‘বারাণসীর সঙ্গে জুড়ল বাংলা’, সিঙ্গুর থেকে মোদির বার্তা—বিজেপি এলে ফিরবে শিল্প?

নিজস্ব প্রতিনিধি, সিঙ্গুর:
ছাব্বিশের আগে বাংলার জন্য একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ঘোষণা করে ‘মিশন বাংলা’কে আরও জোরালো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সিঙ্গুর থেকে মোট ৮৩০ কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি। এর মধ্যে রয়েছে তিনটি অমৃত ভারত ট্রেন, কলকাতায় ইলেকট্রিক ক্যাটামারান, বলাগড়ে বন্দর গেট সিস্টেম-সহ একাধিক পরিকাঠামো প্রকল্প।

সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমার বারাণসীর সঙ্গে আজ বাংলা যুক্ত হল।” কলকাতা-বারাণসী, সাঁতরাগাছি-তাম্বরম ও হাওড়া-আনন্দবিহার—এই তিনটি অমৃত ভারত ট্রেনের পাশাপাশি জয়রামবাটি-ময়নাপুর রেললাইনের উদ্বোধনও করেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য, পূর্ব ভারতের বিকাশ ছাড়া ‘বিকশিত ভারত’ সম্ভব নয়, আর সেই লক্ষ্যেই কেন্দ্র ধারাবাহিকভাবে কাজ করছে।

মোদি জানান, নতুন প্রকল্পগুলির ফলে পশ্চিমবঙ্গে নদীকেন্দ্রিক পর্যটন ও বাণিজ্য বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে কর্মসংস্থানে। যুবসমাজ নতুন দিশা পাবে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি, মৎস্য ও সামুদ্রিক খাদ্য উৎপাদনে দেশকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্য হিসেবে বাংলার ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

সরকারি অনুষ্ঠান শেষে রাজনৈতিক সভা থেকে রাজ্য সরকারকে নিশানা করেন মোদি। তাঁর অভিযোগ, তৃণমূলের জমানায় আইনশৃঙ্খলা ও মাফিয়াদের দৌরাত্ম্যের কারণে বাংলায় বিনিয়োগ আটকে রয়েছে। “আইনশৃঙ্খলার উন্নতি হলে, মাফিয়াদের নিয়ন্ত্রণে আনা গেলে তবেই শিল্প আসবে। তার জন্য তৃণমূলকে সরাতে হবে,”—বলেন তিনি।

তবে সিঙ্গুরে শিল্প ফেরার প্রসঙ্গ উঠলেও, টাটা কারখানা প্রত্যাবর্তন নিয়ে প্রধানমন্ত্রীর মুখে কোনও সরাসরি মন্তব্য শোনা যায়নি। তবুও সিঙ্গুর থেকেই উন্নয়ন ও শিল্পায়নের বার্তা দিয়ে মোদি স্পষ্ট করলেন—বিজেপি এলে বাংলায় বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন অধ্যায় শুরু হবে বলেই তাঁর দাবি।

Share on Social Media

Related Posts

দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

Share on Social Media

রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
error: Content is protected !!

AdBlock

We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.