শিক্ষককে ঘিরে ধরে চড়, ক্লাসরুমেই ‘নাকখত’ দিয়ে ক্ষমা চাইতে বাধ্য করল ছাত্রীরা! বালুরঘাটে শোরগোল

নিউজ ডেস্ক: ক্লাসরুমের ভেতরেই শিক্ষককে ঘিরে ধরেছে একদল ছাত্রী। তাদের প্রবল চাপে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে বাধ্য হচ্ছেন তিনি। শুধু তাই নয়, ওই শিক্ষকের গালে সপাটে মারা হল চড়! বালুরঘাট হাইস্কুলের এই চাঞ্চল্যকর ভিডিও (যার সত্যতা আমরা যাচাই করিনি) সমাজমাধ্যমে ভাইরাল হতেই জেলাজুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার কথা স্বীকার করে নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

সূত্রের খবর, ঘটনাটি গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহের। অভিযোগ উঠেছে, একাদশ শ্রেণির এক ছাত্রীকে ফোনে কুরুচিকর ও অশ্লীল মেসেজ পাঠিয়েছিলেন ওই শিক্ষক। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে একাদশের বাকি ছাত্রীরা। ঘটনার দিন শিক্ষক ক্লাসরুমে ঢুকতেই ছাত্রীরা দরজা বন্ধ করে দেয় এবং ক্ষোভ উগরে দেয়।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ছাত্রীদের চাপে পড়ে ওই শিক্ষক ছাত্রীর কাছে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইছেন এবং এমনকি ‘নাকখত’ দিতেও বাধ্য হচ্ছেন। এখানেই শেষ নয়, উপস্থিত ছাত্রীদের সমবেত দাবির মুখে সংশ্লিষ্ট ছাত্রীটি ওই শিক্ষকের গালে একটি সপাটে চড় মারে। ক্লাসরুমের এই পুরো ঘটনাটি মোবাইলে ক্যামেরাবন্দি করে বাকি ছাত্রীরা, যা পরবর্তীকালে প্রকাশ্যে আসে।

এই নজিরবিহীন ঘটনায় স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। স্কুল কর্তৃপক্ষ ঘটনার কথা স্বীকার করে নিলেও এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। শিক্ষক ও ছাত্রীর সম্পর্কের এমন অবনতি এবং ক্লাসরুমের ভেতরেই আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মহলে বিতর্ক শুরু হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.