‘পঞ্চায়েতে না এলে কোমরে দড়ি বেঁধে আনবে পুলিশ!’ কড়া হুঁশিয়ারি পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

নিউজ ডেস্ক: পঞ্চায়েত স্তরে প্রশাসনিক কাজকর্মে চূড়ান্ত স্থবিরতা কাটাতে নজিরবিহীন কড়া নিদান দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। পঞ্চায়েত অফিসে না আসা প্রধান ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, কাজের অজুহাতে কামাই করলে এবার সরাসরি আইনি ও প্রশাসনিক কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে পুলিশ পাঠিয়ে পঞ্চায়েতে এনে সই করানো হবে।

সোমবার রাজ্য বিধানসভায় পঞ্চায়েত বাজেটের আলোচনার জবাবি ভাষণে দিলীপ ঘোষ অভিযোগ করেন, রাজ্যের ৩,৩৩৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সিংহভাগই বিরোধী দল তৃণমূলের দখলে থাকলেও ‘ডিম থেরাপি’ এবং দুর্নীতির অভিযোগে জনরোষ বা মারধরের ভয়ে প্রধান সহ অধিকাংশ সদস্যরা অফিসে আসছেন না। এর ফলে রাজ্যজুড়ে প্রায় ২০০০-এর বেশি গ্রাম পঞ্চায়েতে সার্বিক উন্নয়নের কাজ অচল হয়ে পড়েছে। মারাত্মকভাবে ধাক্কা খাচ্ছে ‘ভি বি জি রামজি’ থেকে শুরু করে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র মতো গুরুত্বপূর্ণ নানা কেন্দ্রীয় জনকল্যাণমুখী প্রকল্প।

বিহ্বল এই পরিস্থিতির কথা তুলে ধরে রাজ্য বিধানসভায় দিলীপবাবু গর্জে উঠে বলেন, “পঞ্চায়েতে না এলে পুলিশকে দিয়ে কোমরে দড়ি বেঁধে নিয়ে এসে সই করাব। সরকারি সুযোগ-সুবিধা ও ভাতা নিচ্ছেন, মাইনে নিচ্ছেন আর কাজের বেলা অফিসে আসবেন না? এই জিনিস আর বরদাস্ত করা হবে না। হয় ঠিকমতো কাজ করুন, না হয় অবিলম্বে পদত্যাগ করুন।” তৃণমূলের জনপ্রতিনিধিদের কটাক্ষ করে তিনি বলেন, “ডিমের ভয়ে অফিসে আসছেন না তৃণমূলের জেতা প্রতিনিধিরা, কিন্তু এর মাসুল সাধারণ মানুষকে দিতে হবে কেন? তিন-চার মাস কাজ বন্ধ রাখলে মানুষ পরিষেবা পাবে কী করে? আমরা নিরাপত্তা দিতে প্রস্তুত, তার পরেও কেন পঞ্চায়েতে আসবেন না?”

গ্রাম পঞ্চায়েতের আর্থিক লেনদেন ও সাধারণ ফাইল সইয়ের ক্ষেত্রে সম্পূর্ণ নির্ভরশীলতা থাকে প্রধানদের ওপরেই। ফলে তাঁদের অনুপস্থিতিতে উন্নয়নমূলক কাজ থমকে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে আইনি বদল আনার কথা জানিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। চলতি সপ্তাহেই বিধানসভায় এ সংক্রান্ত বিশেষ বিল পেশ করা হতে পারে বলে সংকেত মিলেছে। উল্লেখ্য, চলতি অর্থবর্ষে পঞ্চায়েত দপ্তরের জন্য প্রায় ৫১ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করায় রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি দ্রুত পিএসসি (PSC)-র মাধ্যমে পঞ্চায়েতের ১১ হাজার শূন্যপদে নিয়োগ শুরু করে কাজের গতি বাড়িয়ে তোলার আশ্বাস দেন তিনি। এছাড়া আগের সরকারের আমলে কাজ করা প্রায় ১ লক্ষ স্বল্পমেয়াদি অস্থায়ী কর্মচারীদেরও বিভিন্ন সরকারি সমীক্ষার কাজে যুক্ত করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

অন্যদিকে, সামাজিক সুরক্ষার কথা মাথায় রেখে কেন্দ্রীয় এনএসএপি (NSAP) প্রকল্পের অধীনস্থ বার্ধক্য, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের মাসিক ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করার সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পঞ্চায়েত দপ্তর।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.