মত্ত অবস্থায় বচসা, কোচবিহারে স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নিউজ ডেস্ক: ভালোবাসার পরিণতির এমন নৃশংস অবসান হবে, তা দুঃস্বপ্নেও ভাবেননি কোচবিহার শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সোমবার সন্ধ্যায় মত্ত অবস্থায় বচসার জেরে স্ত্রীকে সবজি কাটার ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম অম্বালিকা সরকার। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত স্বামী রাজদীপ বড়ুয়াকে ইতিমদধ্যেই আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকেলে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন রাজদীপ। সেই নিয়ে স্ত্রী অম্বালিকার সঙ্গে তাঁর তীব্র বিবাদ শুরু হয়। চিৎকার-চেঁচামেচির মাঝে হঠাৎ অম্বালিকার আর্তনাদ শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন, রক্তাত অবস্থায় মেঝেতে পড়ে ছটফট করছেন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চাঞ্চল্যকর বিষয় হলো, ঘটনার কিছু পরেই রাজদীপ নিজেই হাসপাতালে উপস্থিত হন এবং সেখানে উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়েন।

পেশায় জেলা পাঠাগারের গ্রন্থাগারিক রাজদীপের সঙ্গে অম্বালিকার বিয়ে হয়েছিল বছর দশেক আগে। তাঁদের আট বছরের একটি সন্তানও রয়েছে। ভালোবাসার বিয়েতে এমন মর্মান্তিক পরিণতিতে হতবাক পরিজন ও প্রতিবেশীরা। জেলা পুলিশের ডিএসপি ডিআইবি বিনোদ গজম জানিয়েছেন, পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে এবং তদন্তের স্বার্থে বাড়িটি সিল করে দেওয়া হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.