শীতে ফের বাঘ-আতঙ্কে পুরুলিয়া, জঙ্গলে হলুদ-কালো ডোরা দেখার দাবি ঘিরে চাঞ্চল্য, ক্যামেরায় নজরদারি বনদফতরের

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: চশমা ছাড়া আবছা নজরেই কি তবে ‘হলুদ-কালো’ ডোরার দর্শন পেলেন বৃদ্ধ? নাকি শীতের জঙ্গলে ফের সত্যি সত্যিই ফিরে এল দক্ষিণরায়? পুরুলিয়ার বোরো থানার সগেডি গ্রামের এক বাসিন্দার দাবি ঘিরে রবিবার থেকে তোলপাড় জেলা। গোলাপাড়ার জঙ্গলে বাঘ দেখার খবর চাউর হতেই বনদফতর তড়িঘড়ি তল্লাশি শুরু করলেও, রহস্য দানা বেঁধেছে প্রত্যক্ষদর্শীর দৃষ্টিশক্তি নিয়ে বনকর্তাদের মন্তব্যে।

সগেডি গ্রামের বাসিন্দা বদন মান্ডি জানিয়েছেন, রবিবার সকাল ৮টা নাগাদ সাইকেলে ধানের বস্তা নিয়ে গোলাপাড়ার জঙ্গলপথ দিয়ে যাচ্ছিলেন। চড়াই রাস্তায় সাইকেল থেকে নামতেই মাত্র ৫০ ফুট দূরে তিনি এক বিশালকায় জন্তুকে দেখতে পান। বদনের দাবি, “হাততালি দিতেই জন্তুটি জঙ্গলের গভীরে চলে যায়। আমি আর এক মুহূর্ত দেরি না করে সাইকেল ছুটিয়ে গ্রামে ফিরে খবর দিই।”

মানবাজার-২ বনাঞ্চলের বনকর্মীরা গ্রামবাসীদের নিয়ে তল্লাশিতে নামলেও পশুর অস্তিত্ব বা পায়ের ছাপের কোনও প্রমাণ মেলেনি। শক্ত কাঁকুরে মাটিতে ছাপ না পড়াই স্বাভাবিক বলে মনে করছেন অনেকে। তবে ধন্দ কাটাতে সোমবার বদনবাবুকে নিয়ে যাওয়া হয়েছিল সুরুুলিয়া চিড়িয়াখানায়। সেখানে খাঁচার বাঘ বা অন্যান্য বন্যপ্রাণী শনাক্ত করতে গিয়েই বাধে বিপত্তি। কংসাবতী দক্ষিণ বনবিভাগের ডিএফও পূরবী মাহাতো বলেন, “বদনবাবুর দৃষ্টিশক্তি বেশ কম। চিড়িয়াখানায় ৩০ ফুট দূরের জন্তুও তিনি ঠিকমতো চিনতে পারছেন না। জঙ্গলে চশমা ছাড়াই যাচ্ছিলেন। ফলে ৫০ ফুট দূরে থাকা জন্তুটিকে তিনি সঠিক চিনেছেন কি না, তা নিয়ে সংশয় থেকেই যায়।”

পুরুলিয়ার জঙ্গলে বাঘের আনাগোনা অবশ্য নতুন কিছু নয়। ২০২৪ সালে সিমলিপাল থেকে আসা বাঘিনী ‘জিনাত’ দীর্ঘদিন বনদফতরকে ঘোল খাইয়েছিল। ২০২৫-এর গোড়াতেও দলমা থেকে আসা একটি পূর্ণবয়স্ক বাঘের হদিস মিলেছিল ঝাড়গ্রাম ও পুরুলিয়ার সীমানায়। গত ২০ জানুয়ারিও বান্দোয়ানে পায়ের ছাপ ঘিরে হইচই হয়েছিল। সেই ধারাবাহিকতায় এদিনের দাবিকে একেবারে উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। সন্দেহ দূর করতে গোলাপাড়া ও সংলগ্ন জঙ্গলে ট্র্যাপ ক্যামেরা বসানোর তোড়জোড় শুরু করেছে বনদফতর। আপাতত অযথা আতঙ্কিত না হওয়ার জন্য গ্রামবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    নিউজ ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিল। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার…

    Share on Social Media

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.