অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে হাসপাতালে ‘বন্দি’ সোনাম, শয্যা থেকেই ২০ জুলাই ‘সংসদ চলো’-র ডাক বাস্তবের ‘র‍্যাঞ্চো’র!

নিউজ ডেস্ক: দিল্লি পুলিশ জোর করে যন্তরমন্তরের অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে গেলেও নিজের একবুক জেদ আর দাবিতে অনড় পরিবেশবিদ তথা সমাজকর্মী সোনাম ওয়াংচুক। দিল্লির সফদরজং হাসপাতালে আপাতত তিনি কার্যত ‘বন্দি’ থাকলেও, মোদী সরকার বা দিল্লি পুলিশ বাস্তবের ‘র‍্যাঞ্চো’র অনশন ভাঙাতে সমর্থ হয়নি। এবার হাসপাতালের শয্যা থেকেই ২০ জুলাইয়ের প্রস্তাবিত ‘সংসদ অভিযান’ সফল করার জন্য দেশবাসীর উদ্দেশে সরাসরি এক আবেগঘন ও জোরালো বার্তা পাঠালেন সোনাম। রবিবার নিজের স্ত্রী গীতাঞ্জলি আংমোর মারফত হাতে লেখা একটি চিরকুট জনসমক্ষে এনেছেন তিনি।

সেই চিরকুটে সোনাম স্পষ্ট ভাষায় লিখেছেন, “প্রশ্নপত্র ফাঁসের মতো ভয়াবহ অন্যায় থেকে মুক্তি পেতে, আর আমাকে বেআইনিভাবে আটকে রাখার মতো রাষ্ট্রীয় ভয় থেকে মুক্তি পেতে ২০ জুলাই সবাই সংসদে চলুন। এটি দেশের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন। দয়া করে এই লড়াইকে সফল করুন।” উল্লেখ্য, দেশজুড়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ও শিক্ষা ব্যবস্থার দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনেক আগেই ২০ জুলাই ‘সংসদ চলো’ কর্মসূচির ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ‘এসএফআই’ (SFI)-সহ একাধিক জাতীয় স্তরের ছাত্র সংগঠনও এই কর্মসূচীকে সমর্থন জানিয়ে আন্দোলনে শামিল হওয়ার কথা ঘোষণা করেছে। সোনামের স্ত্রী গীতাঞ্জলি জানান, দেশের দায়িত্বশীল রাজনীতিবিদরা যদি সোনামের সঙ্গে দেখা করে সংসদের আসন্ন বাদল অধিবেশনে শিক্ষাক্ষেত্রের এই জ্বলন্ত বিষয়টি উত্থাপনের জোরালো আশ্বাস দেন, তবেই সোনাম নিজের এই আমরণ অনশন প্রত্যাহার করবেন।

অন্যদিক, দিল্লি পুলিশ অবশ্য সাফ জানিয়ে দিয়েছে যে, কোনো অবস্থাতেই আন্দোলনকারীদের সংসদ ভবনের দিকে যেতে দেওয়া বা অভিযানের অনুমতি দেওয়া হবে না। পুলিশের দাবি, যন্তরমন্তরে সোনামের এই অনশন কর্মসূচি শুরু থেকেই সম্পূর্ণ বেআইনি ছিল। এছাড়া সংসদের মতো সর্বোচ্চ সুরক্ষাবেষ্টিত ‘হাই-সিকিউরিটি জোন’-এ কোনো অবস্থাতেই আন্দোলনকারীদের জড়ো হতে বা প্রবেশ করতে দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং সামগ্রিক নিরাপত্তার স্বার্থেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সাফাই দিয়েছে পুলিশ। একই সঙ্গে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে যে, আন্দোলনকারীরা জোর করে এগোনের চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তাঁদের আটক করা হবে। সিজেপি (CJP) প্রধান অভিজিৎ দীপকেও আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, সরকারের মুখরক্ষায় দিল্লি পুলিশ আন্দোলনকারীদের ওপর ব্যাপক ধরপাকড় চালাতে পারে। রবিবার তাঁর পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, আন্দোলন দমাতে ইতিমধ্যেই এলাকায় বিশাল জলকামান ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) মোতায়েন করেছে পুলিশ।

এদিকে, হাসপাতাল বন্দি সোনামের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং তাঁকে কোনো উপযুক্ত বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন স্ত্রী গীতাঞ্জলি। তাঁর অভিযোগ ছিল, সফদরজং হাসপাতালের ওপর তিনি আস্থা হারিয়েছেন, কারণ যেভাবে পুলিশ সেখানে ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে, তা কার্যত বেআইনিভাবে আটকে রাখারই শামিল। এমনকি সোনামের শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সঠিক তথ্য দিচ্ছে না বলেও তোপ দাগেন তিনি। তবে এই বিষয়ে এখনই কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে অস্বীকার করেছে দিল্লি হাইকোর্টের বিচারক মিনি পুষ্কর্ণের সিঙ্গল বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, চিকিৎসকরা প্রতিনিয়ত সোনামের স্বাস্থ্যের ওপর নজর রাখছেন এবং তাঁর সম্মতি নিয়েই তাঁকে ‘ওরাল মেডিসিন’ দেওয়া হয়েছে। ফলে বলপূর্বক অনশন ভাঙানোর কোনো প্রমাণ মেলেনি। সেই সঙ্গে সোনামকে শারীরিক সুরক্ষার খাতিরে হাসপাতালে নিয়ে গিয়ে দিল্লি পুলিশ কোনো ভুল করেনি বলেও মন্তব্য করেছে হাইকোর্ট।

Share on Social Media
  • Related Posts

    ১,১০৯ কোটি টাকার ব্যাংক প্রতারণা! কলকাতা-সহ ৪ রাজ্যের ৬টি জায়গায় দিনভর সিবিআই তল্লাশি

    নিউজ ডেস্ক: বিপুল অঙ্কের ব্যাংক জালিয়াতি ও প্রতারণার মামলায় এবার বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)। প্রায় ১,১০৯ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে…

    Share on Social Media

    ফিল্মি কায়দায় যন্তর মন্তর থেকে সোনাম ওয়াংচুককে ‘চ্যাংদোলা’ করে তুলল দিল্লি পুলিশ, হাসপাতালেও অনশন জারি বাস্তবের ‘র‍্যাঞ্চো’র

    নিউজ ডেস্ক: কারও গায়ে সাদা পোলো টি-শার্ট, কারও পরনে সাধারণ চেক শার্ট, পায়ে পুলিশের চেনা বুটের বদলে স্নিকার্স। শনিবার সাতসকালে ঠিক এই সাধারণ পোশাকেই দিল্লির যন্তর মন্তরের অনশন মঞ্চে এসে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.