বিধায়কদের পারফর্ম্যান্সের চুলচেরা বিশ্লেষণ! পশ্চিমবঙ্গ বিধানসভায় চালু হচ্ছে সেরা বিধায়ক পুরস্কার

নিউজ ডেস্ক: বিধানসভার অন্দরে জনপ্রতিনিধিদের সক্রিয়তা ও পারফর্ম্যান্স বাড়াতে এক নজিরবিহীন উদ্যোগের সূচনা হলো। এখন থেকে প্রতি বছর কাজের নিরিখে সেরা বিধায়কদের বিশেষ সম্মানে ভূষিত করা হবে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু প্রথমবারের জন্য এই বিশেষ পুরস্কার প্রদানের ঘোষণা করেন। বিধানসভার ইতিহাসেই এই ধরনের মূল্যায়ন ব্যবস্থা সম্পূর্ণ অভিনব।

অধ্যক্ষ জানান, বিধানসভার অধিবেশন কক্ষে জনপ্রতিনিধিদের উপস্থিতি, আলোচনায় সক্রিয় অংশগ্রহণ, জনস্বার্থ সম্পর্কিত বক্তব্য পেশ এবং সার্বিক কর্মকাণ্ড বিবেচনা করেই নির্বাচিত করা হবে বর্ষসেরা বিধায়ক। পশ্চিমবঙ্গের ২৯৪ জন বিধায়কের দায়িত্বশীলতা নিরপেক্ষভাবে বিচার করতে একটি স্বাধীন সংস্থাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তাদের নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতেই বেছে নেওয়া হবে পুরস্কৃতদের।

উল্লেখ্য, সাড়ে সাত দশকের দীর্ঘ ব্যবধান পেরিয়ে গেরুয়া শিবির ক্ষমতায় আসার পর এই বিধানসভায় নতুন মুখের ভিড় নজরকাড়া। বর্তমানে পদ্ম শিবিরের ১৮১ জন সদস্য রয়েছেন, যাঁরা প্রথমবারের জন্য নির্বাচনে জয়ী হয়ে বিধানসভায় পা রেখেছেন। তাঁদের মধ্যে ৩৭ জন মহিলা জনপ্রতিনিধিও রয়েছেন। নবনির্বাচিত এই বিপুল সংখ্যক বিধায়কের সামনে নিজেদের দক্ষতা ও কাজ প্রমাণের বড় সুযোগ করে দিল বিধানসভা কর্তৃপক্ষের এই ঐতিহাসিক সিদ্ধান্ত।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    মুখ্যমন্ত্রী ও পুলিশের উপস্থিতিতেই চলল ‘লুট’! দুই শতাব্দীর ঐতিহ্য মেনে গুপ্তিপাড়ায় ভাণ্ডার লুট উৎসব

    মুখ্যমন্ত্রী ও পুলিশের উপস্থিতিতেই চলল ‘লুট’! দুই শতাব্দীর ঐতিহ্য মেনে গুপ্তিপাড়ায় ভাণ্ডার লুট উৎসব

    বরুণ বিশ্বাস খুনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ও জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ! নড়েচড়ে বসল বনগাঁ পুলিশ জেলা

    বরুণ বিশ্বাস খুনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ও জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ! নড়েচড়ে বসল বনগাঁ পুলিশ জেলা

    আন্তর্জাতিক জলসীমানায় উপকূলরক্ষী বাহিনীর বড় সাফল্য, অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ ভারতীয় পাচারকারী

    আন্তর্জাতিক জলসীমানায় উপকূলরক্ষী বাহিনীর বড় সাফল্য, অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ ভারতীয় পাচারকারী

    বিধায়কদের পারফর্ম্যান্সের চুলচেরা বিশ্লেষণ! পশ্চিমবঙ্গ বিধানসভায় চালু হচ্ছে সেরা বিধায়ক পুরস্কার

    বিধায়কদের পারফর্ম্যান্সের চুলচেরা বিশ্লেষণ! পশ্চিমবঙ্গ বিধানসভায় চালু হচ্ছে সেরা বিধায়ক পুরস্কার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.