মহিলাদের সুরক্ষা ও সাইবার অপরাধ রুখতে এবার কলকাতার রাস্তায় ‘যৌথ টহলদারি টিম’, ২০ জুলাই থেকেই মিশন শুরু

নিউজ ডেস্ক: খাস কলকাতায় মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করতে এবং সাইবার অপরাধের বাড়বাড়ন্ত রুখতে এক অভিনব পদক্ষেপ করলেন কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দা। শনিবার এক লিখিত নির্দেশিকা জারি করে সিপির তরফে জানানো হয়েছে, এবার থেকে শহরের রাস্তায় নামছে একটি বিশেষ ‘যৌথ টহলদারি টিম’। এই স্কোয়াডে শামিল থাকছেন দুর্গা সুরক্ষা স্কোয়াড, লালবাজার সাইবার থানা, কলকাতা পুলিশের উইমেন সেল, স্থানীয় থানা এবং সংশ্লিষ্ট ডিভিশনের মহিলা থানার প্রতিনিধিরা। মূলত সাধারণ মানুষকে সচেতন করাই এই বিশেষ বাহিনীর মূল লক্ষ্য। আগামী ২০ জুলাই থেকেই মহানগরের রাজপথে প্রথমবার পথ চলা শুরু করবে এই টিম। প্রথম দিন যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড এবং সাউথ সিটি মল সংলগ্ন এলাকায় টহল দেবে তারা। শহরবাসীকে সচেতন করতে লিফলেট বিলির পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক ভিডিও ক্লিপিংও প্রদর্শন করা হবে বলে জানা গিয়েছে।

লালবাজারের এক বিশেষ সূত্রে খবর, শহরবাসীর নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে এই যৌথ টহলদারি টিম গঠনের ভাবনা পুরোপুরি পুলিশ কমিশনারের নিজস্ব মস্তিস্কপ্রসূত। শীর্ষস্তরের এই উদ্যোগ নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয় হলেও, কলকাতা পুলিশ বাহিনীর অন্দরে কিন্তু এই নিয়ে ইতিমধ্যে এক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশের একাংশের মতে, নতুন এই কর্মসূচির জেরে বর্তমান পরিকাঠামোয় ডিউটির চাপ আরও বহুগুণ বেড়ে যাবে। কারণ, বর্তমানে কলকাতার সিংহভাগ থানাতেই কনস্টেবলের সংখ্যা তলানিতে এসে ঠেকেছে। কর্মী সংকটের জেরে বিভিন্ন থানা এলাকায় সাধারণ টহলদারি কার্যত লাটে ওঠার জোগাড়। যেটুকু নজরদারি চলছে, তার বেশিরভাগটাই সামলাতে হচ্ছে সিভিক ভলান্টিয়ার এবং হোমগার্ডদের।

সংকট কেবল নিচুতলায় নয়, লালবাজারের গোয়েন্দা বিভাগেও (ডিডি) কর্মী অভাব প্রকট হয়ে উঠেছে। দু’-একটি শাখা বাদে গোয়েন্দা বিভাগের প্রায় সব শাখাতেই সাব-ইন্সপেক্টর বা দারোগার সংখ্যা কমতে কমতে গড়ে মাত্র ৪ থেকে ৫ জনে এসে দাঁড়িয়েছে। এমনকি, হোমিসাইডের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর শাখাতেও এখন দারোগার সংখ্যা মেরেকেটে মাত্র পাঁচজন! এর মধ্যে আবার দু’জনের পদোন্নতি পেয়ে চলে যাওয়ার কথা। ফলে আগামী দিনে এই সমস্ত গুরুত্বপূর্ণ শাখার কাজ কীভাবে চলবে, তা নিয়ে ক্ষোভ জমছে বাহিনীর অন্দরেই।

পুলিশ মহলের বিশেষজ্ঞদের মতে, সোর্স-নেটওয়ার্ক তৈরি করে হাতেকলমে কাজ শিখে একজন পরিপূর্ণ গোয়েন্দা তৈরি হতে কমপক্ষে ৭-৮ বছর সময় লাগে। ফলে রাতারাতি গোয়েন্দা বিভাগে নতুন কোনো এসআই বদলি করলেই এই সংকটের চটজলদি সমাধান সম্ভব নয়। এর ওপর কলকাতার বুকে প্রতিদিন একাধিক রাজনৈতিক মিছিল-মিটিং, বিক্ষোভ ও ভিআইপি মুভমেন্ট সামাল দিতেই হিমশিম খেতে হয় পুলিশ বাহিনীকে। এই অবস্থায় নতুন করে এই ধরণের বাড়তি টহলদারির দায়িত্ব কীভাবে সামলানো সম্ভব, তা নিয়ে বাহিনীর অন্দরেই চোরা ক্ষোভ ও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Share on Social Media
  • Related Posts

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    নিউজ ডেস্ক: জরুরি চিকিৎসার প্রয়োজনে অ্যাম্বুলেন্সের জন্য আর দালালের চক্করে ঘুরতে হবে না, বা গুণতে হবে না আকাশছোঁয়া ভাড়া। এবার ওলা (Ola) বা উবেরের (Uber) মতোই মোবাইলের একটি অ্যাপে বুক…

    Share on Social Media

    নিউটাউনের ফ্ল্যাটে ঝুলন্ত তরুণীর দেহ, রক্তে ভাসছে মেঝে! হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার প্রেমিক, তুমুল চাঞ্চল্য

    নিউজ ডেস্ক: সিলিং ফ্যানের থেকে ঝুলছে প্রেমিকার নিথর দেহ, আর ঠিক নিচে রক্ত ভেসে যাওয়া মেঝের ওপর যন্ত্রণায় কাতরাচ্ছেন প্রেমিক! রবিবার রাতে কলকাতার উপকণ্ঠে নিউটাউনের একটি ভাড়া ফ্ল্যাট থেকে লিভ-ইন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!

    একুশে জুলাইয়ের কমিশন রিপোর্ট সামনে আনলেন শুভেন্দু, নতুন এফআইআর ও ক্ষতিপূরণের সুযোগের ঘোষণা!

    একুশে জুলাইয়ের কমিশন রিপোর্ট সামনে আনলেন শুভেন্দু, নতুন এফআইআর ও ক্ষতিপূরণের সুযোগের ঘোষণা!

    সরকারি বাস কেনায় দুর্নীতির গন্ধ! রাজ্যজুড়ে ট্রাম ফেরানো ও সিণ্ডিকেট রাজ বন্ধের হুঙ্কার পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের

    সরকারি বাস কেনায় দুর্নীতির গন্ধ! রাজ্যজুড়ে ট্রাম ফেরানো ও সিণ্ডিকেট রাজ বন্ধের হুঙ্কার পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের

    নিউটাউনের ফ্ল্যাটে ঝুলন্ত তরুণীর দেহ, রক্তে ভাসছে মেঝে! হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার প্রেমিক, তুমুল চাঞ্চল্য

    নিউটাউনের ফ্ল্যাটে ঝুলন্ত তরুণীর দেহ, রক্তে ভাসছে মেঝে! হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার প্রেমিক, তুমুল চাঞ্চল্য
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.