রাজাবাজারে জঙ্গিদমন থেকে স্মার্ট সিটি পুলিশিং, এবার মহারাষ্ট্রের ‘এটিএস’-এর ধাঁচে গড়ে উঠবে রাজ্যের এসটিএফ!

নিউজ ডেস্ক: রাজ্যের আইনশৃঙ্খলা পরিকাঠামোকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে এবং সামগ্রিক পুলিশি ব্যবস্থাকে আরও আধুনিক করে তোলার বড়সড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের সীমান্ত সুরক্ষার পাশাপাশি জঙ্গি দমন ও গুন্ডাদমন রুখতে সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, প্রথম দফাতেই কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ কমিশনারেটকে কেন্দ্রের স্বপ্নের ‘স্মার্ট সিটি পুলিশিং’ (Smart City Policing) প্রকল্পের অন্তর্ভুক্ত করা হচ্ছে। পরবর্তীতে ধাপে ধাপে রাজ্যের বাকি জেলাগুলিকেও এই আধুনিক পুলিশিংয়ের আওতায় নিয়ে আসা হবে।

রবিবার সকালে আলিপুরের ‘সৌজন্য’ সরকারি আবাসে রাজ্যের শীর্ষ স্তরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের পাশাপাশি এনআইএ (NIA), বিএসএফ (BSF), সিবিআই (CBI) এবং সিআরপিএফ (CRPF)-এর শীর্ষ আধিকারিকরা হাজির ছিলেন। বাংলাদেশে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সীমান্তবর্তী পশ্চিমবঙ্গে যেকোনো ধরণের নাশকতামূলক কার্যকলাপ বা জঙ্গিপনা রুখতে রাজ্য ও কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সকে (STF) মহারাষ্ট্রের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের (ATS) ধাঁচে ঢেলে সাজানোর ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই রূপরেখা অনুযায়ী, এসটিএফ-এর অধীনে তৈরি করা হবে এক বিশেষ ‘সাইবার ইন্টেলিজেন্স মনিটরিং ডির‌্যাডিকালাইজেশন ডিভিশন’। অফিসারদের হাতে আসবে আধুনিকতম বিদেশি পিস্তল এবং লাইট ওয়েট বুলেটপ্রুফ জ্যাকেট। এই বিশেষ প্রশিক্ষণের ক্ষেত্রে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)-এর সরাসরি সহযোগিতা নেওয়া হবে। এছাড়া, দীর্ঘ ১৫ বছর ধরে রাজ্য থেকে কেন্দ্রে আইনশৃঙ্খলা ও অপরাধ সংক্রান্ত তথ্য সঠিকভাবে না পাঠানোর যে অভিযোগ ছিল, তা শুধরে বিগত ১৫ বছরের স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোর (SCRB) সমস্ত রিপোর্ট নিয়মিত কেন্দ্রে পাঠানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

কী এই ‘স্মার্ট সিটি পুলিশিং’? অভিজ্ঞ পুলিশকর্তারা জানাচ্ছেন, অপরাধ দমনে সাধারণ নজরদারির বদলে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও তথ্যপ্রযুক্তির প্রয়োগই হলো ‘স্মার্ট পুলিশিং’। এর অধীনে শহরে একটি কেন্দ্রীয় ‘ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ গড়ে তোলা হবে। শহরজুড়ে বসবে অটোমেটেড নাম্বার প্লেট রেকগনিশন (ANPR) ক্যামেরা এবং এআই-চালিত রিয়েল-টাইম ভিডিয়ো অ্যানালিটিক্স। সাইবার অপরাধ রুখতে ‘১৯৩০’ হেল্পলাইন নম্বরের বহুল প্রচারের পাশাপাশি পুরানো সমস্ত স্পর্শকাতর অঞ্চলের ওপর কেন্দ্রীয় এজেন্সির সাহায্যে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.