১৫ বছরের তৃণমূল শাসনের অবসান, বাংলায় আছড়ে পড়ল গেরুয়া ঝড়; মমতাকে ফের হারিয়ে জয়ের নায়ক শুভেন্দু

নিউজ ডেস্ক: ২০১১ সালের ১৩ মে যে পরিবর্তনের সূচনা হয়েছিল, পনেরো বছর পর ২০২৬-এর মে মাসে সেই চক্র পূর্ণ হলো। বাংলায় দীর্ঘ ৩৪ বছরের বাম অপশাসনের পতনের দেড় দশক পর এবার পতন হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। সোমবার ফল ঘোষণা হতেই স্পষ্ট হয়ে যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলায় প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি। কোচবিহার থেকে কাকদ্বীপ— সর্বত্রই এখন ‘পদ্ম’ময়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই জয়কে ‘নতুন সূর্যোদয়’ বলে অভিহিত করেছেন।

এবারের নির্বাচনে রাজনৈতিক ইতিহাসের এক বিরল নজির গড়েছেন শুভেন্দু অধিকারী। ২০২১-এর পর ২০২৬-এও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে এবার তিনি নন্দীগ্রামের পাশাপাশি মমতার নিজের কেন্দ্র ভবানীপুরেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দুই কেন্দ্রেই মমতাকে হারিয়ে শুভেন্দু প্রমাণ করলেন, কেন তিনি আজ বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দুতে। পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় হেনস্তা ও অনিয়মের অভিযোগ তুললেও পরিসংখ্যান বলছে, শুভেন্দুর কাছেই ফের হার মানতে হয়েছে তাঁকে। এই জয়ের পর বিজেপির পরিষদীয় দলনেতা তথা পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম কার্যত নিশ্চিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপির এই অভাবনীয় সাফল্যের নেপথ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কাজ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথমত, ‘এসআইআর’ প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বড় অংশের নাম বাদ পড়া এবং মেরুকরণের ভোটে হিন্দু ভোটব্যাংকের সংহতি। দ্বিতীয়ত, বাম সমর্থকদের বড় অংশ এবার সরাসরি ‘রাম’ শিবিরে ভোট দিয়েছেন। এছাড়া তৃণমূলের ৭৫টিরও বেশি কেন্দ্রে প্রার্থী বদল এবং টিকিট না পাওয়া বিক্ষুব্ধ বিদায়ী বিধায়কদের অন্তর্ঘাত জোড়াফুল শিবিরের পতনের অন্যতম কারণ। কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের রণকৌশল ও বুথ স্তরের সংগঠন এই জয়ে অনুঘটকের কাজ করেছে।

আগামী বুধবার পরিষদীয় দলনেতা নির্বাচনের পর রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ বৈশাখ (কবিপ্রণাম দিবসে) বাংলায় প্রথম বিজেপি মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই মেগা অনুষ্ঠানে মোদি ও শাহের পাশাপাশি উপস্থিত থাকবেন বিজেপি শাসিত রাজ্যগুলোর একঝাঁক মুখ্যমন্ত্রী। শমীক ভট্টাচার্যের সভাপতিত্বে এবং দিলীপ ঘোষ, সজল ঘোষ, অগ্নিমিত্রা পলদের মতো জয়ী প্রতিনিধিদের নিয়ে এক নতুন যুগের অপেক্ষায় বাংলা।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.