অনিশার পর জয়শীর্ষ, সিবিএসই দশমে ৫০০-য় ৫০০ পেয়ে নজির বিডিএম ইন্টারন্যাশনালের ছাত্রের

নিউজ ডেস্ক: সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় অভাবনীয় কৃতিত্বের নজির গড়ল কলকাতার আরও এক পড়ুয়া। ভারতীয় বিদ্যাভবনের ছাত্রী অনিশা ঘোষের ৫০০-য় ৫০০ পাওয়ার রেশ কাটতে না কাটতেই সামনে এল বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র জয়শীর্ষ বসুর নাম। ওই স্কুলের তরফে জানানো হয়েছে, জয়শীর্ষও ‘বেস্ট অফ ফাইভ’ বা সেরা পাঁচটি বিষয়ের নিরিখে ১০০ শতাংশ নম্বর অর্থাৎ ৫০০-র মধ্যে ৫০০ নম্বর পেয়েছে।

স্কুল সূত্রে জানা গিয়েছে, জয়শীর্ষ সব ক’টি বিষয়েই ১০০ নম্বর পেলেও ইংরেজিতে পেয়েছিল ৯৯। তবে অতিরিক্ত বিষয় হিসেবে থাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে (এআই) সে ১০০-এ ১০০ পাওয়ায়, পর্ষদের নিয়ম অনুযায়ী সেই নম্বরটিই ‘বেস্ট অফ ফাইভ’-এর অন্তর্ভুক্ত হয়েছে। এর ফলেই তার সামগ্রিক নম্বর দাঁড়িয়েছে পূর্ণমান অর্থাৎ ৫০০। ছাত্রের এই সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত স্কুল কর্তৃপক্ষ।

বিডিএম ইন্টারন্যাশনালের অধ্যক্ষা মধুমিতা সেনগুপ্ত জয়শীর্ষর এই জয়ে আনন্দ প্রকাশ করেছেন। তিনি জানান, পড়ুয়াদের কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং তাদের সার্বিক বিকাশের দিকেই লক্ষ্য রাখে তাঁর শিক্ষা প্রতিষ্ঠান। আন্তর্জাতিক স্তরের পাঠ্যক্রমের সঙ্গে তাল মিলিয়ে গবেষণামূলক চিন্তাভাবনা এবং মেধার উৎকর্ষ সাধনে স্কুল কর্তৃপক্ষ সবসময় সঙ্কল্পবদ্ধ। জয়শীর্ষর এই সাফল্য স্কুলের সেই ভাবধারাকেই আরও একবার সার্থক করল বলে মনে করছেন তিনি।

Share on Social Media
  • Related Posts

    বুথের নিরাপত্তায় নজিরবিহীন দাওয়াই, পোলিং স্টেশনের চারপাশে ‘লক্ষ্মণরেখা’ টানছে কমিশন

    নিউজ ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সুনিশ্চিত করতে এ বার আরও কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। বুথের নিরাপত্তায় যুক্ত করা হচ্ছে এক নয়া কৌশল— ‘লক্ষ্মণরেখা’। জানা গিয়েছে,…

    Share on Social Media

    দোরগোড়ায় ভোটবাক্স, অশীতিপরদের উৎসাহে দক্ষিণ ২৪ পরগনায় শুরু গণতন্ত্রের উৎসব

    নিউজ ডেস্ক: শনিবার সকালে পাড়ায় হঠাৎই সাজ সাজ রব। পুলিশের গাড়ি আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন প্রতিবেশীরা। কিন্তু ভুল ভাঙল কিছুক্ষণের মধ্যেই। বুথ নয়, ভোটবাক্সই…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    বুথের নিরাপত্তায় নজিরবিহীন দাওয়াই, পোলিং স্টেশনের চারপাশে ‘লক্ষ্মণরেখা’ টানছে কমিশন

    বুথের নিরাপত্তায় নজিরবিহীন দাওয়াই, পোলিং স্টেশনের চারপাশে ‘লক্ষ্মণরেখা’ টানছে কমিশন

    অনিশার পর জয়শীর্ষ, সিবিএসই দশমে ৫০০-য় ৫০০ পেয়ে নজির বিডিএম ইন্টারন্যাশনালের ছাত্রের

    অনিশার পর জয়শীর্ষ, সিবিএসই দশমে ৫০০-য় ৫০০ পেয়ে নজির বিডিএম ইন্টারন্যাশনালের ছাত্রের

    সরশুনায় নৃশংস হত্যাকাণ্ড: বাড়ির পিছনে উদ্ধার ভাড়াটিয়ার গলা কাটা দেহ, নেপথ্যে কি কোনও পরিচিত?

    সরশুনায় নৃশংস হত্যাকাণ্ড: বাড়ির পিছনে উদ্ধার ভাড়াটিয়ার গলা কাটা দেহ, নেপথ্যে কি কোনও পরিচিত?

    শহরের কত হোটেলের লাইসেন্স নেই? লালবাজারের কাছে রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট, কড়া পদক্ষেপের পথে পুলিশ

    শহরের কত হোটেলের লাইসেন্স নেই? লালবাজারের কাছে রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট, কড়া পদক্ষেপের পথে পুলিশ

    দাম্পত্য কলহের মর্মান্তিক পরিণতি পাথরপ্রতিমায়, স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগে ধৃত পরিযায়ী শ্রমিক স্বামী

    দাম্পত্য কলহের মর্মান্তিক পরিণতি পাথরপ্রতিমায়, স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগে ধৃত পরিযায়ী শ্রমিক স্বামী

    দোরগোড়ায় ভোটবাক্স, অশীতিপরদের উৎসাহে দক্ষিণ ২৪ পরগনায় শুরু গণতন্ত্রের উৎসব

    দোরগোড়ায় ভোটবাক্স, অশীতিপরদের উৎসাহে দক্ষিণ ২৪ পরগনায় শুরু গণতন্ত্রের উৎসব
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.