বর্জ্য সামলাতে কড়া হাওড়া পুরসভা! বহুতল ও রেস্তরাঁয় বসছে ‘আবর্জনা কর’, নামছে ৫০০ ভ্যান

নিউজ ডেস্ক: শহরের জঞ্জাল সাফাই ও বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে বড়সড় পদক্ষেপ নিল হাওড়া পুরসভা। এবার থেকে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বহুতল আবাসনগুলিকে ‘বাল্ক ওয়েস্ট জেনারেটর’ হিসেবে চিহ্নিত করে তাদের থেকে নির্দিষ্ট ফি বা কর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ। একইসঙ্গে শহরের প্রতিটি কোণ থেকে আবর্জনা সরাতে পর্যায়ক্রমে ৫০০টি নতুন ট্রাই সাইকেল ভ্যান নামানো হচ্ছে। মূলত শহরের ক্রমবর্ধমান বহুতল ও হোটেলের বর্জ্যের বোঝা সামাল দিতেই এই বিশেষ পরিকল্পনা।

বহুতলের বর্জ্য ও নতুন ‘ফি’: পুরসভা সূত্রে খবর, সাম্প্রতিককালে হাওড়া শহরে বহুতল আবাসনের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। প্রতিটি বহুতল থেকে প্রতিদিন গড়ে প্রায় ১০০ কেজি বর্জ্য বেরোচ্ছে। নিয়ম অনুযায়ী, বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই তার ব্যবস্থাপনার দায়িত্ব নিতে হয়। এতদিন এই নিয়ম কাগজে-কলমে থাকলেও এবার তা বাস্তবে কার্যকর করতে কোমর বেঁধে নামছে পুরসভা। ইতিমধেই শতাধিক বহুতলকে নোটিস পাঠানো হয়েছে। বড় হোটেল ও রেস্তরাঁগুলিকেও এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্দিষ্ট ফি প্রদানের বিষয়ে আবাসন কর্তৃপক্ষের সঙ্গে পুরসভার প্রাথমিক আলোচনাও সম্পন্ন হয়েছে।

বাড়ি বাড়ি পৌঁছবে ট্রাই সাইকেল: শহরে বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহের পরিষেবা আরও প্রসারিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে পুর কর্তৃপক্ষ। এতদিন এই পরিষেবা কেবল ২২টি ওয়ার্ডে সীমাবদ্ধ ছিল। ট্রাই সাইকেল ভ্যানের অভাবে বাকি ২৮টি ওয়ার্ডে কাজ শুরু করা যাচ্ছিল না। সম্প্রতি সুডার (SUDA) কাছে ৫০০টি নতুন ট্রাই সাইকেল ভ্যান চেয়েছে পুরসভা। পর্যায়ক্রমে এই ভ্যানগুলি চলে এলে শহরের ৫০টি ওয়ার্ডেই বাড়ি বাড়ি গিয়ে জঞ্জাল সংগ্রহের কাজ শুরু হবে।

ভ্যাট উপচে পড়া রুখতে কড়াকড়ি: শহরের ১৫৮টি ‘সেকেন্ডারি কালেকশন পয়েন্ট’ বা ভ্যাটগুলি থেকে নিয়মিত আবর্জনা পরিষ্কার না হওয়ায় বাসিন্দাদের ক্ষোভ দীর্ঘদিনের। অভিযোগ, বরাতপ্রাপ্ত সংস্থাগুলি তেলের খরচ বাঁচাতে পর্যাপ্ত গাড়ি ব্যবহার করছে না। দিনে একাধিকবার জঞ্জাল তোলার কথা থাকলেও অনেক জায়গায় মাত্র একবার গাড়ি আসছে। পুরসভার কনজারভেন্সি দপ্তর জানিয়েছে, নতুন ব্যবস্থার মাধ্যমে প্রতিটি পয়েন্টে নজরদারি বাড়ানো হবে। বরাতপ্রাপ্ত সংস্থাগুলি যাতে নিয়ম মেনে গাড়ি মোতায়েন করে, তা নিশ্চিত করা হচ্ছে। নতুন এই পদক্ষেপের ফলে হাওড়া শহর জঞ্জালমুক্ত হবে বলেই আশাবাদী পুর প্রশাসন।

Share on Social Media
  • Related Posts

    জাতীয় দলের ট্রায়ালে সুযোগ পাওয়া হাওড়ার প্রতিভাবান রাইফেল শুটার নিখোঁজ, তদন্তে পুলিশ

    নিউজ ডেস্ক: জাতীয় স্তরের প্রতিযোগিতার ট্রায়ালে সুযোগ পেয়েছিল সে। রাইফেল হাতে একের পর এক পদক জিতে হাওড়ার মুখ উজ্জ্বল করেছিল মাত্র ১৫ বছরের কিশোরী। কিন্তু সেই প্রতিভাবান শুটারই এখন নিখোঁজ।…

    Share on Social Media

    ভোররাতে ঘুসুড়ির জুট মিলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত লক্ষাধিক টাকার রাখি

    নিউজ ডেস্ক: ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল হাওড়ার ঘুসুড়ি এলাকা। জে এন মুখার্জি রোডের একটি জুট মিলের পেছনের গুদামে এই আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন।…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.