ভুতুড়ে ভোটার বিদায় না কি রাজনৈতিক ছাঁটাই? জোড়াসাঁকো-চৌরঙ্গিতে নজিরবিহীন ভোটার হ্রাস

নিউজ ডেস্ক: রাজ্যের নির্বাচনী মানচিত্রে কি ক্রমে সঙ্কুচিত হচ্ছে কলকাতা? বিধানসভা ভোটের চূড়ান্ত তালিকায় কলকাতার ভোটার সংখ্যা যে হারে কমেছে, তাতে চোখ কপালে রাজনৈতিক মহলের। নির্বাচন কমিশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এবার রাজ্যের মধ্যে সবচেয়ে কম ভোটার উত্তর কলকাতার জোড়াসাঁকো কেন্দ্রে। মাত্র ১ লক্ষ ২২ হাজার ৬৮৬ জন। তালিকায় প্রায় একই দশা চৌরঙ্গি কেন্দ্রের। সেখানে ভোটার সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৩৪৯। অভিজ্ঞ মহলের দাবি, নির্বাচনী ইতিহাসে কোনও বিধানসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা দেড় লক্ষের নীচে নেমে যাওয়ার ঘটনা নজিরবিহীন।

এসআইআর (SIR) বা বিশেষ যাচাই প্রক্রিয়ার পর শহর ও শহরতলির বহু কেন্দ্রে ভোটারের নাম বাদ পড়ার হার চমকে দেওয়ার মতো। জোড়াসাঁকো এবং চৌরঙ্গি— দুটি কেন্দ্রেই একটা সময় ভোটারের সংখ্যা ছিল দুই লক্ষের উপরে। কিন্তু চূড়ান্ত তালিকার পর দেখা যাচ্ছে, প্রায় অর্ধেক ভোটারই ‘উধাও’। এই তালিকায় যুক্ত হয়েছে শ্যামপুকুর, বালি এবং ভবানীপুরের মতো হাই-প্রোফাইল কেন্দ্রগুলিও। যেখানে ভোটার সংখ্যা দুই লক্ষের গণ্ডি পেরোতে পারেনি।

এই ভোটার হ্রাস ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের তরফে বৈশ্বানর চট্টোপাধ্যায় অভিযোগ তুলেছেন, “যেখানে তৃণমূলের জয়ের মার্জিন ভালো ছিল, সেখানে বেছে বেছে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছি।” অন্যদিকে, বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষের পালটা দাবি, “এতদিন যে ভুতুড়ে ভোটারদের নিয়ে তৃণমূল অনৈতিকভাবে ভোট করাত, এবার তারা সাফ হয়েছে। প্রকৃত ভোটাররাই এবার বুথে যাবেন, যা বিজেপির পক্ষেই যাবে।” জয়ের ব্যবধান কমে আসা এবং শহরাঞ্চলে ভোটদানের নিম্নমুখী হার নিয়ে এখন থেকেই চিন্তায় সব পক্ষ।

Share on Social Media
  • Related Posts

    ভোটের মুখে পরিযায়ী-প্রত্যাবর্তন, ‘সামার স্পেশালে’ চড়ে আসা শ্রমিকদের নিয়ে চড়ছে রাজনীতির পারদ

    নিউজ ডেস্ক: ভোটের আবহে এ যেন এক চেনা ঘরওয়াপসি। তবে এবার সেই প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করতে রেলের ‘সামার স্পেশাল’ ট্রেন আসতেই তুঙ্গে উঠেছে তৃণমূল-বিজেপি তর্জা। মালদহ থেকে মুর্শিদাবাদ, কোচবিহার থেকে…

    Share on Social Media

    আগুনঝরা রোদে পুড়ছে পশ্চিমাঞ্চল, পুরুলিয়া-বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দপ্তরের

    নিউজ ডেস্ক: বৈশাখের শুরুতেই রুদ্রমূর্তি ধারণ করেছে প্রকৃতি। উত্তর-পশ্চিমি শুষ্ক ও তপ্ত বাতাসের দাপটে এ বছরের প্রথম তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল। হাওয়া অফিস সূত্রে খবর, আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের মুখে পরিযায়ী-প্রত্যাবর্তন, ‘সামার স্পেশালে’ চড়ে আসা শ্রমিকদের নিয়ে চড়ছে রাজনীতির পারদ

    ভোটের মুখে পরিযায়ী-প্রত্যাবর্তন, ‘সামার স্পেশালে’ চড়ে আসা শ্রমিকদের নিয়ে চড়ছে রাজনীতির পারদ

    ‘কেউ কথা রাখেনি’, ক্ষোভে ফুঁসছেন মালিকরা! এবার ভোটযুদ্ধে ‘নোটা’কেই হাতিয়ার করল বাড়িওলা সমিতি

    ‘কেউ কথা রাখেনি’, ক্ষোভে ফুঁসছেন মালিকরা! এবার ভোটযুদ্ধে ‘নোটা’কেই হাতিয়ার করল বাড়িওলা সমিতি

    তামিলনাড়ুতে নজিরবিহীন কাণ্ড, কার্তি চিদাম্বরমের অফিস থেকে বাজেয়াপ্ত টাকা ছিনতাই করল জনতা

    তামিলনাড়ুতে নজিরবিহীন কাণ্ড, কার্তি চিদাম্বরমের অফিস থেকে বাজেয়াপ্ত টাকা ছিনতাই করল জনতা

    ইতিহাসের নীরব সাক্ষী কেশপুরের সেই অ্যাম্বুল্যান্স, ভোটের মুখে ফের উসকে দিচ্ছে ‘কঙ্কালকাণ্ডের’ দগদগে স্মৃতি

    ইতিহাসের নীরব সাক্ষী কেশপুরের সেই অ্যাম্বুল্যান্স, ভোটের মুখে ফের উসকে দিচ্ছে ‘কঙ্কালকাণ্ডের’ দগদগে স্মৃতি

    ভোটের মুখে ‘শাটডাউন’ দিঘা, পর্যটকদের জেলা ছাড়ার চরম হুঁশিয়ারি কমিশনের

    ভোটের মুখে ‘শাটডাউন’ দিঘা, পর্যটকদের জেলা ছাড়ার চরম হুঁশিয়ারি কমিশনের

    লাইসেন্স ছাড়াই আলু মজুত! ময়নাগুড়িতে প্রশাসনের কোপে হিমঘর, পথে বসে বিক্ষোভ চাষিদের

    লাইসেন্স ছাড়াই আলু মজুত! ময়নাগুড়িতে প্রশাসনের কোপে হিমঘর, পথে বসে বিক্ষোভ চাষিদের
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.