ভোটের ময়দানে নিরক্ষর থেকে ডক্টরেট: প্রথম দফার প্রার্থীদের পড়াশোনার বহর দেখে তাজ্জব নজরদারি সংস্থা

নিউজ ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৫২টি আসনের প্রার্থীদের হলফনামা খতিয়ে দেখে এক চমকপ্রদ তথ্য পেশ করল ‘ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ’। দেখা যাচ্ছে, রাজ্যের গণতান্ত্রিক উৎসবে যে প্রার্থীরা ভাগ্যপরীক্ষায় নেমেছেন, তাঁদের মধ্যে যেমন ডক্টরেট ডিগ্রিধারী বিদগ্ধ ব্যক্তিত্ব রয়েছেন, তেমনই রয়েছেন সম্পূর্ণ নিরক্ষর ব্যক্তিও। তথ্য অনুযায়ী, প্রথম দফার ভোটযুদ্ধে সামিল ১৪ জন প্রার্থী তাঁদের হলফনামায় নিজেদের ‘নিরক্ষর’ বলে ঘোষণা করেছেন।

স্বেচ্ছাসেবী সংস্থাটির দেওয়া রিপোর্ট অনুযায়ী, এই ১৪ জন নিরক্ষর প্রার্থীর মধ্যে ১০ জনই নির্দল। তবে মূলধারার রাজনৈতিক দলগুলির মধ্যেও এই চিত্র বর্তমান। কংগ্রেসের একজন প্রার্থী নিজেকে নিরক্ষর হিসেবে দাবি করেছেন। এ ছাড়াও এসইউসি, কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড) এবং মূলনিবাসী পার্টি অব ইন্ডিয়ার একজন করে প্রার্থী এই তালিকায় রয়েছেন। পাশাপাশি, শুধুমাত্র অক্ষরজ্ঞান সম্পন্ন বা ‘সাক্ষর’ প্রার্থীর সংখ্যা ২৯ জন। এর মধ্যে নির্দল ১৬ জন হলেও সিপিএমের ২ জন এবং কংগ্রেসের ১ জন প্রার্থী রয়েছেন।

শিক্ষাগত যোগ্যতার নিরিখে প্রার্থীদের এই বৈচিত্র্য নজর কেড়েছে বিশ্লেষকদের। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন এমন প্রার্থী আছেন ৩২ জন, যার মধ্যে বিজেপির ২ জন এবং সিপিএম-বিএসপির ১ জন করে প্রার্থী রয়েছেন। অষ্টম শ্রেণি পাশ প্রার্থীর সংখ্যা ১৮৩ এবং মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন ২৪৬ জন প্রার্থী। বড় রাজনৈতিক দলগুলির মধ্যে মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীর সংখ্যায় তৃণমূলের ১৯ জন এবং বিজেপির ১৮ জন রয়েছেন।

উচ্চশিক্ষার ক্ষেত্রেও প্রথম দফার প্রার্থীরা পিছিয়ে নেই। স্নাতক ও স্নাতকোত্তর প্রার্থীর সংখ্যা যথাক্রমে ৩৬১ এবং ২২৫। স্নাতক প্রার্থীর তালিকায় কংগ্রেস, বিজেপি ও এসইউসির ৪৬ জন করে প্রার্থী রয়েছেন। অন্য দিকে, তৃণমূলের ৪৩ এবং সিপিএমের ২৯ জন প্রার্থী স্নাতক। স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যে কংগ্রেসের ২৪, বিজেপি-এসইউসি-তৃণমূলের ২৮ জন এবং সিপিএমের ২৫ জন প্রার্থী রয়েছেন। সবচেয়ে উচ্চশিক্ষিত বা ডক্টরেট ডিগ্রিধারী প্রার্থীর সংখ্যা ২০। এর মধ্যে শাসক দল তৃণমূলের ৬ জন, কংগ্রেসের ৪ জন, বিজেপির ২ জন এবং সিপিএমের ১ জন ডক্টরেট ডিগ্রিধারী। এ ছাড়াও ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আইনজীবী হিসেবে পেশাদার ডিগ্রি রয়েছে ৯২ জন প্রার্থীর। সংস্থার কর্ণধার উজ্জ্বয়িনী হালিম জানিয়েছেন, বর্তমানে তাঁরা দ্বিতীয় দফার প্রার্থীদের হলফনামা বিশ্লেষণের কাজ চালাচ্ছেন।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.