দেগঙ্গায় গাঁজার ঠেকে আগুন, ক্ষুব্ধ গ্রামবাসীদের বিক্ষোভ; প্রতিবাদী যুবককে মারধরে অভিযুক্ত এখনও অধরা

নিউজ ডেস্ক: গাঁজা ও মদের কারবারের প্রতিবাদ করায় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগে অভিযুক্ত এখনও অধরা। এই ঘটনায় বুধবার গভীর রাতে ক্ষুব্ধ গ্রামবাসীরা চাকলা পঞ্চায়েতের সুবর্ণপুর এলাকায় একটি গাঁজার ঠেক ভেঙে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার সকালেও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এলাকায় ব্যাপক বিক্ষোভ দেখান বাসিন্দারা। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুবর্ণপুর এলাকায় দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে মদ ও গাঁজার কারবার চলছিল। অভিযোগ, সেই কারবারের প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দা মহম্মদ মোজাফ্‌ফর হোসেনের উপর হামলা চালান গাঁজা বিক্রেতারা। তাঁকে রক্তাক্ত অবস্থায় প্রথমে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে এবং পরে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এলাকায় নেশার কারবার বন্ধ হয়নি। সেই ক্ষোভ থেকেই বুধবার রাতে বাসিন্দারা গাঁজার ঠেক ভেঙে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাঁদের ঘিরেও বিক্ষোভ শুরু হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিক্ষোভকারী আলহজ শেখ, তামান্না খাতুনরা বলেন, “এই নেশার ব্যবসায়ীদের উৎপাতে মহিলাদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। অল্পবয়সিরা বিপথগামী হচ্ছে। পড়ুয়ারাও নেশায় জড়িয়ে পড়ছে। এদের জন্য অনেক শিশু স্কুলে যেতেও ভয় পাচ্ছে। এই উৎপাত থেকে নিস্তার পেতে তাই ঠেকে আগুন ধরিয়ে দিয়েছি।” এদিকে দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

Share on Social Media
  • Related Posts

    ভোটের ৪৮ ঘণ্টা আগেই কড়া বিধিনিষেধ, উত্তর থেকে দক্ষিণ একাধিক জেলায় বাইক চলাচলে কোপ কমিশনের

    নিউজ ডেস্ক: রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এগিয়ে আসতেই নিরাপত্তা ও নজরদারিতে কোনও ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন। আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যের একগুচ্ছ আসনে প্রথম দফার ভোটগ্রহণ।…

    Share on Social Media

    দ্বিতীয় দফাতেও নিশ্ছিদ্র নিরাপত্তা, জেলায় জেলায় ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে কমিশন

    নিউজ ডেস্ক: প্রথম দফার রেশ কাটতে না কাটতেই রাজ্যে দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যের ১৫২টি আসনে প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় ২৪০৭…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ‘ভোট দিলে পিস পিস করে দেব’, লাভপুরে তৃণমূল নেতার ‘হুমকি’ ঘিরে তোলপাড় বীরভূম

    ‘ভোট দিলে পিস পিস করে দেব’, লাভপুরে তৃণমূল নেতার ‘হুমকি’ ঘিরে তোলপাড় বীরভূম

    ভোটের মুখে উত্তরবঙ্গ জুড়ে ‘শুষ্ক’ হাহাকার, কমিশনের কড়া নির্দেশে কার্যত দিশেহারা সুরাপ্রেমীরা

    ভোটের মুখে উত্তরবঙ্গ জুড়ে ‘শুষ্ক’ হাহাকার, কমিশনের কড়া নির্দেশে কার্যত দিশেহারা সুরাপ্রেমীরা

    মর্নিং ওয়াকে গিয়ে মৃত্যু প্রৌঢ়ের, নেপথ্যে কি ঘাতক গাড়ি না কি পরিকল্পিত খুন? ভীমপুরে দানা বাঁধছে রহস্য

    মর্নিং ওয়াকে গিয়ে মৃত্যু প্রৌঢ়ের, নেপথ্যে কি ঘাতক গাড়ি না কি পরিকল্পিত খুন? ভীমপুরে দানা বাঁধছে রহস্য

    বর্ধমানে নার্সিংহোমে অগ্নিকাণ্ড: ‘ব্যাঙের ছাতার’ মতো গজিয়ে ওঠা ক্লিনিকে নজরদারি কোথায়? প্রশ্নে জেলা স্বাস্থ্য দপ্তর

    বর্ধমানে নার্সিংহোমে অগ্নিকাণ্ড: ‘ব্যাঙের ছাতার’ মতো গজিয়ে ওঠা ক্লিনিকে নজরদারি কোথায়? প্রশ্নে জেলা স্বাস্থ্য দপ্তর

    ভোটের ৪৮ ঘণ্টা আগে নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক বদল, হিতেশ চৌধুরীর জায়গায় আসছেন অখিলেশ সিংহ

    ভোটের ৪৮ ঘণ্টা আগে নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক বদল, হিতেশ চৌধুরীর জায়গায় আসছেন অখিলেশ সিংহ

    ছেলের প্রাণ বাঁচিয়েছিল ‘লোহা-দেবতা’, কদম্বগাছি স্টেশনে লোকাল ট্রেনকেই পুজো দিলেন মা

    ছেলের প্রাণ বাঁচিয়েছিল ‘লোহা-দেবতা’, কদম্বগাছি স্টেশনে লোকাল ট্রেনকেই পুজো দিলেন মা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.