মোদীর ১০ টাকার ‘মুড়ি-বিলাস’ ঝাড়গ্রামে! রাতারাতি সেলেব্রিটি বিক্রম, খ্যাতির বিড়ম্বনায় বন্ধ রাখতে হল ফোন

নিউজ ডেস্ক: ঝাড়গ্রামের এক সাধারণ ঝালমুড়ি বিক্রেতা এখন কার্যত ‘মিনি ইনফ্লুয়েন্সর’। রবিবার বিকেলের পর থেকে বিক্রম কুমার সাউ-এর জীবনে যা ঘটছে, তাকে এক কথায় বলা যায় ‘মোদীর জাদু’। ঝাড়গ্রাম স্টেডিয়ামের সভা শেষে হেলিপ্যাড গ্রাউন্ডে যাওয়ার পথে কলেজ মোড়ে হঠাৎ গাড়ি থামিয়ে বিক্রমের দোকান থেকে ১০ টাকার ঝালমুড়ি কিনে খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই ১০ টাকার মুড়ি মাখাই এখন বাংলার রাজনীতির প্রধান চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে যেমন শোরগোল পড়েছে, তেমনই দানা বেঁধেছে তীব্র রাজনৈতিক বিতর্ক। বীরভূমের মুরারইয়ের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে সরাসরি ‘নাটক’ বলে কটাক্ষ করেছেন। তাঁর প্রশ্ন, “১০ টাকা ওঁর পকেটে থাকে কখনও? নির্বাচনের সময় কত নাটক! নির্বাচনের সময় কখনও বলেন আমি চাওয়ালা, কখনও ১০ টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছেন। সেটাও নিজেদের তৈরি করা। নয়তো দোকানে আগে থেকে ক্যামেরা ফিট করা ছিল কী ভাবে?” মুখ্যমন্ত্রীর এই ‘নাটক’ তত্ত্ব নিয়ে যখন রাজনৈতিক অন্দরে তপ্ত আলোচনা, তখন ঝাড়গ্রামের বাছুরডোবার বাসিন্দা বিক্রম সামলাচ্ছেন ‘খ্যাতির বিড়ম্বনা’।

সোমবার সকাল থেকেই বিক্রমকে তাঁর মোবাইল ফোন বন্ধ রাখতে হয়েছে। ঝালমুড়ি মাখার ফাঁকে সাংবাদিকদের ভিড়, ভ্লগারদের ক্যামেরা আর উৎসাহী জনতার সেলফি সামলাতে সামলাতে কালঘাম ছুটছে তাঁর। বিক্রম জানিয়েছেন, ঝালমুড়ি মাখার সময় তিনি যখন প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন পেঁয়াজ দেবেন কি না, মোদীজি সপাটে উত্তর দেন— “হ্যাঁ পেঁয়াজ খাই। শুধু ‘দিমাগ’ (মাথা) খাই না!” প্রধানমন্ত্রীর এই সরস মন্তব্য এখন ঝাড়গ্রামের প্রতিটি মোড়ে ঘুরছে। বিক্রমের দোকানের দৈনিক বিক্রি আগে ছিল ৮০০ থেকে হাজার টাকার আশেপাশে, যা এখন রাতারাতি দ্বিগুণ হয়ে গিয়েছে। পরিস্থিতি এমন যে, বিক্রমের নম্বর ব্যস্ত থাকায় পাশের মাংসের দোকানের মালিকের ফোনেও অনবরত ফোন আসছে বিক্রমের খোঁজ নিতে।

বিক্রমের আদি বাড়ি বিহারের গোয়া হলেও দীর্ঘ বছর ধরে ঝাড়গ্রামের বাছুরডোবায় বাবা-মা, তিন বোন, স্ত্রী ও সন্তান নিয়ে তাঁর বসবাস। অভাবের সংসারে প্রধানমন্ত্রীর এই আগমন যেন লটারি পাওয়ার মতো। তবে রাজনীতির লড়াইতে এই ঝালমুড়ি ‘অম্বল’ হয়ে দাঁড়াবে নাকি ‘সুস্বাদু’ ভোট বৈতরণী পার করবে, তা ফলপ্রকাশের আগে বলা কঠিন। আপাতত ঝাড়গ্রামের এই বিক্রমই এখন ঝোলে-ঝালে-অম্বলে বাংলার খবরের শিরোনামে।

Share on Social Media
  • Related Posts

    সংকীর্তন শুনে ফেরার পথে বিপত্তি! ঝাড়গ্রামে দলছুট হাতির কবলে বৃদ্ধা, শুঁড়ে তুলে আছাড়

    নিউজ ডেস্ক: ভক্তিভরে হরিনাম সংকীর্তন শুনে বাড়ি ফিরছিলেন। কিন্তু মাঝপথেই সাক্ষাৎ যমদূতের মতো সামনে দাঁড়িয়ে পড়ল এক মস্ত হাতি। ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিট এলাকায় দলছুট হাতির হানায় গুরুতর জখম হলেন…

    Share on Social Media

    ৪০ ডিগ্রির ‘লু’ থেকে বাঁচতে শসা-তরমুজ আর গুড়জল! ঝাড়গ্রাম চিড়িয়াখানায় বন্যপ্রাণীদের রাজকীয় স্নান

    নিউজ ডেস্ক: জঙ্গলমহলের পাথুরে মাটি এখন আগুনের মতো তপ্ত। ঝাড়গ্রামে পারদ চড়েছে ৪০ ডিগ্রির উপরে। তীব্র দাবদাহে যখন মানুষের নাভিশ্বাস উঠছে, তখন চিড়িয়াখানার খাঁচাবন্দি আবাসিকদের স্বস্তি দিতে কোমর বেঁধে নামল…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.