বৈঠকের আগে কালীঘাটে পুজো দেবেন মুখ্য নির্বাচন কমিশনার, আজ রাতেই রাজ্যে পা রাখছে ফুল বেঞ্চ

নিউজ ডেস্ক: ভোট-প্রস্তুতির মেগা বৈঠকের আগে এক তাৎপর্যপূর্ণ কর্মসূচি নিতে চলেছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আজ সকালে কর্মসূচির সূচনা করার আগে তিনি পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায়। সেখানে কালীঘাট মন্দিরে পুজো দেবেন তিনি, আর তার পরেই শুরু হবে রাজনৈতিক দলগুলির সঙ্গে তাঁর নির্ধারিত বৈঠক ও সফরের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মসূচি।

আজ এবং আগামীকাল — এই দু’দিন রাজ্যে নির্বাচন সংক্রান্ত একগুচ্ছ বৈঠক রয়েছে কমিশনের। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে কথা বলবে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। তবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ (SIR) ঘিরে গত কয়েক মাস ধরে নির্বাচন কমিশন বনাম রাজ্য সরকারের সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে, তাতে জ্ঞানেশ কুমারের কালীঘাট সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষত, এই ইস্যুতে যখন খোদ মুখ্যমন্ত্রী ধর্মতলায় ধরনায় বসেছেন, ঠিক সেই আবহে গত  রাতেই কলকাতায় পা রেখেছেন  মুখ্য নির্বাচন কমিশনার।

কালীঘাট থেকে বেলুড় মঠ: কমিশন সূত্রে খবর, আজ  সকালে কালীঘাট মন্দির দর্শনের পরেই ম্যারাথন বৈঠক শুরু করবেন জ্ঞানেশ কুমার। এছাড়া আগামীকাল  তাঁর বেলুড় মঠে যাওয়ারও কথা রয়েছে। যদিও এই সফর নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজকুমার আগরওয়াল বলেন, “এমন কিছু আমার জানা নেই। তবে ওঁর ব্যক্তিগত কোনও কর্মসূচি থাকলে তিনি সেখানে যেতে পারেন”। রাজ্যের শাসকদলের ধরনা এবং প্রশাসনিক টানাপড়েনের মধ্যে মুখ্য নির্বাচন কমিশনারের এই ধর্মীয় স্থান দর্শন এবং বৈঠকগুলো শেষ পর্যন্ত কী বার্তা দেয়, এখন সেটাই দেখার।

Share on Social Media
  • Related Posts

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    নিউজ ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিল। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার…

    Share on Social Media

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.