বরুণ বিশ্বাস খুনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ও জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ! নড়েচড়ে বসল বনগাঁ পুলিশ জেলা

নিউজ ডেস্ক: সুটিয়ার প্রখ্যাত প্রতিবাদী শিক্ষক ও মানবাধিকার কর্মী বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডে এবার এক মারাত্মক মোড়। ২০১২ সালের এই হাইপ্রোফাইল খুনের মামলায় এবার সরাসরি যুক্ত করা হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। মঙ্গলবার বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্তের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন সুটিয়া প্রতিবাদী মঞ্চের অন্যতম সদস্য তথা মানবাধিকার কর্মী নন্দদুলাল বসু। তাঁর চাঞ্চল্যকর দাবি, শিক্ষক বরুণ বিশ্বাসকে সরিয়ে দেওয়ার মূল ষড়যন্ত্রকারী ছিলেন তৎকালীন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর মূল মদতদাতা ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুলিশ সুপারের কাছে দেওয়া অভিযোগে নন্দদুলালবাবু দাবি করেন, পূর্ব পরিকল্পনা মাফিক ভাড়াটে খুনি লাগিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় বরুণ বিশ্বাসকে হত্যা করা হয়েছিল। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ছত্রছায়ায় থাকার ফলেই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কোনো নিরপেক্ষ বিচার প্রক্রিয়া সম্ভব হয়নি বলে তিনি অভিযোগ তোলেন। তিনি আশা প্রকাশ করেন যে, বর্তমান রাজ্য সরকার অতি দ্রুত এই স্পর্শকাতর খুনের ঘটনার পুনঃতদন্ত শুরু করে প্রকৃত দোষী ও নির্দেশদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে।

উল্লেখ্য, ২০১২ সালের ৫ জুলাই দুষ্কৃতীদের গুলিতে নৃশংসভাবে প্রাণ হারিয়েছিলেন গাইঘাটার সুটিয়ার বাসিন্দা, আদর্শ শিক্ষক ও সমাজকর্মী বরুণ বিশ্বাস। সুটিয়া জুড়ে চলা ধারাবাহিক খুন, নারী নির্যাতন ও দুষ্কৃতী তাণ্ডবের বিরুদ্ধে তিনি সাধারণ মানুষকে একজোট করে সোচ্চার হয়েছিলেন। পরিবার ও সহযোগীদের দীর্ঘদিনের অভিযোগ, এই প্রতিবাদী কণ্ঠকে থামিয়ে দিতেই জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে সুপরিকল্পিতভাবে বরুণ বিশ্বাসকে খুন করা হয়। সম্প্রতি বরুণের পরিবারের সদস্যরা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার ও তদন্তের আকুল আর্জি জানিয়েছিলেন।

অভিযোগকারী নন্দদুলাল বসুর সংযোজন, তৎকালীন সময়ে রাজনৈতিক আশ্রয়ে সুটিয়া এলাকাকে নরককুণ্ডে পরিণত করেছিল জ্যোতিপ্রিয়র অনুগামী দুষ্কৃতীরা। বরুণ বিশ্বাস সেই সামাজিক অবক্ষয় ও অন্যায়ের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বলেই তাঁকে বলি হতে হয়। নতুন করে এই অভিযোগ দায়ের হওয়ার পর সুটিয়া ও সমগ্র বনগাঁ সীমান্ত অঞ্চলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Share on Social Media
  • Related Posts

    স্ত্রীকে গলার নলি কেটে খুনের দায়! হোমিওপ্যাথি চিকিৎসক স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বনগাঁ আদালত

    নিউজ ডেস্ক: ঘুমন্ত স্ত্রীকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে নৃশংসভাবে গলার নলি কেটে খুনের দায়ে স্বামী চিকিৎসক অরিন্দম বালাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার বনগাঁ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা…

    Share on Social Media

    ‘সারারাত নাচাব, এনজয় করব!’ ভেন্ডার কামরায় ওঠায় দুই নৃত্যশিল্পী বোনকে টিটিই-র চরম কু-মন্তব্য, বনগাঁয় জিআরপি ঘেরাও করে তীব্র বিক্ষোভ

    নিউজ ডেস্ক: “সারারাত নাচাব, এনজয় করব!”— বৈধ টিকিট থাকা সত্ত্বেও ভুলবশত ট্রেনের ভেন্ডার কামরায় উঠে পড়ায় দুই যুবতী নৃত্যশিল্পী বোনকে এমনই চরম কুৎসিত ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠল এক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.