ভোট না দিলে পাছে ‘সমস্যা’ হয়! চব্বিশের উত্তাপে উত্তরবঙ্গগামী বাসের টিকিটে হাহাকার ধর্মতলায়

নিউজ ডেস্ক: “সোমবার রাতে কোচবিহার যাওয়ার দুটো এসি ভলভো টিকিট চাই ভাই। ভোট দিতে যাব। এবার ভোট না দিলে আবার কী সমস্যা হবে, কে জানে!”— উত্তরবঙ্গের এক বেসরকারি বাস মালিকের  ফোনে আসা এক পদস্থ পুলিশ কর্তার এই ‘আবদার’ স্রেফ একটি উদাহরণ মাত্র। বাস্তব চিত্রটি হল, প্রথম দফার ভোটের আগে ধর্মতলার বাস টার্মিনাসে এখন তিল ধারণের জায়গা নেই। উত্তরবঙ্গগামী বাসের টিকিটের চাহিদা এমন পর্যায়ে পৌঁছেছে যে মালিকপক্ষ থেকে সাধারণ কর্মচারী— সবারই এখন নাভিশ্বাস ওঠার জোগাড়।

আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, রায়গঞ্জ ও মালদহ-সহ উত্তরবঙ্গের ১৫২টি বিধানসভা আসনে ওই দিন ভাগ্যপরীক্ষা। কর্মসূত্রে বা পড়াশোনার তাগিদে কলকাতায় থাকা উত্তরবঙ্গের হাজার হাজার মানুষ এখন ঘরের ছেলে ঘরে ফেরার তাড়নায় ব্যাকুল। সল্টলেকের আইটি কর্মী থেকে শুরু করে ছোট ব্যবসায়ী— সকলেরই গন্তব্য এখন শিলিগুড়ি, বালুরঘাট কিংবা মালদহ। ফলে ধর্মতলা থেকে ছেড়ে যাওয়া ভলভো, স্লিপার কিংবা নন-এসি— কোনও বাসেই একটা আসনও খালি মিলছে না।

চাহিদা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে ভাড়ার পারদও চড়েছে। এসি বাসের টিকিট বিকোচ্ছে ১৭০০ থেকে ১৮০০ টাকায়, আর নন-এসির ভাড়া দাঁড়িয়েছে ৭০০-৮০০ টাকা। বাস মালিকদের দাবি, আগে যেখানে বাসে বেশ কিছু আসন খালি থাকত, এখন অতিরিক্ত বাস চালিয়েও ভিড় সামলানো যাচ্ছে না। তবে এই ভিড়ের পেছনে কেবল গণতান্ত্রিক কর্তব্য নয়, কাজ করছে এক প্রচ্ছন্ন আশঙ্কাও। যাত্রী রাজু সরকার ,হরেন মাহাতো, সুনিতা মাঝি , আফজাল ,রাহমদের  কথায়, “ভোটটা এবার দিতেই হবে, না হলে পরে কী হবে কেউ জানে না। এসআইআর (SIR) নিয়ে যা চলছে, তাতে একটা ভয় তো আছেই।”

বাস টার্মিনাসের ব্যস্ততার মাঝেই আবার রাজনৈতিক জল্পনাও তুঙ্গে। উত্তরবঙ্গের এই জনস্রোত শেষ পর্যন্ত কার ঝুলিতে ভোট দেবে, তার উত্তর মিলবে আগামী ৪ মে। তবে আপাতত ধর্মতলার ছবিটা স্পষ্ট— বাসের হ্যান্ডেল থেকে স্লিপার কোচ, সর্বত্রই এখন ‘ভোটের জয়গান’।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.