তিলোত্তমায় ফের করোনার হানা, হাসপাতালে ভরতি ১০ বছরের নাবালক! সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের

নিউজ ডেস্ক: বর্ষার মরশুমের মাঝেই তিলোত্তমায় নতুন করে থাবা বসাল করোনা ভাইরাস। শনিবার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে বছর দশেকের এক নাবালককে। বাঁশদ্রোণীর বাসিন্দা ওই বালকের লালারসের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। হাসপাতাল সূত্রে খবর, গত প্রায় দুই সপ্তাহ ধরে একটানা কাশির সমস্যায় ভুগছিল সে। সঙ্গে ছিল কিছু আনুষাঙ্গিক উপসর্গও। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তার একটি ‘ইনফ্লুয়েঞ্জা প্যানেল’ টেস্ট করানো হয়, আর তাতেই ধরা পড়ে করোনা সংক্রমণ।

বর্তমানে ওই নাবালকের শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। গত রাতে নতুন করে তার জ্বরও আসেনি। তবে এখনই তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন এক পদস্থ কর্তা। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে, পরিস্থিতি আরও কিছুটা খতিয়ে দেখেই ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমান স্বাস্থ্যবিধি অনুযায়ী, করোনা আক্রান্ত হলে সাত দিনের আইসোলেশনে থাকা বাধ্যতামূলক। তবে রোগীর শারীরিক অবস্থা বুঝে এই নিভৃতবাস হাসপাতালেই হতে পারে অথবা বাড়িতেও রাখা যেতে পারে।

এই বিষয়ে বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ জয়দেব রায় জানান, “মাঝেমধ্যে এক-দু’জন শিশুর করোনা পজিটিভ রিপোর্ট আসছে ঠিকই, তবে এখনও পর্যন্ত পরিস্থিতি তেমন আশঙ্কাজনক নয় এবং কাউকে সাধারণ পরিস্থিতিতে ভরতি করার প্রয়োজন পড়েনি।” তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, যেসব শিশুর হাঁপানি (Asthma), সিওপিডি (COPD) কিংবা অন্য কোনো ধরনের কোমর্বিডিটি বা ক্রনিক শারীরিক সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক হতে হবে। তবে এই নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেই আশ্বস্ত করেছেন চিকিৎসকেরা

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.