সর্বভারতীয় নিট-এর টপার তালিকায় বাংলার মাত্র ১ জন! খড়গপুর আইআইটি ও দিল্লি এইমস— দুই জায়গাতেই সুযোগ সব্যসাচীর

নিউজ ডেস্ক: সর্বভারতীয় স্তরে ডাক্তারিতে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (NEET)-এর এবারের র‌্যাঙ্ক লিস্টে পশ্চিমবঙ্গের ফল ঘিরে বড়সড় ধাক্কা খেল রাজ্যের শিক্ষা মহল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) কর্তৃক প্রকাশিত ৭২০ নম্বরের মধ্যে ৬৯০ বা তার বেশি পাওয়া দেশসেরা ১৩৮ জন ছাত্র-ছাত্রীর টপার তালিকায় পশ্চিমবঙ্গ থেকে স্থান পেয়েছেন মাত্র এক জন! এবারের নিট-এর ফলাফলে হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পঞ্জাব ও রাজস্থানের মতো রাজ্যগুলির পড়ুয়াদেরই জয়জয়কার দেখা গিয়েছে।

দেশজুড়ে থাকা তীব্র প্রতিযোগিতার মধ্যে ১৩৮ জন টপারের তালিকায় বাংলার মান রক্ষা করেছেন সব্যসাচী লস্কর। সর্বভারতীয় স্তরে ৩৫ তম স্থান অধিকার করেছেন তিনি। তবে সব্যসাচীর প্রতিভা শুধু নিট-এর সেরাদের তালিকাতেই সীমাবদ্ধ নেই। বিডিএম ইন্টারন্যাশনাল (BDM International) স্কুলের এই কৃতি ছাত্র ইতিমধ্যেই খড়গপুর আইআইটি (IIT Kharagpur)-তে পড়ার সুযোগ পেয়েছেন এবং সেখানে ভর্তিও হয়েছেন। এর পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের পড়ার ক্ষেত্রে দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান দিল্লি এইমস (AIIMS Delhi)- থেকেও ডাক পেয়েছেন তিনি।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে পশ্চিমবঙ্গ থেকে ১ লক্ষ ১০ হাজার ৩৯৯ জন পড়ুয়া নিট পরীক্ষায় বসেছিলেন। আর এবার রাজ্য থেকে পরীক্ষায় বসেন মোট ১ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। যার মধ্যে শুধুমাত্র বাংলা ভাষায় পরীক্ষা দিয়েছিলেন ৩৮ হাজার ৫৭৭ জন পড়ুয়া, যা গত বছরের (৩৮ হাজার ২৪২ জন) তুলনায় কিছুটা বেশি।

টপারদের তালিকায় সামগ্রিকভাবে রাজ্যের নাম কম থাকলেও, কলকাতার বেশ কিছু স্কুল ব্যক্তিগতভাবে এবারও যথেষ্ট ভালো ফল করেছে। রুবি পার্ক পাবলিক স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তাদের স্কুলের সেরা ছাত্র আরুষ পরীক্ষায় ৯৯.৮৫ পার্সেন্টাইল নম্বর পেয়ে নজরকাড়া সাফল্য অর্জন করেছে। টপারদের তালিকায় বাংলার এই খরা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের শিক্ষাবিদদের একাংশের মধ্যে বিশ্লেষণ ও চর্চা শুরু হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    বিমানবন্দরের মসজিদ স্থানান্তর ঘিরে উত্তেজনা, বিক্ষোভের ডাক দিয়েও পুলিশের কড়া পাহারায় পিছু হঠলেন সিদ্দিকুল্লা

    নিউজ ডেস্ক: বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের জন্য ভেতরের একটি মসজিদ স্থানান্তর করার প্রক্রিয়া ঘিরে নতুন করে পারদ চড়ল রাজ্য রাজনীতিতে। এই সিদ্ধান্তের প্রতিবাদে জমিয়তে উলেমায়ে হিন্দের নেতা সিদ্দিকুল্লা চৌধুরী শুক্রবার বিশাল…

    Share on Social Media

    জমির মালিকানা এ দেশে নাগরিকত্বের প্রমাণ নয়, বাংলাদেশি অনুপ্রবেশকারী মামলায় স্পষ্ট বার্তা হাইকোর্টের

    নিউজ ডেস্ক: কোনও বিদেশি নাগরিক এ দেশে জমি বা সম্পত্তি ক্রয় করলেই সেই নথির ভিত্তিতে তিনি নিজেকে এ দেশের নাগরিক বলে দাবি করতে পারেন না। শুক্রবার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী সংক্রান্ত…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    বিহার থেকে অসমে মহিষ পাচারের ছক বানচাল কালচিনিতে, কন্টেনার থেকে উদ্ধার ২৬টি মোষ, ধৃত ২

    বিহার থেকে অসমে মহিষ পাচারের ছক বানচাল কালচিনিতে, কন্টেনার থেকে উদ্ধার ২৬টি মোষ, ধৃত ২

    হাতি-মানুষের সংঘাত রুখতে অভিনব দাওয়াই, বক্সার ৪ বনবস্তি এলাকায় বসছে ২৭ কিমি ‘ঝুলন্ত সোলার ফেন্সিং’

    হাতি-মানুষের সংঘাত রুখতে অভিনব দাওয়াই, বক্সার ৪ বনবস্তি এলাকায় বসছে ২৭ কিমি ‘ঝুলন্ত সোলার ফেন্সিং’

    কাকদ্বীপ ও ক্যানিংয়ে চলল বুলডোজার, রেল ও সরকারি জমি দখলমুক্ত করতে এক নিমেষে সর্বহারা বহু ব্যবসায়ী

    কাকদ্বীপ ও ক্যানিংয়ে চলল বুলডোজার, রেল ও সরকারি জমি দখলমুক্ত করতে এক নিমেষে সর্বহারা বহু ব্যবসায়ী

    মন্দিরে দুঃসাহসিক চুরির কিনারা, সিঙ্গুরে ধৃতের বাড়ি থেকে উদ্ধার দেবীর সোনার জিভ ও রুপোর মুকুট

    মন্দিরে দুঃসাহসিক চুরির কিনারা, সিঙ্গুরে ধৃতের বাড়ি থেকে উদ্ধার দেবীর সোনার জিভ ও রুপোর মুকুট

    শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে যন্তর মন্তরে সোনামের অনশন ২০ দিনে, সমর্থনে কলকাতায় প্রতীকী অনশনের ঢল

    শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে যন্তর মন্তরে সোনামের অনশন ২০ দিনে, সমর্থনে কলকাতায় প্রতীকী অনশনের ঢল

    বিমানবন্দরের মসজিদ স্থানান্তর ঘিরে উত্তেজনা, বিক্ষোভের ডাক দিয়েও পুলিশের কড়া পাহারায় পিছু হঠলেন সিদ্দিকুল্লা

    বিমানবন্দরের মসজিদ স্থানান্তর ঘিরে উত্তেজনা, বিক্ষোভের ডাক দিয়েও পুলিশের কড়া পাহারায় পিছু হঠলেন সিদ্দিকুল্লা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.