১,১০৯ কোটি টাকার ব্যাংক প্রতারণা! কলকাতা-সহ ৪ রাজ্যের ৬টি জায়গায় দিনভর সিবিআই তল্লাশি

নিউজ ডেস্ক: বিপুল অঙ্কের ব্যাংক জালিয়াতি ও প্রতারণার মামলায় এবার বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)। প্রায় ১,১০৯ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে রবিবার দিনভর চার রাজ্যের মোট ৬টি ভিন্ন স্থানে একযোগে তল্লাশি অভিযান চালালেন সিবিআই-এর আধিকারিকরা।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কোম্পানিটির মূল সদর দফতর ওড়িশার ভুবনেশ্বরে। অভিযোগ, একটি প্রথম সারির রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে সংস্থাটি বিপুল পরিমাণ টাকা ঋণ (Bank Loan) নিয়েছিল। নিজেদের ব্যবসার আর্থিক খতিয়ান ভুয়া ও ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়ে প্রতি বছর নিজেদের ঋণের অঙ্ক বহুগুণ বাড়িয়ে নেয় এই সংস্থা। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও ঋণের কিস্তি শোধ না করায় সন্দেহ হয় ব্যাংক কর্তৃপক্ষের। এর পরেই ব্যাংক নিজেদের অভ্যন্তরীণ অনুসন্ধান ও অডিট শুরু করে। তাতেই প্রকাশ্যে আসে চরম সত্য। দেখা যায়, জালিয়াতি করে এবং ভুয়া লেনদেনের নথি জমা দিয়ে প্রতি বছর ব্যাংক থেকে কোটি কোটি টাকার বাড়তি ঋণ হাতিয়ে নিয়েছে ওই বেসরকারি সংস্থা।

ব্যাংক জালিয়াতির প্রমাণ মিলতেই সিবিআই-এর কাছে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করা হয়। মামলার তদন্তভার হাতে নিয়ে রবিবার সকাল থেকেই অ্যাকশনে নামেন সিবিআই গোয়েন্দারা। ওড়িশা, উত্তরাখণ্ড, তামিলনাডুর পাশাপাশি কলকাতার পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় ওই সংস্থার অফিসেও চালানো হয় মারাত্নক তল্লাশি অভিযান। তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাংক নথি, হার্ডডিস্ক ও ভুয়া লেনদেনের দলিল। এই মেগা জালিয়াতির সঙ্গে ব্যাংকের কোনো অসাধু আধিকারিক যুক্ত রয়েছেন কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Share on Social Media
  • Related Posts

    অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে হাসপাতালে ‘বন্দি’ সোনাম, শয্যা থেকেই ২০ জুলাই ‘সংসদ চলো’-র ডাক বাস্তবের ‘র‍্যাঞ্চো’র!

    নিউজ ডেস্ক: দিল্লি পুলিশ জোর করে যন্তরমন্তরের অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে গেলেও নিজের একবুক জেদ আর দাবিতে অনড় পরিবেশবিদ তথা সমাজকর্মী সোনাম ওয়াংচুক। দিল্লির সফদরজং হাসপাতালে আপাতত তিনি কার্যত…

    Share on Social Media

    ফিল্মি কায়দায় যন্তর মন্তর থেকে সোনাম ওয়াংচুককে ‘চ্যাংদোলা’ করে তুলল দিল্লি পুলিশ, হাসপাতালেও অনশন জারি বাস্তবের ‘র‍্যাঞ্চো’র

    নিউজ ডেস্ক: কারও গায়ে সাদা পোলো টি-শার্ট, কারও পরনে সাধারণ চেক শার্ট, পায়ে পুলিশের চেনা বুটের বদলে স্নিকার্স। শনিবার সাতসকালে ঠিক এই সাধারণ পোশাকেই দিল্লির যন্তর মন্তরের অনশন মঞ্চে এসে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.