অগ্নিবলয়ে বারামতী, বিমান দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের, শোকস্তব্ধ জাতীয় রাজনীতি

মুম্বই: কপ্টার-দুর্ঘটনায় অন্ধ্রের রাজশেখর রেড্ডি কিংবা হেলিকপ্টার ভেঙে অরুণাচলের দোর্জি খাণ্ডু— ভারতীয় রাজনীতির সেই সব মর্মান্তিক স্মৃতি উসকে দিয়ে চলে গেলেন অজিত পওয়ার। বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণের ঠিক আগের মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়ে অজিত পওয়ারের ব্যক্তিগত বিমানটি। ভেঙে পড়ার পর মুহূর্তেই তাতে আগুন ধরে যায়। বিমানে থাকা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী-সহ পাঁচ জনেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডিজিসিএ।

এনসিপি সূত্রে খবর, জেলা পরিষদ নির্বাচনের প্রচারের জন্য বুধবার সকালেই মুম্বই থেকে বারামতীর উদ্দেশে রওনা দিয়েছিলেন শরদ পওয়ারের ভ্রাতুষ্পুত্র। সকাল পৌনে ৯টা নাগাদ বারামতী বিমানবন্দরের রানওয়েতে নামার কথা ছিল বিমানটির। বিমানবন্দরের ভারপ্রাপ্ত আধিকারিক শিবাজি তওয়ারে জানান, অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের একধারে গিয়ে ছিটকে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে দাউদাউ করে জ্বলতে শুরু করে সেটি। দমকল পৌঁছনোর আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা বিমানকে।

সংবাদসংস্থা সূত্রে খবর, অজিত পওয়ার ছাড়াও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁর দুই নিরাপত্তা কর্মী এবং বিমানের পাইলট ও ফার্স্ট অফিসার। অজিতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী কিরণ গুজর এই দুঃসংবাদটি নিশ্চিত করেছেন। পাহাড় ও জঙ্গল ঘেরা এলাকায় এই দুর্ঘটনার পিছনে যান্ত্রিক ত্রুটি নাকি দৃশ্যমানতার সমস্যা ছিল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে ভারতের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।

অজিত পওয়ারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মহারাষ্ট্র তথা দেশের রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে ফোন করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মারাঠা রাজনীতির অন্যতম প্রধান স্তম্ভ এবং ‘মহাজুটি’ সরকারের গুরুত্বপূর্ণ শরিক অজিতের এই আকস্মিক প্রয়াণ মহারাষ্ট্রের রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করল।

Share on Social Media
  • Related Posts

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    নিউজ ডেস্ক: ২০২৬ বিধানসভা নির্বাচনে (WB Election Result 2026) বাংলার মসনদে বিজেপির জয় জয়কার। আর এই সাফল্যের কেন্দ্রে রয়েছেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২০ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.