মালদহে শিশু চোর সন্দেহে মহিলাকে খুঁটিতে বেঁধে গণপিটুনি, এলাকায় ছড়াল তীব্র আতঙ্ক

নিউজ ডেস্ক: খাস মালদহে ফের মাথাচাড়া দিল শিশু চুরির গুজব। চকোলেটের প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক মহিলাকে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠল উত্তেজিত জনতার বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহ থানার ভাবুক গ্রাম পঞ্চায়েতের আমতলা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরে পুলিশ গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় সূত্রে খবর, আমতলার বাসিন্দা ভরত মণ্ডলের চার বছরের মেয়ে বাড়ির কাছে একটি মন্দিরের সামনে খেলছিল। অভিযোগ, সেই সময় ওই অজ্ঞাতপরিচয় মহিলা শিশুটির কাছে গিয়ে তাকে চকোলেটের লোভ দেখায় এবং জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি নজরে আসতেই গ্রামের মহিলারা চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যে গ্রামবাসীরা জড়ো হয়ে ওই মহিলাকে পাকড়াও করেন এবং একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। শুরু হয় গণপ্রহার।

ভরত মণ্ডলের দাবি, ওই মহিলা শিশু চুরির উদ্দেশ্যেই সেখানে এসেছিল। জিজ্ঞাসাবাদের সময় মহিলাটি কখনও কালিয়াচক আবার কখনও ইংরেজবাজারের বাসিন্দা বলে দাবি করায় সন্দেহ আরও ঘনীভূত হয়। যদিও  স্থানীয় কিছু বাসিন্দার দাবি, ওই মহিলাকে কেবল আটকে রাখা হয়েছিল, কিছু মানুষ রাগের মাথায় চড়-থাপ্পড় মেরেছেন। তবে এই ঘটনার পর থেকে গ্রাম জুড়ে এতটাই আতঙ্ক ছড়িয়েছে যে, অভিভাবকরা শিশুদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন।

পুলিশ জানিয়েছে, ওই মহিলাকে জনতার হাত থেকে উদ্ধার করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের সময় তিনি অসংলগ্ন কথা বলছেন। পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাটি আংশিক মানসিক ভারসাম্যহীন হতে পারেন। শিশু চুরির কোনও চক্র সক্রিয় রয়েছে কি না, নাকি কেবলই এটি একটি গুজব, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    নিউজ ডেস্ক: জয়লাভের পরেই দলের কর্মীদের জন্য কড়া শৃঙ্খলাবিধি জারি করল মালদহ জেলা বিজেপি নেতৃত্ব। জেলায় কোনোভাবেই বিজয় মিছিল করা যাবে না এবং কোনো বাজার বা স্ট্যান্ড দখল করা যাবে…

    Share on Social Media

    পদ্ম-ঘাসফুলের ঝুলি সমান হলেও খাতা খুলতে ব্যর্থ বাম-কংগ্রেস

    নিউজ ডেস্ক: আমের শহর মালদহে এবার বিধানসভা নির্বাচনের লড়াই হলো আক্ষরিক অর্থেই হাড্ডাহাড্ডি। জেলার ১২টি আসনের মধ্যে শেষ পর্যন্ত লড়াই থামল ৬-৬ সমীকরণে। ২০২১ সালের তুলনায় বিজেপি নিজের শক্তি বাড়িয়ে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.