মোদীর ‘বিজয় সংকল্প’: কমিশনের ওপর পূর্ণ আস্থা, তৃণমূলের ‘পাপের’ হিসাব চুকানোর হুঁশিয়ারি কোচবিহারে

নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর বঙ্গে প্রথম পা রেখেই সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কোচবিহারের রাসমেলা ময়দান থেকে তিনি একদিকে যেমন নির্বাচন কমিশনের নিরপেক্ষতার ওপর ‘আস্থাজ্ঞাপন’ করলেন, অন্যদিকে তৃণমূল সরকারের ‘দুর্নীতি’ ও ‘জঙ্গলরাজ’ নিয়ে কড়া আক্রমণ শানালেন। প্রধানমন্ত্রীর সাফ কথা, “নির্বাচন কমিশনের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। এবার বাংলায় ভয়হীন, নিরপেক্ষ ভোট হবে এবং এই ভোট হবে পরিবর্তনের জন্য।”

কমিশনের ওপর আস্থা বনাম মমতার অনাস্থা

প্রধানমন্ত্রী যখন কেন্দ্রীয় সংস্থার জয়গান গাইছেন, তখন ঠিক উল্টো মেরুতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় ব্যাপক অসঙ্গতির অভিযোগ তুলে ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে একাধিক চিঠি দিয়েছেন তৃণমূলনেত্রী। বিভিন্ন সভা থেকে তিনি কমিশন ও বিজেপিকে ‘একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ বলে তোপ দাগছেন। এই আবহে মোদীর ‘আস্থা’র বার্তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

‘পাপের হিসাব হবে বেছে বেছে’

কোচবিহারের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী তৃণমূলের ‘সিন্ডিকেট’ রাজকে তুলোধোনা করেন। ব্রিগেডের সভার রেশ টেনে তিনি বলেন, “তৃণমূলের সব পাপের হিসাব হবে, আর সেই হিসাব হবে বেছে বেছে।” মালদহের মোথাবাড়িতে বিচারকদের আটকে রাখার ঘটনার কথা উল্লেখ করে মোদী প্রশ্ন তোলেন, “যে সরকার খোদ বিচারকদের নিরাপত্তা দিতে পারে না, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কালিয়াচকের ঘটনা আসলে তৃণমূলের মহাজঙ্গলরাজের জীবন্ত উদাহরণ।”

জনবিন্যাস ও অনুপ্রবেশ ইস্যু

উত্তরবঙ্গের মাটি থেকে অনুপ্রবেশ ইস্যুতেও চড়া সুর ধরেন মোদী। তাঁর অভিযোগ, তৃণমূল অনুপ্রবেশকারীদের নিজেদের ভোটব্যাঙ্ক বানিয়েছে এবং তাদের বাঁচাতেই এসআইআর (SIR) প্রক্রিয়ার বিরোধিতা করছে। তিনি বলেন, “এর ফলে বাংলার জনবিন্যাস বদলে যাচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে এই অনুপ্রবেশ রোখা হবে।” যদিও তৃণমূল সাংসদ কীর্তি আজ়াদ পাল্টা জবাবে বলেন, “সীমান্ত সুরক্ষিত রাখা স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ। প্রধানমন্ত্রীর উচিত অবিলম্বে অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দেওয়া।”

নারীশক্তি ও ‘ইস্তাহার’ বিতর্ক

মহিলা ভোটারদের মন জয় করতে এদিন প্রধানমন্ত্রী ‘লাখপতি দিদি’ এবং লোকসভা-বিধানসভায় ৩৩ শতাংশ নারী সংরক্ষণের কথা মনে করিয়ে দেন। তিনি দাবি করেন, বিজেপিই ‘মা-বোনেদের ফার্স্ট চয়েস’। পাশাপাশি, তৃণমূলের নির্বাচনী ইস্তাহারের নাম নিয়ে এক অদ্ভুত বিতর্কের অবতারণা করেন তিনি। মোদীর প্রশ্ন, “তৃণমূল ইস্তাহারের নাম বাংলায় রাখেনি কেন? ওরা ইশতেহার বলছে, বাংলার পরিচয় বদলে দিচ্ছে।” তবে তৃণমূলও পাল্টা মনে করিয়ে দিয়েছে যে, ২০১৪ সালে এবং এবারের প্রচারে খোদ মোদীও বহুবার ‘ইস্তাহার’ শব্দটি ব্যবহার করেছেন।

এদিন শুরু থেকে শেষ পর্যন্ত একাধিকবার বাংলায় স্লোগান দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। “জঙ্গলরাজের অন্ত হবে” বা “পাল্টানো দরকার”— মোদীর এই বাংলা বুলি রাসমেলা ময়দানে উপস্থিত সমর্থকদের মধ্যে উদ্দীপনা বাড়ালেও, তৃণমূলের দাবি, এসবই আসলে ভোটের আগে সস্তা গিমিক। কোচবিহারের এই ‘বিজয় সংকল্প সভা’ থেকে উত্তরবঙ্গের আসনগুলিতে পদ্ম-হাওয়া কতটা শক্তিশালী হয়, এখন সেটাই দেখার।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.