প্রাকৃতিক দুর্যোগে বিপত্তি, ২০ ঘণ্টা পর নদী পেরিয়ে সুন্দরবন কলেজে পৌঁছল ইভিএম

নিউজ ডেস্ক: ভোট শেষ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর অবশেষে কাকদ্বীপ মহকুমার গণনাকেন্দ্র সুন্দরবন মহাবিদ্যালয়ে পৌঁছল ইভিএম ও ভিভিপ্যাট। বুধবার রাত থেকেই দক্ষিণ ২৪ পরগনায় শুরু হওয়া প্রবল ঝড়বৃষ্টির জেরে ব্যাহত হয়েছিল নির্বাচনী প্রক্রিয়া। আবহাওয়া এতটাই প্রতিকূল ছিল যে, পাথরপ্রতিমার নদীবেষ্টিত দ্বীপ এলাকাগুলি থেকে মেশিনগুলি মূল ভূখণ্ডে ডিসিআরসি-তে নিয়ে আসা অসম্ভব হয়ে পড়ে।

প্রশাসন সূত্রে খবর, পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রের ১১টি গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণ নদীবেষ্টিত। বুধবার ভোট মেটার পরেই শুরু হয় দুর্যোগ, ফলে নিরাপত্তার স্বার্থে নদীপথে লঞ্চ বা ভুটভুটি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এর ফলে বুধবার রাত গড়িয়ে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ইভিএমগুলি স্ট্রংরুমে আনা সম্ভব হয়নি। এই ঘটনায় প্রশাসনিক স্তরে রীতিমতো উদ্বেগ তৈরি হয়। কীভাবে কড়া নিরাপত্তায় ইভিএমগুলিকে দ্রুত মূল ভূখণ্ডে আনা যায়, তা নিয়ে শুরু হয় জোর তৎপরতা।

কাকদ্বীপের মহকুমা শাসক নিশীথ ভাস্কর পাল জানান, ‘ভোটগ্রহণ নির্দিষ্ট সময়েই শেষ হয়েছিল। কিন্তু পাথরপ্রতিমার দূরবর্তী দ্বীপাঞ্চলগুলি থেকে নদীপথে আসতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। প্রাকৃতিক দুর্যোগের কারণে লঞ্চ চলাচল বন্ধ থাকায় বৃহস্পতিবার দুপুরের আগে ইভিএমগুলি স্ট্রংরুমে আনা সম্ভব হয়নি।’

অবশেষে বৃহস্পতিবার দুপুর গড়িয়ে বিকেল নাগাদ সমস্ত ইভিএম সুন্দরবন কলেজে এসে পৌঁছালে সেগুলিকে একত্র করে স্ট্রংরুমে ঢোকানো হয়। বর্তমানে কঠোর নিরাপত্তার বেষ্টনীতে সেগুলিকে সিল করে রাখা হয়েছে। আবহাওয়া একটু স্বাভাবিক হতেই স্বস্তি ফিরেছে প্রশাসনিক মহলে।

Share on Social Media
  • Related Posts

    ভোটাধিকার হারিয়ে ‘পরিচয়’ সঙ্কটে হাজারো মানুষ! কাকদ্বীপে প্রশাসনের দরজায় হাহাকার, কাঠগড়ায় কমিশন

    নিউজ ডেস্ক: ভোটার তালিকা সংশোধনের ঝড়ে ঘরছাড়া হওয়ার জোগাড় সুন্দরবন লাগোয়া কাকদ্বীপের কয়েক হাজার মানুষের। ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা এসআইআর (SIR) প্রক্রিয়ার পর প্রকাশিত তালিকায় নিজেদের নাম খুঁজে না পেয়ে…

    Share on Social Media

    বৈধ নথিতেও ব্রাত্য! কাকদ্বীপে ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ, টায়ার জ্বালিয়ে রণক্ষেত্র বিশাই মোড়

    নিউজ ডেস্ক: সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশের পরেও সুরাহা হল না। বরং বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও শয়ে শয়ে নাম বাদ পড়ায় ক্ষোভে ফেটে পড়লেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বাসিন্দারা। মঙ্গলবার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    দেশজুড়ে ৬ কোটি ‘সন্দেহজনক’ রেশন কার্ড চিহ্নিত কেন্দ্রের, তদন্তের তালিকায় বিজেপি শাসিত রাজ্যগুলিই শীর্ষে

    দেশজুড়ে ৬ কোটি ‘সন্দেহজনক’ রেশন কার্ড চিহ্নিত কেন্দ্রের, তদন্তের তালিকায় বিজেপি শাসিত রাজ্যগুলিই শীর্ষে

    ভোটের মরশুমে বৃষ্টির ভ্রুকুটি, ডেঙ্গু রুখতে এবার আগাম মাঠে নামল নবান্ন

    ভোটের মরশুমে বৃষ্টির ভ্রুকুটি, ডেঙ্গু রুখতে এবার আগাম মাঠে নামল নবান্ন

    ভোট পরবর্তী অশান্তি রুখতে তৎপর পুলিশ, বিধাননগরের অলিতে-গলিতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

    ভোট পরবর্তী অশান্তি রুখতে তৎপর পুলিশ, বিধাননগরের অলিতে-গলিতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

    নির্ধারিত সময়ে মিলল না প্রশ্নপত্র, প্রধান শিক্ষকের গাফিলতিতে পরীক্ষা বাতিল ময়নাগুড়ির স্কুলে

    নির্ধারিত সময়ে মিলল না প্রশ্নপত্র, প্রধান শিক্ষকের গাফিলতিতে পরীক্ষা বাতিল ময়নাগুড়ির স্কুলে

    ভোটের আবহে রানিনগরে বন্ধ মিড-ডে মিল, চালের অভাবে স্কুলে কমছে পড়ুয়াদের হাজিরা

    ভোটের আবহে রানিনগরে বন্ধ মিড-ডে মিল, চালের অভাবে স্কুলে কমছে পড়ুয়াদের হাজিরা

    আসানসোল-সহ শিল্পাঞ্চলে ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ

    আসানসোল-সহ শিল্পাঞ্চলে ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.