মদ্যপ পুলিশ চালকের তাণ্ডব! আসানসোলে সরু গলির ভেতরে ঢুকে পিষে দিল ৪ জনকে, রণক্ষেত্র রেলপার

নিউজ ডেস্ক: রবিবার মধ্যরাতে আসানসোল উত্তর থানার রেলপার এলাকায় পুলিশের একটি বাসের হাড়হিম করা তাণ্ডবে হুলুস্থুল পড়ে গেল। নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ওই ঘাতক বাসটি একটি সরু গলির ভেতরে ঢুকে পড়ে এবং পর পর অটো, টোটো ও দোকানে ধাক্কা মারার পাশাপাশি চার জনকে পিষে দেয়। আহতদের মধ্যে সাত বছরের এক নাবালিকাও রয়েছে, যার অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। উন্মত্ত জনতা বাসটিতে ভাঙচুর চালায় এবং চালককে ধরে গণপিটুনি দেয় বলে অভিযোগ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ১২টা নাগাদ রেলপার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। বরযাত্রীদের গাড়ি থেকে শুরু করে প্রচুর মানুষের আনাগোনা ছিল সেখানে। অভিযোগ, সেই সময় একটি পুলিশের বাস অত্যন্ত দ্রুত গতিতে এসে গলির মধ্যে ঢুকে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে বেশ কয়েকটি দোকান ও গাড়িতে ধাক্কা মারে। তার পর একে একে চার পথচারীকে ধাক্কা মেরে একটি কবরস্থানের দেওয়ালে সজোরে ধাক্কা খেয়ে থামে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাসের চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বাসের ভেতর থেকে মদের বোতলও উদ্ধার হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামাতে হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, গণপিটুনির জেরে গুরুতর জখম বাসের চালককে চিকিৎসার জন্য দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনার পরেই এলাকার মানুষের মধ্যে তীব্র রাজনৈতিক ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা রফিক আনসারীর কথায়, “নেতারা শুধু ভোটের সময় আসেন। সাধারণ মানুষের প্রাণের কোনও দাম নেই। আমাদের এখানে কোনও ভোট হবে না।” এমনকি এই দুর্ঘটনার পেছনে নির্বাচনের আগে অশান্তি পাকানোর কোনও সুপরিকল্পিত চক্রান্ত রয়েছে কি না, সেই প্রশ্নও তুলছেন এলাকার একাংশ।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী মলয় ঘটক। তিনি স্তম্ভিত হয়ে বলেন, “এত সরু গলিতে পুলিশের বাস ঢুকল কী ভাবে, সেটাই বোধগম্য হচ্ছে না। এখানে বাস আসার কোনও কথাই নয়।” আসানসোল কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাসের চালকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগের তদন্ত চলছে। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা থাকলেও পুলিশি টহলদারি জারি রয়েছে।

Share on Social Media
  • Related Posts

    একই অঙ্গে চার রূপ! আসানসোলে এক ভোটারের চার পরিচয় ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা

    নিউজ ডেস্ক: বিপুল অর্থ আর শ্রম ব্যয় করে তৈরি করা ভোটার তালিকায় এ বার বড়সড় গলদের হদিস মিলল আসানসোলে। একই বুথে, একই ব্যক্তির নাম ভোটার লিস্টে চার-চার বার! শুধু নাম…

    Share on Social Media

    আসানসোলে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, কাঠগড়ায় নিম্নমানের সামগ্রী! শুরু রাজনৈতিক তরজা

    নিউজ ডেস্ক: সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই আসানসোলে বড়সড় বিপত্তি। আসানসোল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বিদায়গড় এলাকায় নুনিয়া নদীর ওপর একটি নির্মীয়মাণ সেতুর লোহার কাঠামো শুক্রবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল।…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের আবহে রায়গঞ্জে ‘শুষ্ক’ বিরতি, ব্ল্যাকে মদের দাম চড়ল তিনগুণ! মাথায় হাত সুরাপ্রেমীদের

    ভোটের আবহে রায়গঞ্জে ‘শুষ্ক’ বিরতি, ব্ল্যাকে মদের দাম চড়ল তিনগুণ! মাথায় হাত সুরাপ্রেমীদের

    মোদীর ১০ টাকার ‘মুড়ি-বিলাস’ ঝাড়গ্রামে! রাতারাতি সেলেব্রিটি বিক্রম, খ্যাতির বিড়ম্বনায় বন্ধ রাখতে হল ফোন

    মোদীর ১০ টাকার ‘মুড়ি-বিলাস’ ঝাড়গ্রামে! রাতারাতি সেলেব্রিটি বিক্রম, খ্যাতির বিড়ম্বনায় বন্ধ রাখতে হল ফোন

    এক রাতের কালবৈশাখীতেই স্বপ্নভঙ্গ! নদীয়ায় তছনছ বিঘার পর বিঘা কলার বাগান, সর্বস্বান্ত হাজারো চাষি

    এক রাতের কালবৈশাখীতেই স্বপ্নভঙ্গ! নদীয়ায় তছনছ বিঘার পর বিঘা কলার বাগান, সর্বস্বান্ত হাজারো চাষি

    ভোটের মুখে উত্তপ্ত ফরাক্কা! কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে বিস্ফোরণ, ধসে পড়ল পাঁচিল

    ভোটের মুখে উত্তপ্ত ফরাক্কা! কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে বিস্ফোরণ, ধসে পড়ল পাঁচিল

    মদ্যপ পুলিশ চালকের তাণ্ডব! আসানসোলে সরু গলির ভেতরে ঢুকে পিষে দিল ৪ জনকে, রণক্ষেত্র রেলপার

    মদ্যপ পুলিশ চালকের তাণ্ডব! আসানসোলে সরু গলির ভেতরে ঢুকে পিষে দিল ৪ জনকে, রণক্ষেত্র রেলপার

    বর্ধমান নবাবহাটের নার্সিংহোমে বিধ্বংসী আগুন, প্রাণহাতে রোগীদের উদ্ধার করলেন স্থানীয়রা

    বর্ধমান নবাবহাটের নার্সিংহোমে বিধ্বংসী আগুন, প্রাণহাতে রোগীদের উদ্ধার করলেন স্থানীয়রা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.