হরিদ্বার: হরিদ্বারের পবিত্র হর কি পৌরিতে ‘অহিন্দুদের প্রবেশ নিষেধ’ লেখা সাইনবোর্ড ঘিরে শুরু হয়েছে তীব্র চর্চা। শুক্রবার হর কি পৌরির বিভিন্ন প্রবেশদ্বার, সেতু, রেলিং ও পিলারের গায়ে এই সাইনবোর্ড লাগানো হয়েছে। লক্ষ্য, হর কি পৌরিকে সম্পূর্ণভাবে ‘হিন্দু জোন’ হিসেবে চিহ্নিত করা।
জানা গিয়েছে, হরিদ্বারের ঘাট ও হর কি পৌরির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গঙ্গা সভার তরফেই এই সাইনবোর্ডগুলি লাগানো হয়েছে। ১৯১৬ সালের হরিদ্বার পৌর আইন অনুযায়ী, হর কি পৌরির প্রধান স্নানঘাট ও সংলগ্ন এলাকায় আগেই অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। এবার সেই নিয়ম পুরো হর কি পৌরি এলাকায় কার্যকর করা হল।
স্থানীয় সূত্রে খবর, কয়েক দিন আগে একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ওই ভিডিয়োতে আরবি পোশাক পরা দুই যুবককে হর কি পৌরিতে ঘুরে বেড়াতে দেখা যায়। পরে জানা যায়, তাঁরা হিন্দু এবং ইউটিউবের জন্য ভিডিও শুট করছিলেন। তবু সেই ঘটনাকে ঘিরেই বিতর্ক দানা বাঁধে।
উল্লেখ্য, উত্তরাখণ্ড সরকার দেবভূমি হরিদ্বারের প্রায় ১২০ বর্গকিলোমিটার এলাকায় বিস্তৃত ১০৫টি ঘাটে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে বলে আগেই খবর প্রকাশ্যে এসেছিল। তারই মাঝে হর কি পৌরিতে এই সাইনবোর্ড ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
২০২৭ সালে হরিদ্বারে অর্ধকুম্ভ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা। প্রশাসনিক ও ধর্মীয় প্রস্তুতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন একাংশ। তবে বিষয়টি ঘিরে মতভেদ ও প্রশ্ন উঠতে শুরু করেছে।
দিল্লিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, এসি বিস্ফোরণে জীবন্ত দগ্ধ হয়ে মৃত অন্তত ৯
নিউজ ডেস্ক: রবিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল দিল্লির শাহদরা এলাকার বিবেক বিহার। একটি চারতলা আবাসিক ভবনে আগুন লেগে অন্তত নয় জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৬ জনকে।…