রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক (DM) এবং পুলিশ সুপার (SP)-দের কাছে এই মর্মে কঠোর নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে কোনোভাবেই বড় রাস্তা, রাজ্য বা জাতীয় সড়কে টোটো নামানো যাবে না। টোটোগুলি শুধুমাত্র স্থানীয় পাড়া বা অলিগলির অভ্যন্তরীণ রাস্তাতেই চলাচল করতে পারবে।

প্রশাসন সূত্রে খবর, গত কয়েকদিন ধরে বিভিন্ন জাতীয় ও রাজ্য সড়কে যান্ত্রিক ত্রুটিপূর্ণ টোটো এবং অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা এবং তীব্র যানজটের অভিযোগ উঠছিল। সেই সমস্ত বিষয় খতিয়ে দেখার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে, প্রশাসনের এই নিয়ম অমান্য করে যদি কোনো চালক প্রধান রাস্তা বা হাইওয়েতে টোটো নিয়ে ওঠেন, তবে সংশ্লিষ্ট চালক ও মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গ্রামীণ ও শহরাঞ্চলের স্থানীয় যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ছোট রাস্তায় টোটো চলাচলে বাধা না থাকলেও, বড় রাস্তায় যানবাহনের গতি ও নিরাপত্তা বজায় রাখতেই এই জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে রাজ্য প্রশাসন।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    বিধায়কদের পারফর্ম্যান্সের চুলচেরা বিশ্লেষণ! পশ্চিমবঙ্গ বিধানসভায় চালু হচ্ছে সেরা বিধায়ক পুরস্কার

    নিউজ ডেস্ক: বিধানসভার অন্দরে জনপ্রতিনিধিদের সক্রিয়তা ও পারফর্ম্যান্স বাড়াতে এক নজিরবিহীন উদ্যোগের সূচনা হলো। এখন থেকে প্রতি বছর কাজের নিরিখে সেরা বিধায়কদের বিশেষ সম্মানে ভূষিত করা হবে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে ক্ষোভ উগরে প্রতিবাদী চিঠিতে সই ১১ রাজবংশী গুণীজনের

    নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে ক্ষোভ উগরে প্রতিবাদী চিঠিতে সই ১১ রাজবংশী গুণীজনের

    বুসানে বিশ্ব ঐতিহ্য সম্মেলনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত ডিএইচআর

    বুসানে বিশ্ব ঐতিহ্য সম্মেলনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত ডিএইচআর

    পারস্পরিক বিবাদের জেরে বিএসএফ ক্যাম্পে সহকর্মীর এলোপাথাড়ি গুলি! নিহত ২ জওয়ান, আশঙ্কাজনক ১

    পারস্পরিক বিবাদের জেরে বিএসএফ ক্যাম্পে সহকর্মীর এলোপাথাড়ি গুলি! নিহত ২ জওয়ান, আশঙ্কাজনক ১

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    মুখ্যমন্ত্রী ও পুলিশের উপস্থিতিতেই চলল ‘লুট’! দুই শতাব্দীর ঐতিহ্য মেনে গুপ্তিপাড়ায় ভাণ্ডার লুট উৎসব

    মুখ্যমন্ত্রী ও পুলিশের উপস্থিতিতেই চলল ‘লুট’! দুই শতাব্দীর ঐতিহ্য মেনে গুপ্তিপাড়ায় ভাণ্ডার লুট উৎসব
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.