আইএসসি-আইসিএসই-তে শিলিগুড়ির জয়জয়কার, ১০০ শতাংশ নম্বর পেয়ে দেশের শীর্ষে রাশি

নিউজ ডেস্ক: সর্বভারতীয় স্কুল বোর্ড সিআইএসসিই (CISCE) পরিচালিত দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় শিলিগুড়ির জয়গান। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে নজর কেড়েছেন শহরের তিন কৃতী। আইএসসি পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়ে সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন রাশি চৌবে। অন্যদিকে, আইসিএসই পরীক্ষায় ৯৯.৮০ শতাংশ নম্বর পেয়ে মেধা তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন দিব্যেন্দু প্রামাণিক ও রৌণক কুমার।

শিলিগুড়ির দাগাপুরের মবার্ট হাইস্কুলের ছাত্রী রাশি চৌবে ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও ভূগোল— এই চারটি বিষয়েই ১০০-তে ১০০ নম্বর পেয়েছেন। বাবুপাড়ার বাসিন্দা রাশির এই সাফল্যে কোনো গৃহশিক্ষকের হাত ছিল না। মা রজনী চৌবে জানান, নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি পরীক্ষায় প্রথম হওয়ার ধারা বজায় রেখেছেন রাশি। ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক শেষে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে (IFS) যোগ দেওয়াই রাশির একমাত্র লক্ষ্য।

অন্যদিকে, দশম শ্রেণির পরীক্ষায় শিলিগুড়ির অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের ছাত্র দিব্যেন্দু প্রামাণিক ৫০০-র মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে দেশের মধ্যে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছেন। ইঞ্জিনিয়ারিং পড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলা দিব্যেন্দুর বাবা জীবানন্দ প্রামাণিক একজন সরকারি চাকুরিজীবী।

একই সঙ্গে আইসিএসই-তে সফল হয়েছেন সেন্ট মাইকেল’স স্কুলের ছাত্র রৌণক কুমার। বিহারের পূর্ণিয়া থেকে এসে হস্টেলে থেকে পড়াশোনা করেই এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। চিকিৎসক বাবার সন্তান রৌণক বর্তমানে উচ্চশিক্ষার জন্য বোকারোতে প্রস্তুতি নিচ্ছেন। মেধা তালিকায় শিলিগুড়ির এই ত্রয়ীর দাপটে উত্তরবঙ্গ জুড়ে খুশির হাওয়া।

Share on Social Media
  • Related Posts

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    নিউজ ডেস্ক: দীর্ঘ এক মাস ধরে ফাঁকা পতি পদ! সভাধিপতি না থাকায় পদে পদে স্তব্ধ হয়ে পড়ছে প্রশাসনিক ও সামাজিক উন্নয়নমূলক কাজ— এই গুরুতর অভিযোগে তোলপাড় শিলিগুড়ি মহকুমা পরিষদ। চরম…

    Share on Social Media

    সরকারি স্কুল ও হাসপাতালের প্রতি মানুষের বিশ্বাস ফেরানোই আমাদের অঙ্গীকার, প্রাক্তন স্কুলের মঞ্চে দাঁড়িয়ে বার্তা পর্যটনমন্ত্রীর

    নিউজ ডেস্ক: রাজ্যের সরকারি শিক্ষাব্যবস্থা এবং সরকারি স্বাস্থ্য পরিষেবার বুনিয়াদি পরিকাঠামোকে আরও শক্তিশালী করে, তার প্রতি সাধারণ মানুষের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। রবিবার উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.