উলুবেড়িয়ায় আজ মুখ্যমন্ত্রীর হাইভোল্টেজ সভা, কড়া পাহারায় রঘুদেবপুর; ড্রোন-ঘুড়িতে জারি নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক: হাওড়া গ্রামীণ জেলায় দলীয় প্রার্থীদের জয় সুনিশ্চিত করতে এ বার কোমর বেঁধে ময়দানে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে উলুবেড়িয়ায় এক মেগা জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। রাজাপুর থানার রঘুদেবপুর পাঁচলা মোড় সংলগ্ন নেতাজি সঙ্ঘের মাঠে এই নির্বাচনী সভার আয়োজন করা হয়েছে। তৃণমূল নেত্রীর এই সফরকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে তৎপরতা এখন তুঙ্গে।

প্রশাসন সূত্রে খবর, এ দিন বেলা ১২টা নাগাদ হেলিকপ্টারে সভাস্থলে পৌঁছনোর কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। জনসভাকে কেন্দ্র করে অভেদ্য নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। বিশেষ করে ১৬ নম্বর জাতীয় সড়কের একেবারে গায়েই সভাস্থল হওয়ায় ভিড় সামলাতে এবং ট্রাফিক সচল রাখতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সভাস্থলের ৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ড্রোন ও ঘুড়ি ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

এ দিনের সভার বিন্যাসেও এসেছে নজরকাড়া রদবদল। এর আগে এই মাঠে যতবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বা রাজনৈতিক সভা হয়েছে, প্রতিবারই মঞ্চ করা হয়েছিল মাঠের উত্তর দিকে। তবে এ বারই প্রথম মঞ্চের দিক পরিবর্তন করে তা দক্ষিণ দিকে করা হয়েছে। হেলিপ্যাডের জায়গা অপরিবর্তিত থাকলেও মঞ্চের অভিমুখ বদলে যাওয়া নিয়ে স্থানীয় রাজনীতির অন্দরেও শুরু হয়েছে চর্চা। প্রথম দফার নির্বাচনের ঠিক মুখে মমতার এই সভা থেকে বিরোধীদের মোকাবিলায় কী বার্তা দেওয়া হয়, সেদিকেই এখন তীক্ষ্ণ নজর রাখছে রাজনৈতিক মহল। – প্রতীকী ছবি

Share on Social Media
  • Related Posts

    ফোনে কথা বলার ঘণ্টাকানেকের মধ্যেই মৃত্যু! উলুবেড়িয়ায় অন্তঃসত্ত্বা বধূকে ‘খুন’, গ্রেপ্তার স্বামী

    নিউজ ডেস্ক: মঙ্গলবার রাতে উলুবেড়িয়ার বাগান্ডা বীশ্বেশ্বরপুর মোল্লাপাড়ায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম রাজিয়া খাতুন (২৬)। বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, স্বামী ও শাশুড়ি মিলে…

    Share on Social Media

    আবেদন করেও ব্রাত্য! বাড়িতে ভোট দিতে পারলেন না উলুবেড়িয়ার দুই অশীতিপর প্রবীণ

    নিউজ ডেস্ক: বয়স নব্বইয়ের কোঠা পেরিয়েছে। শরীরে জরা থাবা বসালেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ইচ্ছায় খামতি ছিল না। কিন্তু নির্বাচন কমিশনের বিশেষ ‘হোম ভোটিং’ পরিষেবা চালু হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত ভোট…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.