দেশজুড়ে ৬ কোটি ‘সন্দেহজনক’ রেশন কার্ড চিহ্নিত কেন্দ্রের, তদন্তের তালিকায় বিজেপি শাসিত রাজ্যগুলিই শীর্ষে

নিউজ ডেস্ক: রেশন বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে দেশজুড়ে প্রায় ৬ কোটি সন্দেহজনক রেশন কার্ড চিহ্নিত করল কেন্দ্রীয় সরকার। এই কার্ডগুলি সম্পর্কে বিস্তারিত তদন্ত করে প্রয়োজনে তা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, কেন্দ্রের এই তালিকায় পশ্চিমবঙ্গ বা অবিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় বিজেপি শাসিত বা তথাকথিত ‘ডবল ইঞ্জিন’ সরকারের রাজ্যগুলিতেই গড়বড় ধরা পড়েছে অনেক বেশি।

কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, মহারাষ্ট্রে প্রায় ১ কোটি (৯৯ লক্ষ) সন্দেহজনক রেশন কার্ড চিহ্নিত হয়েছে। রাজস্থানে এই সংখ্যা ৭৫ লক্ষ এবং গুজরাটে ৫৫ লক্ষ। উত্তরপ্রদেশে ৫৪ লক্ষ কার্ড নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যেও এই সংখ্যা যথাক্রমে ৩২ লক্ষ এবং ৩৮ লক্ষ। বিজেপি শাসিত অসমেও ৩৬ লক্ষ সন্দেহজনক কার্ড চিহ্নিত হয়েছে।

তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গে এই সংখ্যা অনেকটাই কম— মাত্র ১৭ লক্ষ ২৯ হাজার। রাজ্য খাদ্য দপ্তর সূত্রে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গে রেশন ব্যবস্থায় ‘ই-কেওয়াসি’ (e-KYC) এবং সম্পূর্ণ অনলাইন ব্যবস্থা কার্যকর থাকায় জালিয়াতির সুযোগ অনেক কম। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় রাজ্যে বর্তমানে প্রায় ৬ কোটি ২ লক্ষ রেশন গ্রাহক রয়েছেন। অন্যান্য অনেক রাজ্যের জনসংখ্যা পশ্চিমবঙ্গের তুলনায় কম হওয়া সত্ত্বেও সেখানে বিপুল সংখ্যক সন্দেহজনক কার্ড মেলায় ডিজিটাল নথিকরণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।

রাজ্য খাদ্য দপ্তর সূত্রে খবর, চিহ্নিত কার্ডগুলি নিয়ে ইতিমধ্যেই যাচাই পর্ব শুরু হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে প্রায় ৩ লক্ষ ৫৯ হাজার অযোগ্য কার্ড বাতিল করা হয়েছে এবং ১ লক্ষ ৮৭ হাজার কার্ড সঠিক হিসেবে প্রমাণিত হয়েছে। দপ্তরের দাবি, ইতিমধেই প্রায় ৩২ শতাংশ কাজ শেষ হয়েছে। লোকসভা ভোট মিটে গেলে বাকি কার্ডগুলির যাচাইকরণ প্রক্রিয়া দ্রুত শেষ করে ব্যবস্থা নেওয়া হবে।

Share on Social Media
  • Related Posts

    ভোটের বাজারে তেলের ছ্যাঁকা! সাঁজোয়া গাড়ির জ্বালানি খরচ সামলাতে হিমশিম নবান্ন

    নিউজ ডেস্ক: বাংলায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবারই প্রথম নজিরবিহীনভাবে নামানো হয়েছে শতাধিক সাঁজোয়া গাড়ি। অশান্তি রুখতে কাশ্মীর থেকে আনা এই বিশেষ গাড়িগুলো কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও, এর…

    Share on Social Media

    শীতলকুচি থেকে শিক্ষা! বন্দুক ছেড়ে ‘লাঠি’র দাওয়াইয়েই ভোট সামলালো কমিশন

    নিউজ ডেস্ক: কথায় আছে, হাতির দেখানোর দাঁত একটা আর চিবানোর আরেকটা। এবারের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর রণকৌশল অনেকটা তেমনই ছিল। ভোট নিরাপত্তায় বিপুল পরিমাণ আধাসেনা মোতায়েন করা হলেও, আদতে তাদের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    দেশজুড়ে ৬ কোটি ‘সন্দেহজনক’ রেশন কার্ড চিহ্নিত কেন্দ্রের, তদন্তের তালিকায় বিজেপি শাসিত রাজ্যগুলিই শীর্ষে

    দেশজুড়ে ৬ কোটি ‘সন্দেহজনক’ রেশন কার্ড চিহ্নিত কেন্দ্রের, তদন্তের তালিকায় বিজেপি শাসিত রাজ্যগুলিই শীর্ষে

    ভোটের মরশুমে বৃষ্টির ভ্রুকুটি, ডেঙ্গু রুখতে এবার আগাম মাঠে নামল নবান্ন

    ভোটের মরশুমে বৃষ্টির ভ্রুকুটি, ডেঙ্গু রুখতে এবার আগাম মাঠে নামল নবান্ন

    ভোট পরবর্তী অশান্তি রুখতে তৎপর পুলিশ, বিধাননগরের অলিতে-গলিতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

    ভোট পরবর্তী অশান্তি রুখতে তৎপর পুলিশ, বিধাননগরের অলিতে-গলিতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

    নির্ধারিত সময়ে মিলল না প্রশ্নপত্র, প্রধান শিক্ষকের গাফিলতিতে পরীক্ষা বাতিল ময়নাগুড়ির স্কুলে

    নির্ধারিত সময়ে মিলল না প্রশ্নপত্র, প্রধান শিক্ষকের গাফিলতিতে পরীক্ষা বাতিল ময়নাগুড়ির স্কুলে

    ভোটের আবহে রানিনগরে বন্ধ মিড-ডে মিল, চালের অভাবে স্কুলে কমছে পড়ুয়াদের হাজিরা

    ভোটের আবহে রানিনগরে বন্ধ মিড-ডে মিল, চালের অভাবে স্কুলে কমছে পড়ুয়াদের হাজিরা

    আসানসোল-সহ শিল্পাঞ্চলে ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ

    আসানসোল-সহ শিল্পাঞ্চলে ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.