সপ্তম বেতন কমিশন কি নির্বাচনী ‘ললিপপ’? কমিশন গঠিত হলেও পকেটে টানই থাকবে কর্মীদের! জানুন আসল হিসেব

West Bengal 7th Pay Commission

নিজস্ব প্রতিবেদন: দরজায় কড়া নাড়ছে ২০২৬-এর বিধানসভা নির্বাচন। সব ঠিক থাকলে এপ্রিলে ভোটযুদ্ধ। তার আগে নবান্নের তুরুপের তাস কি সরকারি কর্মীদের বেতন কাঠামো? আসন্ন রাজ্য বাজেটে (ভোট-অন-অ্যাকাউন্ট) কি সপ্তম বেতন কমিশনের ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী? জল্পনা তুঙ্গে। কিন্তু সরকারি কর্মীদের একাংশের দাবি, এই ঘোষণা আসলে ‘মরীচিকা’। কমিশন বসলেও আদতে কর্মীদের লাভের খাতা শূন্যই থাকবে। কিন্তু কেন?

ভোটের আগে মন জয়ের চেষ্টা? রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ দীর্ঘদিনের। বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন গড়িয়েছে আদালত থেকে রাজপথ পর্যন্ত। রাজনৈতিক মহলের ধারণা, ভোটের আগে কর্মীদের সেই ক্ষোভ প্রশমনে অন্তর্বর্তীকালীন বাজেটে বড় ঘোষণা করতে পারে রাজ্য। নজরে সেই ‘সপ্তম বেতন কমিশন’ এবং বকেয়া মহার্ঘ ভাতার (DA) সামান্য বৃদ্ধি।

অঙ্কের ফেরে হতাশ কর্মীরা কমিশন বা ডিএ ঘোষণা হলেও আদতে কি লাভ হবে? হিসেব কষে হতাশ কর্মীরাই। পরিসংখ্যান বলছে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। এমনকি তাঁদের জন্য অষ্টম বেতন কমিশনের তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। সেখানে রাজ্যের ছবিটা ঠিক উল্টো। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মাত্র ১৮ শতাংশ ডিএ পাচ্ছেন (সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী)।

কর্মীদের যুক্তি, মূল বেতনের সঙ্গে ডিএ-র এই বিশাল ফারাক না কমিয়ে যদি তড়িঘড়ি সপ্তম বেতন কমিশন গঠনও করা হয়, তবে ‘বেসিক পে’ বাড়লেও হাতে আসা বেতনের খুব একটা হেরফের হবে না। কেন্দ্রীয় হারের সঙ্গে রাজ্যের ফারাক সেই আকাশ-পাতালই থেকে যাবে।

শহিদ মিনারে সমাবেশের ডাক এই বঞ্চনার প্রতিবাদেই আগামী ২৭ জানুয়ারি ‘সবাই শহিদ মিনার’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কর্মীরা এই মহা সমাবেশে যোগ দেবেন। তাঁদের দাবি স্পষ্ট—কেন্দ্রীয় হারে ডিএ এবং বকেয়া মেটানোর জন্য স্থায়ী আদেশনামা জারি করতে হবে। রাজ্য বাজেটে লোকদেখানো কোনো ঘোষণা নয়, বরং এআইসিপিআই (AICPI) বা সর্বভারতীয় মূল্যসূচক মেনেই বেতন কাঠামো চায় কর্মী সংগঠনগুলি।

এখন দেখার, ভোটের মুখে রাজ্য সরকার কর্মীদের দাবি মেনে বাস্তবসম্মত কোনো পদক্ষেপ করে, নাকি ফের প্রতিশ্রুতির প্যাঁচেই আটকে থাকে বেতন বৃদ্ধির স্বপ্ন।

Share on Social Media

Related Posts

দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

Share on Social Media

রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
error: Content is protected !!

AdBlock

We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.