ডায়মন্ড হারবারে পুলিশের ওপর খড়্গহস্ত কমিশন! এএসপি-এসডিপিও সহ ৫ আধিকারিক সাসপেন্ড

নিউজ ডেস্ক: ভোটের আবহে ফের তপ্ত ডায়মন্ড হারবার। এবার পুলিশি অতিসক্রিয়তা ও প্রচার বাধার অভিযোগে নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। শুক্রবার রাতে একযোগে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ASP), এসডিপিও (SDPO) এবং তিন থানার আইসি ও ওসি-কে সাসপেন্ড করার নির্দেশ দিল কমিশন। পাশাপাশি পুলিশ সুপার ঈশানী পালকেও কড়া ভাষায় সতর্ক করা হয়েছে। কমিশনের এই পদক্ষেপকে ঘিরে ইতিমদ্ধেই চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদ।

অভিযোগ ও পাল্টা অভিযোগ: বিজেপির ফলতা কেন্দ্রের প্রার্থী দেবাংশু পাণ্ডা এবং ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার কমিশনের কাছে একগুচ্ছ অভিযোগ জানিয়েছিলেন। তাঁদের দাবি ছিল, এলাকায় প্রচার করতে গেলে পুলিশি বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং বিরোধী কর্মীদের ওপর শাসকদলের আক্রমণ দেখেও পুলিশ নির্বিকার থাকছে। এই অভিযোগের ভিত্তিতেই কমিশন মনে করেছে যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট আধিকারিকরা চরম ব্যর্থ হয়েছেন।

যাঁদের ওপর কোপ পড়ল: কমিশনের নির্দেশে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, এসডিপিও সজল মণ্ডল, ডায়মন্ড হারবার থানার আইসি মৌসম চক্রবর্তী, ফলতার আইসি অজয় বাগ এবং উস্তির ওসি শুভেচ্ছা বাগকে সাসপেন্ড করা হয়েছে। শুধু সাসপেনশন নয়, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার জন্যও রাজ্যের মুখ্যসচিবকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    ডায়মন্ড হারবারে আবর্জনার স্তূপে ভোটার কার্ড! মহকুমাশাসকের দপ্তরের পিছনে রহস্যময় হদিশ, তুঙ্গে ষড়যন্ত্রের জল্পনা

    নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই ভোটার তালিকায় নাম থাকা না-থাকা নিয়ে যখন রাজ্যজুড়ে উদ্বেগের পারদ চড়ছে, ঠিক সেই সময়েই দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে উদ্ধার হল স্তূপাকার ভোটার…

    Share on Social Media

    বুকে বিঁধে ঘাতক বুলেট, শরীরে সেই ক্ষত নিয়েই তোলাবাজের সাজা শুনলেন উস্তির নিখিল

    নিউজ ডেস্ক: তিন বছর আগের সেই অভিশপ্ত রাত। উস্তির হটুগঞ্জ বাজারে নিজের মুদি দোকানে বসেছিলেন নিখিলকুমার সাহা। সামনে যমদূতের মতো এসে দাঁড়িয়েছিল এলাকার কুখ্যাত তোলাবাজ রেজাজুল লস্কর ওরফে ‘ছোট মাতাল’।…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভূতের মুখে রামনাম! ইভিএম নিয়ে ফেরার পথে ভোটকর্মীদের ‘পথ অবরোধ’ করল গজরাজ, লাটাগুড়িতে তুমুল আতঙ্ক

    ভূতের মুখে রামনাম! ইভিএম নিয়ে ফেরার পথে ভোটকর্মীদের ‘পথ অবরোধ’ করল গজরাজ, লাটাগুড়িতে তুমুল আতঙ্ক

    তিনতলার ছাদ থেকে পড়ে মৃত্যু প্রৌঢ়ার! শিলিগুড়ির দেবাশিস কলোনিতে চাঞ্চল্য

    তিনতলার ছাদ থেকে পড়ে মৃত্যু প্রৌঢ়ার! শিলিগুড়ির দেবাশিস কলোনিতে চাঞ্চল্য

    ভোট-ডিউটির বলি আরও এক বিএলও! পানীয় জলের অভাব ও প্রবল গরমে প্রাণ গেল বাঁকুড়ার আইসিডিএস কর্মীর

    ভোট-ডিউটির বলি আরও এক বিএলও! পানীয় জলের অভাব ও প্রবল গরমে প্রাণ গেল বাঁকুড়ার আইসিডিএস কর্মীর

    খাস খনির ধারে বেআইনি মাটির কারবার! চাঙড় ধসে মৃত্যু দিনমজুরের, রণক্ষেত্র অন্ডাল

    খাস খনির ধারে বেআইনি মাটির কারবার! চাঙড় ধসে মৃত্যু দিনমজুরের, রণক্ষেত্র অন্ডাল

    পলাতক খুনিই এখন ইউটিউবার ‘এক্স-মুসলিম’! ৩১ বছর পর সেলিমের পর্দাফাঁস করল গাজিয়াবাদ পুলিশ

    পলাতক খুনিই এখন ইউটিউবার ‘এক্স-মুসলিম’! ৩১ বছর পর সেলিমের পর্দাফাঁস করল গাজিয়াবাদ পুলিশ

    আউশগ্রামে তৃণমূলের প্রচারে ‘হুলস্থুল’! গরুর গাড়ির মিছিলে অবলা প্রাণীর দাপট, প্রাণ হাতে দৌড় কর্মী-সমর্থকদের

    আউশগ্রামে তৃণমূলের প্রচারে ‘হুলস্থুল’! গরুর গাড়ির মিছিলে অবলা প্রাণীর দাপট, প্রাণ হাতে দৌড় কর্মী-সমর্থকদের
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.