পশ্চিম বর্ধমানে ভোটার তালিকায় বড়সড় রদবদল, ছাঁটাই ৩ লক্ষ ২০ হাজার নাম

নিউজ ডেস্ক: সারা রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে শনিবার পশ্চিম বর্ধমান জেলাতেও প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা। জেলা নির্বাচন আধিকারিক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশ থেকে বর্তমান সময় পর্যন্ত জেলার ভোটার সংখ্যায় আমূল পরিবর্তন ঘটেছে। প্রশাসনিক স্ক্রুটিনি এবং এসআইআর (SIR) প্রক্রিয়ার শুনানির জেরে জেলাজুড়ে মোট ৩ লক্ষ ২০ হাজার ২২৫ জনের নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে জেলায় মোট ভোটারের সংখ্যা ছিল ২৩ লক্ষ ২৭ হাজার ১১১ জন। প্রথম খসড়া তালিকায় নাম বাদ পড়েছিল ৩ লক্ষ ৬ হাজার ১৪৬ জনের। এরপর শুনানি চলাকালীন আরও ১৪ হাজার ৭৯ জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে বর্তমানে পশ্চিম বর্ধমান জেলায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৮ হাজার ৫২১ জন। তবে তালিকা সংশোধন নিয়ে এখনই শেষ কথা বলা যাচ্ছে না।

প্রকাশিত তালিকায় আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বর্তমানে ১ লক্ষ ৩৭ হাজার ৫৩৯ জন ভোটারের নথিতে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যগত অসঙ্গতি চিহ্নিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে বর্তমানে বিচারকরা এই নামগুলি খতিয়ে দেখছেন। নির্বাচন দপ্তর (ECI) জানিয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই যাচাই প্রক্রিয়া চলবে। যদি এই প্রক্রিয়ায় কারও তথ্য সঠিক প্রমাণিত না হয়, তবে ভবিষ্যতে আরও কিছু নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কমিশন পরবর্তী সময়ে সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করবে।

Share on Social Media
  • Related Posts

    আসানসোল-সহ শিল্পাঞ্চলে ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ

    নিউজ ডেস্ক: বুধবারের পর বৃহস্পতিবার বিকেলেও প্রবল ঝড়বৃষ্টি আর বজ্রপাতে লন্ডভন্ড হয়ে গেল আসানসোল, চিত্তরঞ্জন, রানিগঞ্জ ও জামুড়িয়া শিল্পাঞ্চল। বুধবার বিকেলে প্রায় ৫০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া কালবৈশাখীর দাপটে গোটা…

    Share on Social Media

    স্ত্রী-সন্তানের সামনেই বেধড়ক মার! আসানসোলে কংগ্রেস সমর্থকের মৃত্যু ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা

    নিউজ ডেস্ক: উৎসবের রাত নিমেষেই বদলে গেল বিষাদে। স্ত্রী ও সন্তানের সামনেই প্রকাশ্য রাস্তায় মারধরের শিকার হলেন এক যুবক। শনিবার সকালে নিজের ফ্ল্যাটেই রহস্যজনকভাবে মৃত্যু হলো তাঁর। পশ্চিম বর্ধমানের আসানসোলে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    নিউটাউনের রক্তস্নাত ফ্ল্যাটে বোবা কান্না, নিঃসঙ্গ পোষা বিড়ালকে উদ্ধার করল পুলিশ! রহস্যে নতুন মোড়

    নিউটাউনের রক্তস্নাত ফ্ল্যাটে বোবা কান্না, নিঃসঙ্গ পোষা বিড়ালকে উদ্ধার করল পুলিশ! রহস্যে নতুন মোড়

    চালক সেজে কোটি টাকার মুদি সামগ্রী উধাও! অবশেষে পুলিশি অভিযানে উধাও চক্রের পর্দাফাঁস, নরেন্দ্রপুরে গ্রেপ্তার ২

    চালক সেজে কোটি টাকার মুদি সামগ্রী উধাও! অবশেষে পুলিশি অভিযানে উধাও চক্রের পর্দাফাঁস, নরেন্দ্রপুরে গ্রেপ্তার ২

    সল্টলেক সেক্টর ফাইভে দিনেদুপুরে দিনদুপু্রে যুবককে অপহরণ! সিসিটিভি ফুটেজ দেখে ২ ঘণ্টায় উদ্ধার করল পুলিশ

    সল্টলেক সেক্টর ফাইভে দিনেদুপুরে দিনদুপু্রে যুবককে অপহরণ! সিসিটিভি ফুটেজ দেখে ২ ঘণ্টায় উদ্ধার করল পুলিশ

    বিশ্বকাপের উন্মাদনায় মেতে বারাসত! খুদেদের মাঠে ফেরাতে ফুটবল ‘মিলন মেলা’ ও স্মারক সম্মান ক্লাবের

    বিশ্বকাপের উন্মাদনায় মেতে বারাসত! খুদেদের মাঠে ফেরাতে ফুটবল ‘মিলন মেলা’ ও স্মারক সম্মান ক্লাবের

    মেয়ো হাসপাতালে আচমকা দুই মন্ত্রী! বাক্সবন্দি পড়ে নতুন যন্ত্রপাতি, ৪৮ ঘণ্টার মধ্যে প্রিন্সিপালের জবাবদিহি তলব

    মেয়ো হাসপাতালে আচমকা দুই মন্ত্রী! বাক্সবন্দি পড়ে নতুন যন্ত্রপাতি, ৪৮ ঘণ্টার মধ্যে প্রিন্সিপালের জবাবদিহি তলব

    ময়দানে তরুণীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু: পুলিশের চার্জশিটে ‘লঘু ধারা’, অসন্তুষ্ট মা ফের তদন্তের দাবিতে ব্যাঙ্কশাল আদালতে

    ময়দানে তরুণীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু: পুলিশের চার্জশিটে ‘লঘু ধারা’, অসন্তুষ্ট মা ফের তদন্তের দাবিতে ব্যাঙ্কশাল আদালতে
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.