ফোনে কথা বলার ঘণ্টাকানেকের মধ্যেই মৃত্যু! উলুবেড়িয়ায় অন্তঃসত্ত্বা বধূকে ‘খুন’, গ্রেপ্তার স্বামী

নিউজ ডেস্ক: মঙ্গলবার রাতে উলুবেড়িয়ার বাগান্ডা বীশ্বেশ্বরপুর মোল্লাপাড়ায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম রাজিয়া খাতুন (২৬)। বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, স্বামী ও শাশুড়ি মিলে রাজিয়াকে শ্বাসরোধ করে খুন করেছেন। গৃহবধূর বাবা শেখ মোস্তফা আলির লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার স্বামী শেখ শামসুলকে গ্রেপ্তার করেছে। তবে অভিযুক্ত শাশুড়ি এখনও পলাতক।

রহস্যজনক ফোন ও মৃত্যু: মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর আটেক আগে কোটালঘাটা কামারপুরের বাসিন্দা রাজিয়ার সঙ্গে বাগান্ডা মোল্লাপাড়ার জরি শিল্পী শামসুলের বিয়ে হয়। তাঁদের দুটি সন্তানও রয়েছে। রাজিয়ার বাবা মোস্তফা আলির দাবি, মঙ্গলবার রাত ৮টা নাগাদও মেয়ের সঙ্গে তাঁর স্বাভাবিক কথা হয়েছিল। এরপর রাজিয়া তাঁর মা ও বোনের সঙ্গেও গল্প করে। কিন্তু ঠিক ঘণ্টাখানেক পরেই জামাই ফোন করে জানায় যে রাজিয়া গুরুতর অসুস্থ এবং তাঁকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তড়িঘড়ি পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছালেও মেয়ের হদিশ পাননি। পরে ফের ফোন করলে শামসুল জানায় রাজিয়া মারা গিয়েছে।

অত্যাচারের অভিযোগ: মোস্তফা আলির অভিযোগ, “মেয়ের সঙ্গে কথা বলার কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যুর খবর পাওয়া অস্বাভাবিক। আমি নিশ্চিত ওকে খুন করা হয়েছে।” তিনি আরও জানান, বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ি রাজিয়ার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত। রাজিয়া বারবার ফোনে সেই মারধরের কথা বাপের বাড়িতে জানাত। অনেকবার সালিশি করে মেটানোর চেষ্টা করা হলেও পরিস্থিতির বদল হয়নি। বর্তমানে রাজিয়া অন্তঃসত্ত্বা ছিল, সেই অবস্থাতেও তাঁর ওপর নির্মম অত্যাচার চলত বলে অভিযোগ।

তদন্তে পুলিশ: উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের এক আধিকারিক জানান, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে এটি খুন নাকি আত্মহত্যা। শামসুলকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে থাকা অন্যান্যদের খোঁজ চালানো হচ্ছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন মৃতার পরিজন ও প্রতিবেশীরা।

Share on Social Media
  • Related Posts

    খড়িবেড়িয়ায় ১১ বছরের নাবালিকাকে অপহরণ ও খুন! ১২ বছর পর সুবিচারের দাবিতে গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল, সোচ্চার বিজেপিও

    নিউজ ডেস্ক: ২০১৪ সালের ১৪ আগস্ট হাওড়ার জয়পুর থানার কাশমলি গ্রাম পঞ্চায়েতের খড়িবেড়িয়া এলাকায় ১১ বছরের এক নাবালিকাকে অপহরণ ও নৃশংসভাবে খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য। ঘটনার দীর্ঘ বারো বছর…

    Share on Social Media

    আবেদন করেও ব্রাত্য! বাড়িতে ভোট দিতে পারলেন না উলুবেড়িয়ার দুই অশীতিপর প্রবীণ

    নিউজ ডেস্ক: বয়স নব্বইয়ের কোঠা পেরিয়েছে। শরীরে জরা থাবা বসালেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ইচ্ছায় খামতি ছিল না। কিন্তু নির্বাচন কমিশনের বিশেষ ‘হোম ভোটিং’ পরিষেবা চালু হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত ভোট…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.