বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, মাঝরাস্তায় তৃণমূল নেতার দেহ লোপাট! হাড়হিম করা তথ্য মিনাখাঁয়

নিউজ ডেস্ক: মিনাখাঁয় তৃণমূলের বুথ সভাপতি মসিউর কাজির রহস্যমৃত্যুর জট কাটল। তদন্তে নেমে হাড়হিম করা তথ্য পেল পুলিশ। জানা গিয়েছে, ভাঙড়ের বামুনিয়া এলাকায় বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় মসিউরের। শুধু তাই নয়, বিস্ফোরণের চিহ্ন মুছে ফেলতে এবং পুলিশের চোখ এড়াতে মসিউরের ঝলসে যাওয়া দেহ মাঝরাস্তায় অ্যাম্বুলেন্স থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একটি অ্যাম্বুলেন্সের চালককে গ্রেপ্তার করেছে বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ।

গত বৃহস্পতিবার হাড়োয়া থানার ঝুঝুরগাছি এলাকায় মসিউরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল। তদন্তে নেমে পুলিশ বসিরহাটের একটি নার্সিংহোমে সুজয় মণ্ডল নামে এক যুবকের খোঁজ পায়, যার একটি হাত বিস্ফোরণে উড়ে গিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, মসিউরের নেতৃত্বে মোট ১০ জন বামুনিয়াতে বোমা বাঁধতে গিয়েছিল। মসিউর নিজে বোমা বাঁধায় ‘বিশারদ’ ছিল এবং বিভিন্ন এলাকায় তার ডাক পড়ত। বোমা তৈরির সময়ই আচমকা বিস্ফোরণ ঘটলে মসিউর ও সুজয় সহ বেশ কয়েকজন গুরুতর জখম হয়।

তদন্তে আরও প্রকাশ, বিস্ফোরণের পর তথ্যপ্রমাণ লোপাট করতে শাসকদলের এক নেতার নির্দেশে দুটি অ্যাম্বুলেন্স ডাকা হয়। জখমদের কলকাতার বদলে বসিরহাটের বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু পথে মসিউরের মৃত্যু হওয়ায় হাড়োয়া রোডের ধারে তাঁর দেহ ফেলে দিয়ে চম্পট দেয় অ্যাম্বুলেন্সটি। ধৃত চালক রহমত আলি ওরফে সুরজ মোল্লা কবুল করেছে যে, ইতিপূর্বেও সে বিস্ফোরণে আহতদের পারাপার করেছে। এই চক্রের সঙ্গে আর কোন কোন প্রভাবশালী নেতা জড়িত এবং বাকি আহতরা কোথায় চিকিৎসাধীন, তা খতিয়ে দেখছে বসিরহাট জেলা পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    ভোট মিটলেও স্বস্তি নেই ভাঙড়ে, লঙ্কা খেত থেকে উদ্ধার ৭টি তাজা বোমা

    নিউজ ডেস্ক: ভোট মিটলেই কি ফিরবে সেই চেনা ভাঙড়? বৃহস্পতিবার সাতসকালে লঙ্কা খেত থেকে সাত-সাতটি তাজা বোমা উদ্ধার হতেই এই প্রশ্নটা ফের জোরালো হয়ে উঠল তিলোত্তমার পড়শি এলাকায়। বুধবার গোটা…

    Share on Social Media

    উত্তপ্ত ভাঙড়ে পুলিশি দাপট, বিজয়গঞ্জ বাজারে সপার্ষদ রুটমার্চ কমিশনারের

    নিউজ ডেস্ক: ভোট এলেই যেন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে থাকে ভাঙড়। রাজনীতির কারবারিদের কাছে এ এক চেনা ছবি। গত ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সেই ভয়াবহ স্মৃতি এখনও অমলিন, যেখানে সাত-সাতটি…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.