ভোটের অশান্তি রুখতে ২৪ ঘণ্টার হেল্পলাইন, লোকভবনের কড়া নজরদারিতে এবার গণতন্ত্রের উৎসব

নিউজ ডেস্ক: রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামল লোকভবন (রাজভবন)। মঙ্গলবার সমাজমাধ্যমে একটি বিশেষ বিবৃতি জারি করে লোকভবনের তরফে জানানো হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় কোনো অভাব-অভিযোগ বা হিংসার ঘটনা ঘটলে সাধারণ মানুষ সরাসরি যোগাযোগ করতে পারবেন রাজভবনের সঙ্গে। নাগরিকদের সহায়তায় চব্বিশ ঘণ্টার জন্য চালু করা হয়েছে একগুচ্ছ হেল্পলাইন নম্বর এবং বিশেষ ইমেল আইডি।

লোকভবনের বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, বিগত নির্বাচনগুলিতে হিংসার শিকার হওয়া বহু মানুষ ও তাঁদের জনপ্রতিনিধিরা রাজ্যপালের কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই ‘লাগামহীন হিংসা’ এবং প্রাক-ভোট অশান্তি রুখতেই এবার এই কড়া পদক্ষেপ। নির্বাচন কমিশন যেমন নিজের মতো ব্যবস্থা নিচ্ছে, তেমনই রাজ্যপালও প্রতিটি নাগরিকের ভোটাধিকার রক্ষায় সমানভাবে প্রতিজ্ঞাবদ্ধ। নাগরিকদের উদ্দেশে জানানো হয়েছে, কোথাও কোনো অনিয়ম বা অবৈধ কার্যকলাপ নজরে এলে যেন অবিলম্বে লোকভবনকে জানানো হয়।

রাজভবনের তরফে যে হেল্পলাইন নম্বরগুলি প্রকাশ করা হয়েছে সেগুলি হলো: ০৩৩-২৩০০-১০২২ থেকে ১০২৮ পর্যন্ত এবং ১০৩৬। এ ছাড়াও lokbhavanbengalhelpline@gmail.com-এই ঠিকানায় মেলের মাধ্যমেও অভিযোগ জানানো যাবে। গণতান্ত্রিক প্রক্রিয়া অক্ষুণ্ণ রাখতে এবং ভোটারদের মনে আত্মবিশ্বাস জোগাতে লোকভবনের এই সক্রিয়তা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Share on Social Media
  • Related Posts

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    নিউজ ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিল। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার…

    Share on Social Media

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.