মেয়েদের ফাঁদে ফেলছে ‘কুইন’! নাবালিকাকে নগ্ন ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল, বিধাননগরে বেনজির সাইবার হানা

নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের আড়ালে ঘাপটি মেরে বসে আছে নয়া বিপদ। এবার যুবকদের বদলে খোদ নাবালিকাদের টার্গেট করছে এক তরুণী প্রতারক। প্রথমে নিজের নগ্ন ছবি পাঠানো এবং পরে ভয় দেখিয়ে নাবালিকার আপত্তিকর ছবি হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেল করার এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছে এক ১৬ বছরের নাবালিকার পরিবার। ঘটনার গুরুত্ব বিচার করে সাইবার প্রতারণার পাশাপাশি পকসো (POCSO) আইনে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার সূত্রপাত ইনস্টাগ্রামে। সেখানে নিজের নামের আগে ‘কুইন’ শব্দ ব্যবহারকারী এক তরুণীর সঙ্গে পরিচয় হয় ওই নাবালিকার। দিনকয়েক আগে আচমকাই ওই তরুণীর প্রোফাইল থেকে নাবালিকার ফোনে একটি নগ্ন ছবি পাঠানো হয়। নাবালিকা কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় মানসিক চাপ। তরুণী হুমকি দেয়, যেহেতু নাবালিকা ওই ছবি দেখেছে, তাই সে-ও যদি নিজের নগ্ন ছবি না পাঠায়, তবে তার বিরুদ্ধে পুলিশে নালিশ করা হবে। পুলিশের ভয় ও সামাজিক সম্মানের কথা ভেবে দিশেহারা নাবালিকা ফাঁদে পা দিয়ে নিজের আপত্তিকর ছবি পাঠাতে বাধ্য হয়।

ছবি হাতে আসতেই শুরু হয় আসল খেলা। ওই তরুণী এখন ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে মোটা টাকা দাবি করছে। প্রথমে বিষয়টি গোপন রাখলেও শেষমেশ মানসিক চাপ সহ্য করতে না পেরে পরিবারের সদস্যদের সব জানায় ওই কিশোরী। বিধাননগর পুলিশ সূত্রে খবর, ‘কুইন’ নামের ওই প্রোফাইলের ডিজিটাল ফুটপ্রিন্ট এবং আইপি অ্যাড্রেস খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। সাইবার বিশেষজ্ঞদের মতে, এটি একটি অত্যন্ত বিপজ্জনক ট্রেন্ড এবং অপরিচিতদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কথা বলার ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।

Share on Social Media
  • Related Posts

    ‘কেউ কথা রাখেনি’, ক্ষোভে ফুঁসছেন মালিকরা! এবার ভোটযুদ্ধে ‘নোটা’কেই হাতিয়ার করল বাড়িওলা সমিতি

    নিউজ ডেস্ক: “কেউ কথা রাখেনি…।” কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত পঙ্‌ক্তিকেই এবার রাজনৈতিক স্লোগান হিসেবে তুলে ধরল কলকাতা বাড়িওলা সমিতি (ক্যালকাটা হাউস ওনার্স অ্যাসোসিয়েশন)। সোমবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক…

    Share on Social Media

    ভোট না কি যুদ্ধক্ষেত্র? সাঁজোয়া গাড়ি আর পিটিজেড ক্যামেরার নজরদারিতে ‘অচেনা’ কলকাতা

    নিউজ ডেস্ক: ঘড়ির কাঁটায় তখন সকাল ন’টা। বাজারের ব্যাগ হাতে পর্ণশ্রীর মোড়ে দাঁড়িয়ে থমকে গেলেন বছর তেহাত্তরের এক বৃদ্ধা। চেনা গলি দিয়ে মন্থর গতিতে এগিয়ে আসছে লোহার গ্রিলে ঘেরা এক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের মুখে পরিযায়ী-প্রত্যাবর্তন, ‘সামার স্পেশালে’ চড়ে আসা শ্রমিকদের নিয়ে চড়ছে রাজনীতির পারদ

    ভোটের মুখে পরিযায়ী-প্রত্যাবর্তন, ‘সামার স্পেশালে’ চড়ে আসা শ্রমিকদের নিয়ে চড়ছে রাজনীতির পারদ

    ‘কেউ কথা রাখেনি’, ক্ষোভে ফুঁসছেন মালিকরা! এবার ভোটযুদ্ধে ‘নোটা’কেই হাতিয়ার করল বাড়িওলা সমিতি

    ‘কেউ কথা রাখেনি’, ক্ষোভে ফুঁসছেন মালিকরা! এবার ভোটযুদ্ধে ‘নোটা’কেই হাতিয়ার করল বাড়িওলা সমিতি

    তামিলনাড়ুতে নজিরবিহীন কাণ্ড, কার্তি চিদাম্বরমের অফিস থেকে বাজেয়াপ্ত টাকা ছিনতাই করল জনতা

    তামিলনাড়ুতে নজিরবিহীন কাণ্ড, কার্তি চিদাম্বরমের অফিস থেকে বাজেয়াপ্ত টাকা ছিনতাই করল জনতা

    ইতিহাসের নীরব সাক্ষী কেশপুরের সেই অ্যাম্বুল্যান্স, ভোটের মুখে ফের উসকে দিচ্ছে ‘কঙ্কালকাণ্ডের’ দগদগে স্মৃতি

    ইতিহাসের নীরব সাক্ষী কেশপুরের সেই অ্যাম্বুল্যান্স, ভোটের মুখে ফের উসকে দিচ্ছে ‘কঙ্কালকাণ্ডের’ দগদগে স্মৃতি

    ভোটের মুখে ‘শাটডাউন’ দিঘা, পর্যটকদের জেলা ছাড়ার চরম হুঁশিয়ারি কমিশনের

    ভোটের মুখে ‘শাটডাউন’ দিঘা, পর্যটকদের জেলা ছাড়ার চরম হুঁশিয়ারি কমিশনের

    লাইসেন্স ছাড়াই আলু মজুত! ময়নাগুড়িতে প্রশাসনের কোপে হিমঘর, পথে বসে বিক্ষোভ চাষিদের

    লাইসেন্স ছাড়াই আলু মজুত! ময়নাগুড়িতে প্রশাসনের কোপে হিমঘর, পথে বসে বিক্ষোভ চাষিদের
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.