ভোট ডিউটিতে যাওয়ার পথে ছন্দপতন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু সোনারপুরের পুলিশ অফিসারের

নিউজ ডেস্ক: ভোটের কাজের ব্যস্ততার মধ্যেই শোকের ছায়া নেমে এল সোনারপুর থানায়। ডিউটিতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক সাব-ইন্সপেক্টরের। মৃত পুলিশ আধিকারিকের নাম শুভজিৎ নাথ (৫১)। বৃহস্পতিবার সকালে ইভিএম পাহারার দায়িত্ব পালন করতে যাওয়ার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওইদিন সকালে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সোনারপুর মহাবিদ্যালয় থেকে ইভিএম ও ভিভিপ্যাটগুলি সরিয়ে যাদবপুরের এপিজে (APC) পলিটেকনিক কলেজের স্ট্রং রুমে নিয়ে যাওয়ার কথা ছিল শুভজিৎবাবুর। সেই ডিউটির উদ্দেশ্যেই সকালে থানা থেকে পুলিশের গাড়ি নিয়ে বের হয়েছিলেন তিনি। কিন্তু কিছুটা পথ যাওয়ার পরেই গাড়ির ভেতরে অসুস্থ বোধ করেন তিনি। সহকর্মীরা পরিস্থিতি বুঝে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, তীব্র হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

সহকর্মীদের সূত্রে জানা গিয়েছে, শুভজিৎবাবু ২০২৪ সালের শেষ দিকে সোনারপুর থানায় পোস্টিং পেয়েছিলেন। অত্যন্ত কর্মঠ এবং নিষ্ঠাবান অফিসার হিসেবেই পরিচিত ছিলেন তিনি। ভোট পরবর্তী এই কঠিন দায়িত্ব পালনের মুখেই তাঁর এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা পুলিশ মহল।

Share on Social Media
  • Related Posts

    ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় মহিলা BLO-কে ‘উত্যক্ত’, সোনারপুরে গ্রেপ্তার বিজেপি কর্মী

    নিউজ ডেস্ক: ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় কর্তব্যরত এক মহিলা বিএলও (BLO)-কে ফোনে উত্যক্ত ও হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন এক বিজেপি কর্মী। ধৃতের নাম সমীর বিশ্বাস। মঙ্গলবার রাতে সোনারপুর…

    Share on Social Media

    ভোটের মুখে রাস্তা-নিকাশি নিয়ে ক্ষোভ, সোনারপুরে অবরোধ বাসিন্দাদের, লড়াইয়ে নামল বিরোধীরাও

    নিউজ ডেস্ক: প্রথম দফার ভোটের আগে যখন রাজনৈতিক দলগুলি প্রচারের শেষ লগ্নে ব্যস্ত, তখনই পরিষেবা নিয়ে ক্ষোভ আছড়ে পড়ল রাজপুর-সোনারপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে। বেহাল রাস্তা ও নিকাশি ব্যবস্থার প্রতিবাদে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.