সুন্দরবনে বাঘিনির কবলে মৎস্যজীবী, সঙ্গীদের সাহসিকতায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা

নিউজ ডেস্ক: সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে ফের বাঘের হামলার মুখে পড়লেন এক মৎস্যজীবী। শনিবার বিকেলে হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। আক্রান্ত মৎস্যজীবীর নাম নিখিল মণ্ডল। বর্তমানে তিনি গুরুতর জখম অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বাঘিনির কামড়ে তাঁর মাথার একাংশ ও শরীর ক্ষতবিক্ষত হয়েছে।

বনদফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল পাঁচটা নাগাদ সুন্দরবনের বুড়িতলা জঙ্গলের খাঁড়িতে নৌকা নিয়ে মাছ ও কাঁকড়া ধরছিলেন নিখিল মণ্ডল ও তাঁর সঙ্গীরা। সেই সময় হঠাৎই জঙ্গল থেকে একটি পূর্ণবয়স্ক বাঘিনি তার দুটি শাবক নিয়ে নৌকায় ঝাঁপিয়ে পড়ে। বাঘিনির অতর্কিত হামলায় নিখিল ভারসাম্য হারিয়ে খাঁড়ির জলে পড়ে যান। এর পরেও দমে না গিয়ে বাঘিনিটি তাঁকে টেনে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এই চরম বিপদের মুহূর্তে সাহসিকতার পরিচয় দেন নিখিলের সঙ্গী গোবিন্দ মণ্ডল ও অন্য মৎস্যজীবীরা। তাঁরা লাঠি দিয়ে জলের ওপর এবং নৌকায় সজোরে আঘাত করতে থাকেন। গোবিন্দ মণ্ডল জানান, “বাঘিনিটি লাফ মেরে নিখিলের মাথায় কামড় দিয়েছিল। আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে হাতের লাঠি দিয়ে বাঘিনির পিঠে কয়েক ঘা মারি।” প্রবল চিৎকারে এবং লাঠির ঘায়ে ভয় পেয়ে বাঘিনি ও তার শাবক দুটি শিকার ছেড়ে দিয়ে জঙ্গলে ঢুকে যায়। দ্রুত নিখিলকে উদ্ধার করে প্রথমে যোগেশগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় মৎস্যজীবী পরিবারগুলির মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে।

Share on Social Media
  • Related Posts

    টাকা বিলির অভিযোগে ধৃত বিজেপি নেতাদের মুক্তি! হিঙ্গলগঞ্জ থানার ওসি-কে সাসপেন্ড করল কমিশন

    নিউজ ডেস্ক: ভোটের ময়দানে ‘কর্তব্যে গাফিলতি’ ও শৃঙ্খলাভঙ্গের দায়ে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক (OC) সন্দীপ সরকারকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হলো। অভিযোগ, টাকা বিলি করতে…

    Share on Social Media

    হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু কর্মরত এএসআই-এর

    নিউজ ডেস্ক: সাতসকালে সীমান্তবর্তী নিরাপত্তা শিবিরের ভেতরেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকায় ৭৭ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ ক্যাম্পে বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু হল এক জওয়ানের। বৃহস্পতিবার সকাল ১০টা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.