গণনা ঘিরে দুর্জয় দুর্গ স্ট্রংরুম, তিরে এসে তরী ডোবাতে নারাজ পুলিশ কমিশনার

নিউজ ডেস্ক: রাত পোহালেই জানা যাবে বাংলার মসনদে কে বসছেন। ৪ মে ফলাফল ঘোষণা। আর এই ফলাফলকে কেন্দ্র করে যাতে কলকাতা বা শহরতলির কোথাও অশান্তি না ছড়িয়ে পড়ে, তার জন্য কার্যত ‘অ্যান্টিবায়োটিক’ ডোজ় দিতে শুরু করেছে পুলিশ-প্রশাসন। স্ট্রংরুমগুলো এখন নিরাপত্তার চাদরে ঢাকা দুর্ভেদ্য দুর্গ। তবে কমিশনের আসল চ্যালেঞ্জ ফল ঘোষণার পরবর্তী সময়টুকু সামলানো।

লালবাজার সূত্রের খবর, প্রতিটি থানা এলাকায় দাগি অপরাধী ও সম্ভাব্য গোলমালকারীদের তালিকা তৈরি করে ধরপাকড় শুরু হয়েছে। ‘বাহুবলী’ হিসেবে পরিচিত নেতাদের কাছে কড়া বার্তা পৌঁছে দেওয়া হয়েছে— অশান্তি করলেই শ্রীঘর। পুলিশের এই মারমুখী মেজাজ দেখে বেলেঘাটা থেকে বেহালা, ভাঙড় থেকে বন্দর এলাকার দুষ্কৃতীরা কার্যত নিজেদের ‘হাউজ় অ্যারেস্ট’ করে ফেলেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, যারা আগে পুলিশকে চমকাত, তারাই এখন আতঙ্কে ঘরের চৌকাঠ পেরোচ্ছে না।

বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে ভোটের আগে থেকেই তৃণমূল ও বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পর্ণশ্রী এলাকায় এক তৃণমূল নেতাকে মারধরের ঘটনায় অভিযুক্তদের খুঁজতে শনিবার দিনভর তল্লাশি চালিয়েছে পুলিশ। কসবার কুখ্যাত সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারেরও খোঁজ চলছে। অন্যদিকে, কলকাতা পোর্ট এলাকায় পুলিশি নজরদারির চাপে গত ২৯ এপ্রিল একটি ইটও পড়েনি। ভাঙড়, যা একসময় বোমাবাজির সমার্থক ছিল, সেখানেও এখন ২৪ ঘণ্টা কড়া নজরদারি চলছে।

২০২১ সালের বিধানসভা ভোটের পর যে ভয়াবহ হিংসার ছবি দেখা গিয়েছিল, তার পুনরাবৃত্তি রুখতে এবার কোমর বেঁধে নেমেছেন কলকাতার নতুন পুলিশ কমিশনার অজয় নন্দ। প্রতিটি ডিভিশনের অফিসারদের তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাহিনীর উর্দিতে তিনি কোনও দাগ লাগতে দেবেন না। তাঁর সাফ নির্দেশ— ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে কোথাও যেন বোমাবাজি বা গুলি না চলে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এখনও হিংসার আশঙ্কা প্রকাশ করলেও, লালবাজারের বর্তমান প্রস্তুতি বলছে, ‘তিরে এসে তরী ডোবাতে’ নারাজ প্রশাসন।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.