অল্পের জন্য রক্ষা পেলেন ফারুক আবদুল্লা, জম্মুতে বিয়ের অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি

নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীর: জম্মুর এক বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়লেন ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। বুধবার জম্মুর গ্রেটার কৈলাস এলাকায় এক জনৈক ব্যক্তির গুলিবর্ষণ থেকে বরাতজোরে রক্ষা পেলেন তিনি। এই ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীও অক্ষত রয়েছেন। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

সূত্রের খবর, বুধবার ন্যাশনাল কনফারেন্স নেতা বিএস চৌহানের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ফারুক ও সুরিন্দর। অনুষ্ঠান শেষে বেরোনোর সময় আচমকাই এক ব্যক্তি পিছন থেকে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি চালায়। নিরাপত্তাকর্মীদের ক্ষিপ্রতায় লক্ষ্যভ্রষ্ট হয় গুলিটি। তৎক্ষণাৎ ওই আততায়ীকে জাপটে ধরেন নিরাপত্তারক্ষীরা। ধৃতের নাম কমল সিংহ জমওয়াল (৬৩), তিনি জম্মুরই বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি মত্ত অবস্থায় ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তিনি দীর্ঘক্ষণ ধরে অনুষ্ঠানস্থলের বাইরে ফারুকের জন্য ওত পেতে বসেছিলেন। প্রাথমিক জেরায় ধৃত কমল দাবি করেছেন, বিগত ২০ বছর ধরে তিনি ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি চালানোর সুযোগ খুঁজছিলেন। তবে ঠিক কী কারণে তাঁর এই আক্রোশ, তা এখনও স্পষ্ট নয়।

এই ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। জেড প্লাস নিরাপত্তাপ্রাপ্ত নেতার সুরক্ষা বলয় ভেদ করে কীভাবে একজন বন্দুকধারী এত কাছে পৌঁছলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ফারুক-পুত্র তথা জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ লেখেন, “আল্লার অশেষ দয়া যে বাবা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এনএসজি-র নিরাপত্তাবলয় থাকা সত্ত্বেও একজন বন্দুকধারী কীভাবে এত কাছে পৌঁছোল, তা নিয়ে বড়সড় প্রশ্ন থেকে যাচ্ছে।”

ঘটনার পরেই জম্মু জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ধৃত ব্যক্তিকে জেরা করে এই ষড়যন্ত্রের পিছনে আর কেউ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ।

Share on Social Media
  • Related Posts

    ১৩ বছরের যন্ত্রনার অবসান, হরিশের ‘নিষ্কৃতি মৃত্যু’তে সিলমোহর সুপ্রিম কোর্টের! যুগান্তকারী রায় শীর্ষ আদালতের

    নিউজ ডেস্ক: দীর্ঘ ১৩ বছর ধরে বিছানায় নিথর দেহ, দু’চোখে শুধুই শূন্যতা। ছেলের এই অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারছিলেন না বৃদ্ধ বাবা-মা। অবশেষে তাঁদের আবেদনে সাড়া দিয়ে ‘মর্যাদার সঙ্গে…

    Share on Social Media

    উড়ান বিপর্যয়ের মাসুল! ইন্ডিগোর সিইও পদ থেকে ইস্তফা পিটার এলবার্সের, হাল ধরলেন রাহুল ভাটিয়া

    নিউজ ডেস্ক: ভারতীয় আকাশপথের ‘বেতাজ বাদশা’ ইন্ডিগো এয়ারলাইন্সে (IndiGo) বড়সড় পটপরিবর্তন। গত ডিসেম্বরের নজিরবিহীন উড়ান বিপর্যয়ের দায় মাথায় নিয়ে সোমবার পদত্যাগ করলেন সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পিটার এলবার্স। সোমবার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    সুপার স্পেশালিটিতেই ‘বিনা চিকিৎসা’য় মৃত্যু! মালদার চাঁচলে ক্ষোভে ফুঁসছেন পরিজনেরা

    সুপার স্পেশালিটিতেই ‘বিনা চিকিৎসা’য় মৃত্যু! মালদার চাঁচলে ক্ষোভে ফুঁসছেন পরিজনেরা

    বৌভাতের আসরে ‘সেলফি’র লড়াই! ননদ-বৌদির চুলোচুলিতে রক্তারক্তি বালুরঘাটে, থানা পর্যন্ত গড়াল বিবাদ

    বৌভাতের আসরে ‘সেলফি’র লড়াই! ননদ-বৌদির চুলোচুলিতে রক্তারক্তি বালুরঘাটে, থানা পর্যন্ত গড়াল বিবাদ

    ‘উৎকর্ষ বাংলা’র নামে কোটি টাকার কেলেঙ্কারি! আলিপুরদুয়ারে প্রশিক্ষণ দিয়ে ২৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ

    ‘উৎকর্ষ বাংলা’র নামে কোটি টাকার কেলেঙ্কারি! আলিপুরদুয়ারে প্রশিক্ষণ দিয়ে ২৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ

    চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তাল ইসলামপুর হাসপাতাল! রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম

    চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তাল ইসলামপুর হাসপাতাল! রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম

    প্যাথ ল্যাবের ‘ছাপার ভুল’, থ্যালাসেমিয়া নিয়ে জন্মাল শিশু! শ্রীরামপুরের ল্যাব বন্ধের নির্দেশ কমিশনের

    প্যাথ ল্যাবের ‘ছাপার ভুল’, থ্যালাসেমিয়া নিয়ে জন্মাল শিশু! শ্রীরামপুরের ল্যাব বন্ধের নির্দেশ কমিশনের

    গ্যাসের আকাল মেটাতে মুখ্যমন্ত্রীর ‘মাস্টারপ্ল্যান’! জারি হলো এসওপি, নজরদারিতে নবান্নের কন্ট্রোল রুম

    গ্যাসের আকাল মেটাতে মুখ্যমন্ত্রীর ‘মাস্টারপ্ল্যান’! জারি হলো এসওপি, নজরদারিতে নবান্নের কন্ট্রোল রুম
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.