গয়া থেকে পিন্ডদান সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা সিঙ্গুরে, মৃত একই পরিবারের ৪

নিউজ ডেস্ক: গয়া থেকে পিন্ডদান সেরে বাড়ি ফেরার পথে হুগলির সিঙ্গুরে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে ছোট লরির ধাক্কায় মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের। শুক্রবার সকালে সিঙ্গুরের রতনপুরের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম পরিতোষ কীর্তনীয়া (৫৯), কাজল কীর্তনীয়া (৫৫) এবং তাঁদের দুই কন্যা ফুলী মুখোপাধ্যায় (৩৩) ও মিঠু বাগ (৩১)।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ডানকুনি এলাকা থেকে পরিবারের সদস্য ও আত্মীয় মিলিয়ে মোট ১০ জন একটি ছোট লরিতে চড়ে গয়ায় গিয়েছিলেন পূর্বপুরুষের পিন্ডদান করতে। শুক্রবার ভোরে ফেরার পথে রতনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ছোট লরিটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভেতরে থাকা চালকসহ ১০ জনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে তড়িঘড়ি সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত বাকি ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে এক শিশু থাকলেও প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে। ঘাতক ডাম্পার ও দুর্ঘটনাকবলিত গাড়িটিকে আটক করেছে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    সিঙ্গুরে ধূলিসাৎ বেচারামের দুর্গ, পরিবারতন্ত্রের বিরুদ্ধে জনরোষে ধরাশায়ী দাপুটে মন্ত্রী

    নিউজ ডেস্ক: দলকে পারিবারিক সম্পত্তিতে পরিণত করার মাশুল দিতে হলো তৃণমূল কংগ্রেসকে। হুগলির ঐতিহাসিক আন্দোলনের মাটি সিঙ্গুরেই কার্যত রাজনৈতিক সমাধি ঘটল রাজ্য সরকারের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার। নবাগত বিজেপি…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.