উদ্বোধনের দিনেই লাখ লাখ টাকার রত্ন সাফ! বেহালায় সোনার দোকানে অভিনব কেপমারির কিনারা করল পুলিশ

নিউজ ডেস্ক: রথযাত্রার পুণ্য তিথিতে নতুন সোনার দোকানের পথচলা শুরু হয়েছিল ধুমধাম করে। কিন্তু উদ্বোধনের প্রথম দিনেই ঘটল এক অভিনব ও চাঞ্চল্যকর কেপমারির ঘটনা। দোকান থেকে নিমেষের মধ্যে গায়েব হয়ে গেল প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের পান্না, রুবি ও অন্যান্য মূল্যবান রত্নসামগ্রী। প্রথম দিনেই এমন বড়সড় ধাক্কা খেয়ে কার্যত মাথায় হাত পড়েছিল দোকান মালিকের। তবে শেষরক্ষা হলো না। চুরির ২৪ ঘণ্টার মধ্যেই ইউপিআই (UPI) পেমেন্টের সূত্র ধরে অভিযুক্তকে দুর্গাপুর থেকে গ্রেফতার করল বেহালা থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্রেতাদের আকর্ষণ করতে রথযাত্রার দিন উদ্বক্ষোনী অফার হিসেবে সোশ্যাল মিডিয়ায় বিপুল ছাড়ের বিজ্ঞাপন দিয়েছিল বেহালার ওই নতুন অলঙ্কার বিপণিটি। সেই প্রলোভনে পা দিয়েই স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে দুর্গাপুর থেকে বেহালায় ক্রেতা সেজে হাজির হয়েছিলেন বছর চল্লিশের প্রভাত দেবনাথ। দোকানে তখন উপচে পড়া ভিড়। সেই ভিড়ের সুযোগ নিয়ে রত্নসামগ্রী দেখার অছিলায় পান্না, রুবি, মুক্তোর মতো মূল্যবান রত্নগুলি হাতিয়ে নেন ওই ব্যক্তি। এরপর কাউন্টার থেকে মাত্র কয়েকটি মুক্তো কিনে, অনলাইনের মাধ্যমে হাজার পাঁচেক টাকা মিটিয়ে দিয়ে অত্যন্ত স্বাভাবিকভাবে দোকান থেকে বেরিয়ে যান তিনি।

রাত বাড়লে দোকানের বেচাকেনা শেষে কর্মচারীরা যখন ‘স্টক’ মেলাতে বসেন, তখনই তাঁদের চোখ চড়কগাছ হয়ে যায়। দেখা যায়, স্টক থেকে প্রায় ৫ লক্ষ টাকার বহুমূল্য রত্ন উধাও! তড়িঘড়ি বিষয়টি মালিককে জানানো হলে, তিনি বেহালা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমেই দোকানের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। তাতেই ওই ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নজরে আসে তদন্তকারীদের।

ডিজিটাল ইন্ডিয়ার যুগে চোরের সূত্রও মিলল ডিজিটাল মাধ্যমেই। অভিযুক্ত ব্যক্তি কেনাকাটার পর ইউপিআই-এর মাধ্যমে টাকা মিটিয়েছিলেন। সেই পেমেন্ট ডিটেইলস খতিয়ে দেখেই পুলিশ তাঁর মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পায়। সেই টাওয়ার লোকেশন ট্র্যাক করে শুক্রবার রাতে দুর্গাপুরের বাড়িতে হানা দেয় বেহালা থানার পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় প্রভাত দেবনাথকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই খোয়া যাওয়া রত্নসামগ্রীর একটি বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। শনিবার দুপুরে ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হলে, বিচারক তাকে আগামী ২২ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই চক্রের পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    শতবর্ষ পার হলেও নেই মর্গ, নেই পর্যাপ্ত ডাক্তার! বেহাল দশা নিয়ে এবার স্বাস্থ্যমন্ত্রীকে চাঁচাছোলা চিঠি ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষের

    নিউজ ডেস্ক: তিলোত্তমার পাঁচ নামী সরকারি মেডিকেল কলেজের অন্যতম। কিন্তু বছরের পর বছর ধরে সরকারি সুযোগ-সুবিধা ও গুরুত্ব পাওয়ার দিক থেকে বরাবরই যেন ব্রাত্য পার্ক সার্কাসের ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ…

    Share on Social Media

    ভিন রাজ্যে দেদার রক্ত পাচার, দেদার অনিয়ম! শহরের ৭টি বেসরকারি ব্লাড ব্যাংকে হানা দিয়ে নথি বাজেয়াপ্ত করল স্বাস্থ্যদপ্তর

    নিউজ ডেস্ক: রাজ্যের একাধিক বেসরকারি ব্লাড ব্যাংকের কাজকর্মে একগুচ্ছ গুরুতর অনিয়মের হদিস পেল রাজ্য স্বাস্থ্যদপ্তর। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রক্তদানের সঙ্গে যুক্ত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন স্বাস্থ্যদপ্তরে ভুরি ভুরি…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    সরকারি স্কুল ও হাসপাতালের প্রতি মানুষের বিশ্বাস ফেরানোই আমাদের অঙ্গীকার, প্রাক্তন স্কুলের মঞ্চে দাঁড়িয়ে বার্তা পর্যটনমন্ত্রীর

    সরকারি স্কুল ও হাসপাতালের প্রতি মানুষের বিশ্বাস ফেরানোই আমাদের অঙ্গীকার, প্রাক্তন স্কুলের মঞ্চে দাঁড়িয়ে বার্তা পর্যটনমন্ত্রীর

    এনএইচএম কর্মীদের জন্য সুখবর! প্রতি মাসে এক ধাক্কায় ৫ হাজার টাকা ভাতা বাড়াল রাজ্য স্বাস্থ্য দপ্তর

    এনএইচএম কর্মীদের জন্য সুখবর! প্রতি মাসে এক ধাক্কায় ৫ হাজার টাকা ভাতা বাড়াল রাজ্য স্বাস্থ্য দপ্তর

    কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন, কর্মসংস্থান বজায় রেখেই খাবার সরবরাহের কড়া শর্ত সরকারের

    কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন, কর্মসংস্থান বজায় রেখেই খাবার সরবরাহের কড়া শর্ত সরকারের

    ‘সারারাত নাচাব, এনজয় করব!’ ভেন্ডার কামরায় ওঠায় দুই নৃত্যশিল্পী বোনকে টিটিই-র চরম কু-মন্তব্য, বনগাঁয় জিআরপি ঘেরাও করে তীব্র বিক্ষোভ

    ‘সারারাত নাচাব, এনজয় করব!’ ভেন্ডার কামরায় ওঠায় দুই নৃত্যশিল্পী বোনকে টিটিই-র চরম কু-মন্তব্য, বনগাঁয় জিআরপি ঘেরাও করে তীব্র বিক্ষোভ

    শতবর্ষ পার হলেও নেই মর্গ, নেই পর্যাপ্ত ডাক্তার! বেহাল দশা নিয়ে এবার স্বাস্থ্যমন্ত্রীকে চাঁচাছোলা চিঠি ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষের

    শতবর্ষ পার হলেও নেই মর্গ, নেই পর্যাপ্ত ডাক্তার! বেহাল দশা নিয়ে এবার স্বাস্থ্যমন্ত্রীকে চাঁচাছোলা চিঠি ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষের

    ভিন রাজ্যে দেদার রক্ত পাচার, দেদার অনিয়ম! শহরের ৭টি বেসরকারি ব্লাড ব্যাংকে হানা দিয়ে নথি বাজেয়াপ্ত করল স্বাস্থ্যদপ্তর

    ভিন রাজ্যে দেদার রক্ত পাচার, দেদার অনিয়ম! শহরের ৭টি বেসরকারি ব্লাড ব্যাংকে হানা দিয়ে নথি বাজেয়াপ্ত করল স্বাস্থ্যদপ্তর
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.