এসআইআর-শুনানিতে রক্তচক্ষু, কুমারগঞ্জে চড় সরকারি আধিকারিককে, নওদায় আতঙ্কে প্রাণ হারালেন বৃদ্ধ

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে ভোটার তালিকা যাচাই বা এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে বিতর্কের আগুন থামার লক্ষণ নেই। বিএলও-র পর এবার খোদ মাইক্রো অবজার্ভারকে হেনস্থার অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরে। অন্যদিকে, মুর্শিদাবাদের নওদায় এসআইআর নোটিস পাওয়ার পর ‘আতঙ্কে’ এক বৃদ্ধের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

শনিবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিডিও অফিসে এসআইআর শুনানির কাজ চলাকালীন আক্রান্ত হন মাইক্রো অবজার্ভার দিব্যেন্দু গড়াই। অভিযোগ, ভিড়ের মধ্য থেকে এক ব্যক্তি হঠাতই চড়াও হয়ে তাঁকে সজোরে থাপ্পড় মারেন। ঘটনার একটি ভিডিও (সত্যতা যাচাই করেনি ভয়েস বাংলা নিউজ) ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। বিজেপির অভিযোগ, নির্বাচন কমিশনের কাজে শাসকদল পরিকল্পিতভাবে বাধা দিচ্ছে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ আক্রমণকারীর সন্ধানে তদন্ত শুরু করেছে।

এদিকে, মুর্শিদাবাদের নওদার ত্রিমোহিনী পশ্চিমপাড়া এলাকায় তোজাম্মেল শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের দাবি, ২০০২ সাল থেকে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও তোজাম্মেল, তাঁর স্ত্রী ও পুত্রের নামে এসআইআর নোটিস পাঠানো হয়। সেই নোটিস হাতে পাওয়ার পর থেকেই প্রবল দুশ্চিন্তায় ছিলেন ওই বৃদ্ধ। সেই উদ্বেগের মাঝেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, মস্তিষ্কে রক্তক্ষরণই মৃত্যুর কারণ।

এই মৃত্যুকে হাতিয়ার করে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনকে বিঁধেছে তৃণমূল। নওদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল পর্যবেক্ষক মোশারফ হোসেন মধুর তোপ, “ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের মনে ভয় ঢোকানো হচ্ছে। এই হেনস্থার জেরেই গ্রামের গরিব মানুষ প্রাণ হারাচ্ছেন।” অন্যদিকে, বিজেপি পাল্টা জানিয়েছে, প্রক্রিয়াটি আইনসম্মত এবং এর সঙ্গে তৃণমূল অযথা রাজনীতি জড়াচ্ছে।

ছবি: এআই (AI)

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.