ফিল্মি কায়দায় যন্তর মন্তর থেকে সোনাম ওয়াংচুককে ‘চ্যাংদোলা’ করে তুলল দিল্লি পুলিশ, হাসপাতালেও অনশন জারি বাস্তবের ‘র‍্যাঞ্চো’র

নিউজ ডেস্ক: কারও গায়ে সাদা পোলো টি-শার্ট, কারও পরনে সাধারণ চেক শার্ট, পায়ে পুলিশের চেনা বুটের বদলে স্নিকার্স। শনিবার সাতসকালে ঠিক এই সাধারণ পোশাকেই দিল্লির যন্তর মন্তরের অনশন মঞ্চে এসে হাজির হয়েছিলেন জনাদশেক ব্যক্তি। তাঁদের সাধারণ চালচলন দেখে অনশন কর্মসূচিতে উপস্থিত ‘ককরোচ জনতা পার্টি’ কিংবা বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা বিন্দুমাত্র সন্দেহ করেননি। আন্দোলনকারীরা ভেবেছিলেন, অনশনরত সমাজকর্মী সোনাম ওয়াংচুকের স্বাস্থ্যপরীক্ষা করতে কোনও মেডিক্যাল টিম এসেছে এবং আগন্তুকরাও নিজেদের ডাক্তার বলেই দাবি করেছিলেন। কিন্তু ভুল ভাঙল মুহূর্তের মধ্যেই।

সকাল সাড়ে ৭টা নাগাদ আন্দোলনকারীরা কিছু বুঝে ওঠার আগেই রূপবদল করল সেই ছদ্মবেশী দল। জানা গেল, তাঁরা প্রত্যেকেই ছিলেন দিল্লি পুলিশের সাদা পোশাকের কর্মী। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় অসুস্থ সোনামকে একটি বিছানার চাদরে শুইয়ে চ্যাংদোলা করে মঞ্চ থেকে নামিয়ে আনা হয়। গোটা অপারেশনের কোনও ভিডিও বা ছবি যাতে বাইরে না আসতে পারে, তার জন্য অনশন মঞ্চ থেকে রাস্তা পর্যন্ত এলাকা সাদা কাপড়ে ঘিরে আড়াল করে দিয়েছিল পুলিশ। সেই আড়ালের মধ্য থেকেই কোনওমতে হাত নাড়েন সোনাম। বাইরে অপেক্ষারত একটি অ্যাম্বুলেন্সে তাঁকে তুলেই সাইরেন বাজিয়ে এলাকা ছাড়ে পুলিশ।

সাতসকালে এমন ফিল্মি কায়দায় সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র শোরগোল ও নিন্দার ঝড় উঠেছে। পরে পরিস্থিতি সামাল দিতে দিল্লি পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, আদালতের নির্দেশ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। সোনামের শারীরিক অবস্থার আরও ভালো মূল্যায়নের জন্য তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ সোনামকে সেখানে আনা হয়। তবে পুলিশ বা মোদি সরকার জোর করে তুলে নিয়ে গেলেও বাস্তবের ‘র‍্যাঞ্চো’র জেদ ভাঙা যায়নি। হাসপাতাল সূত্রে খবর, তিনি সেখানেও কোনও খাবার বা জল মুখে তোলেননি। এমনকি তাঁকে স্যালাইন বা কোনও ওষুধও দেওয়া সম্ভব হয়নি।

সোনামকে তুলে নিয়ে যাওয়ার পরই যন্তর মন্তরে উপস্থিত বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়। আন্দোলনকারীদের আশঙ্কা, আগামী সোমবার তাঁদের পূর্বঘোষিত সংসদ ভবন অভিযান ভণ্ডুল করতেই রাতের অন্ধকারে পুলিশ এই হামলা চালাতে পারে। এরই মধ্যে শনিবার দুপুরে যন্তর মন্তরের অবস্থান স্থলেই ‘ককরোচ জনতা পার্টি’-র প্রধান অভিজিৎ দীপকের মুখে এক মহিলা কালি লেপে দেওয়ায় উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা করে মোদি সরকারকে বিঁধেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি কটাক্ষ করে বলেন, ‘‘অসত্য বলা এবং হিংসার আশ্রয় নেওয়া মোদি সরকারের অন্যতম প্রধান নীতি।’’ অন্যদিকে সোনামের স্ত্রী গীতাঞ্জলি আংমো গুরুতর অভিযোগ তুলে বলেছেন, ‘‘হাসপাতাল কর্তৃপক্ষ কোনও মেডিক্যাল রিপোর্ট দিচ্ছে না, অন্য ডাক্তারদের দিয়ে সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার সুযোগও দেওয়া হচ্ছে না। শুধু বলা হচ্ছে সোনামের পটাশিয়াম লেভেল নাকি স্বাভাবিকের চেয়ে কমে গিয়েছে। মাত্র একদিনের মধ্যে তা কীভাবে সম্ভব?’’ গীতাঞ্জলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সোনামকে আটকে রাখা হলেও সোমবারের মিছিলে প্রয়োজনে তিনি নিজেই স্বামীর হয়ে প্রতিনিধিত্ব করবেন।

Share on Social Media
  • Related Posts

    ১,১০৯ কোটি টাকার ব্যাংক প্রতারণা! কলকাতা-সহ ৪ রাজ্যের ৬টি জায়গায় দিনভর সিবিআই তল্লাশি

    নিউজ ডেস্ক: বিপুল অঙ্কের ব্যাংক জালিয়াতি ও প্রতারণার মামলায় এবার বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)। প্রায় ১,১০৯ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে…

    Share on Social Media

    অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে হাসপাতালে ‘বন্দি’ সোনাম, শয্যা থেকেই ২০ জুলাই ‘সংসদ চলো’-র ডাক বাস্তবের ‘র‍্যাঞ্চো’র!

    নিউজ ডেস্ক: দিল্লি পুলিশ জোর করে যন্তরমন্তরের অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে গেলেও নিজের একবুক জেদ আর দাবিতে অনড় পরিবেশবিদ তথা সমাজকর্মী সোনাম ওয়াংচুক। দিল্লির সফদরজং হাসপাতালে আপাতত তিনি কার্যত…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.