সীমান্ত পেরিয়ে ফেরার পথে বিএসএফের জালে ২ বাংলাদেশি তরুণ, নেপাল থেকে অস্ট্রেলিয়া যাওয়ার ছক বানচাল!

নিউজ ডেস্ক: অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করতে গিয়ে বিএসএফের (BSF) হাতে ধরা পড়ল দুই বাংলাদেশি তরুণ। শনিবার জলপাইগুড়ি সেক্টরের ১৭৪ নম্বর ব্যাটালিয়নের ভোটবাড়ি সীমা চৌকির জওয়ানেরা তাঁদের আটক করেন। ধৃতদের নাম মহম্মদ সইফুল ইসলাম (২০) এবং মহম্মদ সোয়ান ইসলাম (১৯)। সইফুলের বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায় এবং সোয়ান কুমিল্লার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত সোয়ান গত বছর অক্টোবর মাসে বাংলাদেশ থেকে নেপালে গিয়েছিলেন। সেখান থেকে দালালের মাধ্যমে ভিসা জোগাড় করে অস্ট্রেলিয়ায় পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। অভিযোগ, নেপালের একটি দালালচক্র তাঁর প্রয়োজনীয় নথিপত্র হাতিয়ে নিলেও আর ফেরত দেয়নি। উপায়ান্তর না দেখে শেষমেশ চোরাপথে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। অন্যদিকে, সইফুল ইসলাম গত ডিসেম্বর মাসে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে শিলিগুড়িতে এসে দিনমজুরের কাজ করছিলেন। সম্প্রতি বাংলাদেশে তাঁর মায়ের অসুস্থতার খবর পেয়ে সীমান্ত টপকে বাড়ি ফেরার চেষ্টা করতেই বিএসএফের জালে ধরা পড়েন তিনি।

শনিবার রাতেই ধৃত দুই তরুণকে কুচলিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রবিবার তাঁদের মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ধৃতদের সঙ্গে কোনও বড়সড় আন্তর্জাতিক পাচারচক্র বা দালালচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একইসঙ্গে ভোটবাড়ি ও কুচলিবাড়ি সীমান্ত এলাকায় বিএসএফের নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    নিউজ ডেস্ক: কাজের কোনো রকম অভিজ্ঞতা বা যোগ্যতার মাপকাঠি (ক্রেডেনশিয়াল) নেই, অথচ কেবল মাত্র সাদা কাগজে আবেদনপত্র জমা দিয়েই আগে একের পর এক সরকারি কাজের বরাত হাতিয়ে নেওয়া হয়েছে! উত্তরবঙ্গ…

    Share on Social Media

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!

    নিউজ ডেস্ক: স্মার্ট মিটার বসানোকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বিদ্যুৎ গ্রাহক সংগঠনগুলির প্রতিবাদ ও তীব্র আন্দোলনের আবহেই বড়সড় নির্দেশিকা সামনে এল। একাধিক গ্রাহক সংগঠনের বিক্ষোভ সত্ত্বেও স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্তে অনড়…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.