ভোটের মুখে রাস্তা-নিকাশি নিয়ে ক্ষোভ, সোনারপুরে অবরোধ বাসিন্দাদের, লড়াইয়ে নামল বিরোধীরাও

নিউজ ডেস্ক: প্রথম দফার ভোটের আগে যখন রাজনৈতিক দলগুলি প্রচারের শেষ লগ্নে ব্যস্ত, তখনই পরিষেবা নিয়ে ক্ষোভ আছড়ে পড়ল রাজপুর-সোনারপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে। বেহাল রাস্তা ও নিকাশি ব্যবস্থার প্রতিবাদে মঙ্গলবার বাঘেরখোল হাটখোলা এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, গত ১৫ বছর ধরে ওই এলাকায় রাস্তা ও নিকাশির বেহাল দশা হলেও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

বিক্ষোভকারীদের দাবি, সামান্য বৃষ্টি হলেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ে, যা যাতায়াতের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দা রুনা লস্কর ক্ষোভ উগরে দিয়ে জানান, বৃষ্টির জল ঘরে ঢুকে যাওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এলাকার মানুষের আরও অভিযোগ, প্রতি নির্বাচনের আগে রাস্তা সারানোর প্রতিশ্রুতি মিললেও ভোট মিটলেই সব ধামাচাপা পড়ে যায়। আফসরি বেগম নামে এক বিক্ষোভকারীর অভিযোগ, গত পাঁচ বছরে জয়ের পর জন প্রতিনিধিদের একবারও এলাকায় দেখা যায়নি। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা।

এই বিক্ষোভ ঘিরে স্বভাবতই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী ফিরদৌসি বেগম অবশ্য জানিয়েছেন, শ্রমিক সমস্যার কারণে কিছু এলাকায় কাজ থমকে ছিল। তবে নিকাশির জন্য নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। পালটা আক্রমণে নেমেছেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর। তাঁর দাবি, বারবার আবেদন করেও সুরাহা না হওয়ায় এবার মানুষ ব্যালটেই এর জবাব দেবেন। একই সুর শোনা গিয়েছে বাম প্রার্থী মোনালিসা সিনহার গলায়। তাঁর মতে, গোটা সোনারপুর জুড়েই নিকাশির এই সঙ্কট বর্তমান।

Share on Social Media
  • Related Posts

    ভোট ডিউটিতে যাওয়ার পথে ছন্দপতন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু সোনারপুরের পুলিশ অফিসারের

    নিউজ ডেস্ক: ভোটের কাজের ব্যস্ততার মধ্যেই শোকের ছায়া নেমে এল সোনারপুর থানায়। ডিউটিতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক সাব-ইন্সপেক্টরের। মৃত পুলিশ আধিকারিকের নাম শুভজিৎ নাথ (৫১)। বৃহস্পতিবার…

    Share on Social Media

    ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় মহিলা BLO-কে ‘উত্যক্ত’, সোনারপুরে গ্রেপ্তার বিজেপি কর্মী

    নিউজ ডেস্ক: ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় কর্তব্যরত এক মহিলা বিএলও (BLO)-কে ফোনে উত্যক্ত ও হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন এক বিজেপি কর্মী। ধৃতের নাম সমীর বিশ্বাস। মঙ্গলবার রাতে সোনারপুর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.