ভোট-ঘণ্টা বাজতেই জারি আদর্শ আচরণবিধি, মন্ত্রীদের সরকারি গাড়ি ব্যবহারে ‘না’, কড়া নজরদারিতে কমিশন

নিউজ ডেস্ক: রবিবার বিকেলে পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে এ বঙ্গেও বেজে গিয়েছে ভোটের দামামা। আর নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গ-সহ সর্বত্র কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি (এমসিসি)। সরকারি ক্ষমতা বা অর্থের অপব্যবহার রুখতে এবার কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভোট প্রচারের কাজে কোনও মন্ত্রী তাঁর সরকারি গাড়ি বা নিরাপত্তা ব্যবহার করতে পারবেন না। এমনকি সরকারি খরচে কোনও বিজ্ঞাপন বা প্রকল্পের প্রচারও এখন থেকে নিষিদ্ধ।

কমিশনের নির্দেশিকা অনুযায়ী, কোনও রাজনৈতিক দল সরকারি ভবন বা সম্পত্তির অপব্যবহার করতে পারবে না। প্রচারের ময়দান যাতে সকলের জন্য সমান থাকে, তা নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার মন্ত্রী ও রাজনৈতিক দলগুলিকে তাদের সীমারেখা আরও স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। কোনও মন্ত্রী যদি তাঁর সরকারি কাজের সঙ্গে নির্বাচনী প্রচারকে গুলিয়ে ফেলেন, তবে কমিশনের কোপে পড়তে পারেন তিনি।

আচরণবিধি সঠিক ভাবে পালন হচ্ছে কি না, তা দেখার জন্য ৫,১৭৩টি ফ্লাইং স্কোয়াড এবং ৫,২০০টি স্ট্যাটিক সার্ভেল্যান্স টিম (SST) নিয়োগ করেছে কমিশন। সাধারণ মানুষের জন্য হাতিয়ার হিসেবে থাকছে ‘সি-ভিজিল’ অ্যাপ ও হেল্পলাইন নম্বর ১৯৫০। কমিশনের দাবি, কোথাও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জমা পড়লে ১০০ মিনিটের মধ্যে তার সুরাহা করতে হবে ফ্লাইং স্কোয়াডকে।

রাজনৈতিক সভা বা মিছিলের জন্য পুলিশের আগাম অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রেও থাকছে কড়া বিধিনিষেধ। এছাড়া কোনও মাঠ বা হেলিপ্যাড ব্যবহারের জন্য ‘সুবিধা’ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতেই অনুমতি মিলবে। পুলিশ ও প্রশাসনিক কর্তাদের উদ্দেশে কমিশনের কড়া বার্তা— কাজ করতে হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে। পক্ষপাতিত্বের বিন্দুমাত্র অভিযোগ প্রমাণ হলে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেবে কমিশন।

Share on Social Media
  • Related Posts

    ১,১০৯ কোটি টাকার ব্যাংক প্রতারণা! কলকাতা-সহ ৪ রাজ্যের ৬টি জায়গায় দিনভর সিবিআই তল্লাশি

    নিউজ ডেস্ক: বিপুল অঙ্কের ব্যাংক জালিয়াতি ও প্রতারণার মামলায় এবার বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)। প্রায় ১,১০৯ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে…

    Share on Social Media

    অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে হাসপাতালে ‘বন্দি’ সোনাম, শয্যা থেকেই ২০ জুলাই ‘সংসদ চলো’-র ডাক বাস্তবের ‘র‍্যাঞ্চো’র!

    নিউজ ডেস্ক: দিল্লি পুলিশ জোর করে যন্তরমন্তরের অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে গেলেও নিজের একবুক জেদ আর দাবিতে অনড় পরিবেশবিদ তথা সমাজকর্মী সোনাম ওয়াংচুক। দিল্লির সফদরজং হাসপাতালে আপাতত তিনি কার্যত…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.